ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

এবার স্কুলে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করল ইউরোপের আরেক দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পর এবার মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ায় স্কুলে ১৪ বছরের কম বয়সী নারী শিক্ষার্থীদের জন্য হিজাব নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে রাজধানী ভিয়েনাসহ দেশটির সর্বত্র আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

এর আগে গত ডিসেম্বরে অস্ট্রিয়ার পার্লামেন্টে স্কুলে ১৪ বছরের কম বয়সী শিক্ষার্থীদের হিজাব পরা নিষিদ্ধ করে একটি বিল পাস করা হয়েছিল। অস্ট্রিয়ার মেয়েদের ব্যক্তিস্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে আইনটি করা হয় বলে সেই সময় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। ভোটাভুটিতে ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক দলের প্রায় সব আইনপ্রণেতাই বিলটির পক্ষে ভোট দিয়েছিলেন।

তবে এই বিল পাসের তীব্র প্রতিবাদ জানায় অস্ট্রীয় মুসলিমদের প্রতিনিধিত্বকারী সংস্থা 'দ্য ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া' (আইজিজিআইও)। তাদের দাবি, এই নিষেধাজ্ঞা অস্ট্রিয়ার সংবিধানে স্বীকৃত মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। আইনটি বাতিল চেয়ে সাংবিধানিক আদালতে পিটিশন দায়ের করা হলেও গত জুলাই মাসে আদালত তা খারিজ করে বলেন, বৈষম্য বাড়ায় এমন কিছু দেশটির সংবিধান সমর্থন করে না।

অস্ট্রিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেল ওআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির শিক্ষামন্ত্রী জানান, সব ধরনের আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে দেশটির বামপন্থী দলগুলো।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
ক্যানসারে আক্রান্ত হয়ে স্ত্রীকে হারানোর পর সেই শোককে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের অভিযানে নেমেছেন ৬৯ বছর বয়সী কানাডিয়ান সাইক্লিস্ট মার্ক হার্বস্ট। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রবীণদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সাইকেলে ৩০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি। 
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
‘পুতিন কখনোই জিতবেন না’, রাশিয়ার কড়া বার্তা পেয়ে ন্যাটোর জবাব
বাল্টিক সাগরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রুশ ছিটমহল কালিনিনগ্রাদকে যদি বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার চেষ্টা করা হয়, তবে পারমাণবিক অস্ত্রসহ নিজেদের সব ধরনের সামরিক শক্তি ব্যবহারে প্রস্তুত রয়েছে রাশিয়া। 
‘পুতিন কখনোই জিতবেন না’, রাশিয়ার কড়া বার্তা পেয়ে ন্যাটোর জবাব
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে তৈরি হয়েছে বিপুল পরিমানের কর্মসংস্থানের সুযোগ। দক্ষ পেশাজীবীদের জন্য বর্তমানে দেশটিতে প্রায় সাড়ে ছয় লাখ পদ শূন্য রয়েছে।
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। এক বছরের বেশি সময় ধরে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চলছিল।
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধান পাওয়ার দাবি নিয়ে আবারও আলোচনায় এসেছে তুরস্কের একটি রহস্যময় স্থান।
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
আরও পড়ুন
ভাইরাল ভিডিও ঘিরে স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স
হাকিমিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের আদালত
সান ফ্রান্সিসকোতে বিরল ভাসমান বাড়ি বিক্রি হচ্ছে ১৭ লাখ ৫০ হাজার ডলারে