ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম
উত্তর কোরিয়ার পতাকা। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের কূটনৈতিক দপ্তরের প্রধান সিলভাঁ আস্তিয়েকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পিয়ংইয়ংয়ে (উত্তর কোরিয়ার রাজধানী) সুইজারল্যান্ডের কূটনৈতিক দপ্তরের প্রধানকে তলব করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

উত্তর কোরিয়ার শিশুদের জন্য পরিচালিত সংদোওন আন্তর্জাতিক শিশু শিবিরের ওপর সুইজারল্যান্ড নিষেধাজ্ঞা দেওয়ায় ক্ষুব্ধ পিয়ংইয়ং। ইউক্রেনের রুশ-অধিকৃত এলাকা থেকে শিশুদের স্থানান্তরে শিবিরটির ভূমিকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর আগে উত্তর কোরিয়া সুইজারল্যান্ডের এ পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়ে পিয়ংইয়ংয়ে সুইস কূটনৈতিক দপ্তর বন্ধের হুমকি দিয়েছিল।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
তুরস্কের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন।
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
দক্ষিণ কোরিয়ায় রুশ সামরিক বিমানের হানা আতঙ্ক, জরুরি সতর্কতা জারি
দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছাকাছি রাশিয়ার একাধিক সামরিক বিমান চলে আসায় দেশটির একটি দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় রুশ সামরিক বিমানের হানা আতঙ্ক, জরুরি সতর্কতা জারি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচার চক্রে যুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন।
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
পরমাণু অস্ত্র কমানো নিয়ে চীন-রাশিয়াকে রাজি করানো কঠিন: ট্রাম্প
চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে সমঝোতা করা কঠিন হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরমাণু অস্ত্র কমানো নিয়ে চীন-রাশিয়াকে রাজি করানো কঠিন: ট্রাম্প
আরও পড়ুন
ট্রাম্পের বারবার বৈঠকের ডাকে সাড়া না দিয়ে পাহাড়ে ঘুরে বেড়ালেন কিম জং উন!
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
সুইজারল্যান্ডের রাইন নদী থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার