ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ইরানি ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ আগুন, ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:১২ পিএম
ছবি: সংগৃহীত

দুবাই বিমানবন্দরের সামনে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোনের আঘাতে আগুন লেগে যায়। এই ঘটনার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আল জাজিরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দুবাই সিভিল ডিফেন্সের কর্মীদের তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ফলে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

২৮শে ফেব্রুয়ারি ইরান উপসাগরীয় দেশগুলিতে হামলা শুরু করার পর থেকে সোমবারের ঘটনাটি বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক ভ্রমণ কেন্দ্র দুবাই বিমানবন্দরে তৃতীয় ঘটনা। তেহরান বলেছে যে এই হামলার লক্ষ্য ছিল এই অঞ্চলে মার্কিন উপস্থিতি।

আরও পড়ুন

সোমবারের এই ঘটনার পরেই কর্তৃপক্ষ ঘোষণা করে, যাত্রী এবং বিমানকর্মীদের সুরক্ষার কথা ভেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। বিমান সংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শও দিয়েছেন কর্তৃপক্ষ।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দরে পরিষেবা বন্ধ থাকবে। দুবাই বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম। আকাশপথে বহু গুরুত্বপূর্ণ শহরের সেতুবন্ধনের কাজ করে দুবাই।

সোমবার (১৬ মার্চ) সকালে আচমকা এই ঘোষণার পর বহু যাত্রী বিপাকে পড়েছেন। অনেক বিমানের সূচি পরিবর্তিত হয়েছে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথক ঘোষণায় জানিয়েছে, কিছু বিমান দুবাইয়ের পরিবর্তে আল-মাকটোউম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিজুড়ে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। খবর গালফ নিউজের মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এনসিএম জানায়, দেশটির বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া, ধূলিঝড় এবং নিচু এলাকায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডার, হাইল ও নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মক্কা নগরী ছাড়াও তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, জেদ্দা, রাবিগ ও খুলাইস এলাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এনসিএম আরও জানিয়েছে, ঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বইতে পারে। এতে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউ সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও টর্নেডো ও জলস্তম্ভ তৈরির আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া কেন্দ্রের হালনাগাদ পূর্বাভাস ও সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: গালফ নিউজ আরটিভি/এসকে
সৌদিজুড়ে সতর্কতা জারি
বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির
কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশের জেরে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত।
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। গাড়ির বুটের ভেতরে লুকিয়ে এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
আরও পড়ুন
নিজের পা নিজেই কেটে ড্রোনে ঝুলে মৃত্যুপুরী থেকে ফিরলেন সেনা
সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে নিহত ১৬০, বাড়ছে বেসামরিক প্রাণহানি
গাজায় মসজিদের পাশে ইসরায়েলের ড্রোন হামলা
উত্তর ইরাকের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা