ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মাইক বাজিয়ে দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করার ঘোষণা উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া সীমান্তে পুনরায় বিশালাকার লাউডস্পিকার (মাইক) বসানো এবং নতুন সামরিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। একই সঙ্গে সিউলকে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রাখলে দক্ষিণ কোরিয়াকে ‘সবচেয়ে ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপান টাইমসের প্রতিবেদেনে বলা হয়েছে, আজ এক বিবৃতিতে কিম ইয়ো জং জানান, চলতি অক্টোবর মাসের শেষের মধ্যেই পুরো সীমান্তজুড়ে দক্ষিণ কোরিয়াবিরোধী লাউডস্পিকার সক্রিয় করা হবে।

এর আগে, বুধবার (২১ অক্টোবর) রাতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সীমান্তে সেনা দুর্গ ও প্রতিরোধ ব্যবস্থা পরিদর্শন করেন তিনি।

কিম ইয়ো জং বলেন, উত্তর কোরিয়ার কৌশলগত সামরিক ইউনিটগুলো সীমান্তে নতুন অবস্থান গ্রহণ করেছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সেনারা সীমান্ত এলাকায় উসকানিমূলক বার্তা সম্প্রচার এবং একাধিক স্থানে ফাঁকা গুলি বা ‘ওয়ার্নিং শট’ ছুড়েছে বলেও দাবি করেন তিনি।

কিম ইয়ো জং ফাঁকা গুলির বিষয়ে উত্তর কোরিয়ার স্পষ্ট অবস্থান তুলে ধরে সতর্ক করেন। দক্ষিণ কোরিয়ার এই সতর্কতামূলক গুলির কারণে উত্তর কোরিয়ার ভূখণ্ড বা কোনো সেনাসদস্য ক্ষতিগ্রস্ত হলে, তাদের বাহিনীকে ‘বিনা দ্বিধায় ও নির্মমভাবে নির্মূল’ করা হবে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া তাদের নেওয়া পদক্ষেপকে ‘আইনসম্মত ও আত্মরক্ষামূলক’ বলে দাবি করেছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও একীভূতকরণ মন্ত্রণালয় উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ কমান্ডের (ইউএনসি) সহায়তায় ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) নিয়ন্ত্রণ জোরদার করার যে পদক্ষেপ সিউল নিয়েছে, কিম ইয়ো জংয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রমাণ করে যে সেই পদক্ষেপগুলো কার্যকর হচ্ছে। উত্তর কোরিয়া হুমকি বাস্তবায়ন করলে সিউলও ‘সমানুপাতিক ও উপযুক্ত জবাব’ দেবে।
কিম ইয়ো জংয়ের এই হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের দুই দেশের মধ্যবর্তী বৈরিতা কমানোর কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত বছরের জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

উল্লেখ্য, ১৯৫০-১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধ এক যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ার পর থেকে দুই দেশকে পৃথক করে রেখেছে এই ‘ডিএমজেড’ সীমান্ত। ঐতিহাসিকভাবে দুই দেশই এই সীমান্তে প্রোপাগান্ডা বা প্রচার চালনার জন্য বড় বড় মাইক ব্যবহার করে আসছে।

সিউলের কিউংনাম বিশ্ববিদ‌্যালয়ের অধ্যাপক লিম উল-চুল মনে করেন, কিম ইয়ো জংয়ের এই হুমকির অর্থ এই নয় যে মাইকগুলো আজই চালু হয়ে যাবে। তবে এটি প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের প্রশাসনের জন্য এক ‘বিশাল রাজনৈতিক ও সামরিক দ্বিধা’ তৈরি করেছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম কত?
আকাশে উড়বে গাড়ি, যাতায়াত করবে এক জায়গা থেকে অন্য জায়গায়-বিজ্ঞানের কল্পকাহিনির মতো মনে হলেও বাস্তবের পথে এগোচ্ছে এই প্রযুক্তি। চীনে আগামী বছরের দ্বিতীয়ার্ধে সীমিত পরিসরে যাত্রী বহনে ব্যবহারের জন্য উড়ন্ত গাড়ি চালুর পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং।  সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই আসনের এ উড়ন্ত যানের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ বছর ধরে গবেষণা ও উন্নয়নের পর উড়ন্ত যানটি সীমিত ব্যবহারের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এটি গ্রামীণ এলাকায় বিনোদনমূলক কাজে এবং দুর্গম স্থানে জরুরি সেবার প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলি ঝাও। যানটির ককপিটের আকার প্রায় ফিয়াট ৫০০ গাড়ির সমান। এতে ড্রোনের মতো ছয়টি ব্যাটারিচালিত প্রপেলার রয়েছে, যার সাহায্যে এটি আকাশে উড়তে পারে। সাধারণ জয়স্টিকের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি নির্দিষ্ট গন্তব্য প্রোগ্রাম করে দিলে স্বয়ংক্রিয়ভাবেও উড়তে সক্ষম যানটি। উড়ন্ত যানটির সঙ্গে থাকছে ছয় চাকার একটি ভ্যান, যার আকার ফোর্ড ট্রানজিটের মতো। ভ্যানটির পেছনের অংশ থেকে উড়ন্ত যানটি বের করে ব্যবহার করা যাবে। অর্থাৎ এটি একটি মডুলার পরিবহনব্যবস্থা, যেখানে স্থলযান ও আকাশযান একসঙ্গে কাজ করবে। ডেলি ঝাওয়ের দাবি, প্রশিক্ষণপ্রাপ্ত একজন পাইলট মাত্র পাঁচ মিনিটে অন্য কাউকে যানটি চালানোর প্রাথমিক প্রশিক্ষণ দিতে পারবেন। তবে এটি প্রচলিত অর্থে গাড়ি নয়; এতে চাকা নেই। বরং হেলিকপ্টারের মতো উড়তে সক্ষম ড্রোনজাতীয় যান হিসেবে একে বর্ণনা করা যায়। বর্তমানে যানটির একবার চার্জে উড়ার সক্ষমতা প্রায় ৩০ কিলোমিটার। তবে ব্যাটারির শক্তি ঘনত্ব বাড়িয়ে এই দূরত্ব দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এটি ভূমি থেকে সর্বোচ্চ প্রায় এক কিলোমিটার উচ্চতায় উড়তে পারবে। তবে আপাতত সবার জন্য উন্মুক্ত হচ্ছে না এই প্রযুক্তি। চীনে অনুমোদিত নির্দিষ্ট পার্ক এলাকায় এবং দুর্গম স্থানে পৌঁছানোর প্রয়োজন হলে জরুরি সেবায় এটি ব্যবহার করা যাবে। ফলে শুরুতে ব্যক্তিগত যাতায়াতের সাধারণ বাহন হিসেবে এর ব্যবহার সীমিত থাকবে। চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও উড়ন্ত গাড়ি নিয়ে প্রতিযোগিতা চলছে। সম্প্রতি ইলন মাস্ক তাঁর উড়ন্ত টেসলার একটি প্রদর্শনী করেছেন। তবে এক্সপেংয়ের প্রধান নির্বাহী ডেলি ঝাওয়ের মতে, টেসলার প্রদর্শিত যানটি মূলত লাফানো বা ভেসে ওঠার মতো কৌশল দেখিয়েছে, প্রকৃত অর্থে উড়ন্ত যান নয়। চীনের সরকার ড্রোন ও উড়ন্ত গাড়িসহ নিম্ন-উচ্চতার আকাশভিত্তিক পরিবহনব্যবস্থাকে ‘লো-অলটিটিউড ইকোনমি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনায় প্রথমে আকাশপথে পণ্য পরিবহন, পরে যাত্রী পরিবহন এবং গ্রামীণ এলাকা থেকে ধীরে ধীরে শহরাঞ্চলে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। ডেলি ঝাও জানান, চীনে বর্তমানে প্রায় ২০টি প্রতিষ্ঠান উড়ন্ত যান নিয়ে কাজ করছে। তাঁর প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে চুক্তি করেছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ইউরোপের বাজারেও প্রবেশের লক্ষ্য রয়েছে তাদের। বিশ্বের পরিবহনব্যবস্থাকে দ্বিমাত্রিক পথ থেকে ত্রিমাত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন এক্সপেংয়ের প্রধান নির্বাহী। তবে উচ্চমূল্য, সীমিত উড্ডয়ন সক্ষমতা, নিরাপত্তা ও নিয়ন্ত্রক অনুমোদনের মতো বিষয়গুলো উড়ন্ত গাড়ির ব্যাপক ব্যবহার কতটা দ্রুত সম্ভব হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর
আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম কত?
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আজ
আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্যাপন করেন। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং নিজের মতো করে জীবন উপভোগ, স্বাধীনতা ও আত্মনির্ভরতার আনন্দ উদযাপনই দিবসটির মূল বার্তা।
আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আজ
আরও পড়ুন
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
নবনির্মিত সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
দক্ষিণ কোরিয়ায় আরও বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ