ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিল সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের নাগরিকত্ব বাতিল করার বিষয়ে সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছে সুইডেনের পার্লামেন্ট।

এই সংশোধনী অনুযায়ী, কেউ মিথ্যা তথ্য দিয়ে সুইডিশ নাগরিকত্ব অর্জন করে থাকে অথবা জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন তবে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে।

বুধবার (১১ নভেম্বর) দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি সংশোধনী অনুমোদন করা হয়।

সংশোধনীটি ২৯২টি পক্ষে এবং ৫১টি বিপক্ষে ভোটের মাধ্যমে পাস হয়েছে। তবে নির্বাচনের ফলাফল অমিমাংসিত থাকায়, এটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় বিলটি পরবর্তী সরকারের পক্ষ থেকে উত্থাপন করতে হবে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন বিদায়ী মধ্য-ডানপন্থী সরকার পার্লামেন্টে অভিবাসনবিরোধী দল ‘সুইডেন ডেমোক্র্যাটস’ সমর্থন দিয়ে আসছিল।

দলটি গত বছর জানিয়েছিল, তারা সংগঠিত অপরাধ বা গ্যাং-সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত দ্বৈত নাগরিকত্বধারীদের নাগরিকত্ব বাতিলের উপায় খুঁজছে। এর জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন ছিল, যার শর্ত অনুযায়ী পার্লামেন্টে দুটি পৃথক ভোটে এটি পাস হতে হয়। বুধবারের (১১ নভেম্বর) ভোটটি ছিল সেই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ।

১৩ সেপ্টেম্বরের নির্বাচনের পর নতুন সরকার গঠনে রাজনৈতিক দলগুলো হিমশিম খাচ্ছে, আর এই পরিস্থিতিতে উলফ ক্রিস্টারসন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। বিদায়ী সরকার একটি বিল নিয়ে কাজ করছিল, তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। তাই পরবর্তী সরকারই সিদ্ধান্ত নেবে, যে তারা ঠিক কোন ধরনের অপরাধের কারণে নাগরিকত্ব বাতিল করা যেতে পারে, তা নির্ধারণ করা।

নাগরিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন গোষ্ঠী এই পদক্ষেপের সমালোচনা করেছে। পার্লামেন্টে ভোটের আগে ‘সিভিল রাইটস ডিফেন্ডারস’-এর জ্যেষ্ঠ আইনি উপদেষ্টা আইদা সামানি এক বিবৃতিতে বলেন, বাস্তবে এই প্রস্তাবটি সুইডিশ নাগরিকত্বের দুটি ধরন তৈরি করবে, একটি শক্তিশালী, অন্যটি দুর্বল ও শর্তসাপেক্ষ। এটি আইনের চোখে সমতার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

সূত্র: এএফপি

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। 
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
ইতালিতে চাকরির আবেদন শেষ ৭ ডিসেম্বর, থাকছে পরেও সুযোগ
ইতালিতে ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র পূরণের শেষ সময় ৭ ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ের পরও অসম্পূর্ণ আবেদন সম্পন্ন এবং প্রয়োজনীয় তথ্য সংশোধনের সুযোগ পাবেন নিয়োগকর্তারা। এ জন্য আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সীমিত সময়ের জন্য আবারও খুলবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল। তবে এ সুযোগ সবার জন্য নয়। যেসব নিয়োগকর্তা আগে থেকেই আবেদনপত্র পূরণ শুরু করেছেন, কেবল তাঁরাই দ্বিতীয় দফায় প্রয়োজনীয় তথ্য যুক্ত, সংশোধন কিংবা অসম্পূর্ণ আবেদন সম্পন্ন করতে পারবেন। এ সময়ে নতুন করে কোনো আবেদন তৈরি করা যাবে না। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনপত্র পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। বাংলাদেশ সময় ৮ ডিসেম্বর রাত ১টায় এ কার্যক্রমের প্রথম ধাপ শেষ হবে। এরপর ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত আবারও সীমিত সময়ের জন্য পোর্টাল চালু থাকবে। এ সময় আগে থেকে শুরু করা আবেদনপত্রের অসম্পূর্ণ কাজ শেষ করা এবং প্রয়োজনীয় তথ্য সংশোধন বা সংযুক্ত করা যাবে। তবে নতুন আবেদন করার সুযোগ থাকবে না। চার ধাপে জমা হবে আবেদন আবেদনপত্র পূরণ করলেই নিয়োগের আবেদন চূড়ান্তভাবে জমা হবে না। কাজের ধরন অনুযায়ী ইতালি সরকার নির্ধারিত চারটি আলাদা দিনে অনলাইনে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১২ জানুয়ারি কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন জমা নেওয়া হবে। পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত দিন ৯ ফেব্রুয়ারি। অমৌসুমি চাকরির আবেদন জমা দেওয়া যাবে ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যার কাজের জন্য আবেদন জমা নেওয়া হবে ১৮ ফেব্রুয়ারি। প্রতিটি নির্ধারিত দিনে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে আবেদন জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। আবেদন করবেন নিয়োগকর্তা ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের অনুমতির আবেদন সরাসরি কর্মীকে করতে হবে না। এ প্রক্রিয়ায় আবেদন করবেন ইতালির নিয়োগকর্তা। তিনি নিজে অথবা অনুমোদিত পেশাজীবী ও সংশ্লিষ্ট সংগঠনের সহায়তায় আবেদনপত্র পূরণ এবং জমা দিতে পারবেন। বিদেশি কর্মীরা নিজেরা সরাসরি এই প্রক্রিয়ায় কাজের অনুমতির আবেদন করতে পারবেন না। ইতালি সরকারের ২০২৭ সালের কর্মী নিয়োগ পরিকল্পনায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন রয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি চাকরিতে, ৮৯ হাজার জন মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত কাজে নিয়োগের সুযোগ পাবেন। নির্ধারিত খাতের জন্য বরাদ্দ থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আরটিভি/এসকে
ইতালিতে চাকরির আবেদন শেষ ৭ ডিসেম্বর, থাকছে পরেও সুযোগ
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও যথাযথ অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ইতালি।
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!
মাত্র ৭ বছর বয়স।
দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!
আরও পড়ুন
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ  
ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর
কাজিনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করল ইউরোপের এক দেশ
সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলতে ফ্রান্স