ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারতে বন্ধ করে দেওয়া হলো ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
কলকাতা বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো এই গৌরীপুর জামে মসজিদটি ‘বাঁকড়া মসজিদ’ নামেও পরিচিত। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় বন্ধ করে দেওয়া হয়েছে ১৩৬ বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ। শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভেতরে মসজিদটি অবস্থিত। সেখানে ঢুকতে মুসল্লিদের এন্ট্রি পাস দেওয়া বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, জাতীয় নিরাপত্তা ও রানওয়ে সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইতোমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু মসজিদ কমিটি বলছে, আলোচনা চলমান থাকাবস্থায় নামাজের জন্য মুসল্লিদের প্রবেশ বন্ধ করার কোনও প্রয়োজন ছিল না।

কলকাতা বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো এই গৌরীপুর জামে মসজিদটি ‘বাঁকড়া মসজিদ’ নামেও পরিচিত। দীর্ঘদিন ধরেই মসজিদটি অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। মূলত, দমদম বিমানবন্দরে দুটি রানওয়ে রয়েছে। এর মধ্যে প্রধান রানওয়েটি বড় উড়োজাহাজের ওঠানামায় ব্যবহৃত হয়। দ্বিতীয় রানওয়েটি তুলনামূলক ছোট এবং মসজিদটি সেটির কাছেই অবস্থিত।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, প্রধান রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকলে বড় উড়োজাহাজ দ্বিতীয় রানওয়ে ব্যবহার করতে সমস্যায় পড়বে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, মসজিদটি উড়োজাহাজের ওঠানামার জন্য ঝুঁকি তৈরি করছে। এছাড়া দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজও আটকে আছে।

এমন অবস্থায় গত শনিবার থেকে মসজিদে প্রবেশের জন্য নতুন করে এন্ট্রি পাস দেওয়া বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে, মসজিদে নামাজ আদায়ও বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সেখানে।

এ বিষয়ে রোববার (১২ জুলাই) পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘জাতীয় নিরাপত্তা এবং বিমানবন্দরের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। মুখ্যমন্ত্রী হিসেবে এ বিষয়ে আমি আর কোনও মন্তব্য করব না। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ চীন ও বাংলাদেশ কাছেই রয়েছে। তাই বাইরের লোকজনের জন্য বিমানবন্দরের প্রবেশপথ খোলা রাখা যায় না।’

তিনি আরও বলেন, ‘বিরোধীরা যা বলছে, তার বিপরীতে আমরা কারও ধর্ম পালনে বাধা দিইনি। ঈদে পশু জবাই-সংক্রান্ত আইন মেনে উৎসব হয়েছে, মহররমেও অস্ত্র প্রদর্শন ছাড়াই অনুষ্ঠান হয়েছে। আইন মেনে চলুন, ভালো নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন। ধর্মকে ব্যক্তিগত বিষয় হিসেবে পালন করুন, অন্যের ওপর তা চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না। তাহলে সবকিছু স্বাভাবিকভাবে চলবে।’

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রীর অবস্থানকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকেই সংবাদপত্রে পড়ে আসছি, কলকাতা বিমানবন্দরের একটি মসজিদের কারণে রানওয়ে নির্মাণ সম্ভব হচ্ছে না। তোষণের রাজনীতির কারণে আগের কোনও সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করেনি। এখন আমাদের সরকার ক্ষমতায়। আমরা তোষণের রাজনীতিতে বিশ্বাস করি না। মসজিদটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে।’

দমদম উত্তর আসনের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের বিধানসভা এলাকার মধ্যেই বিমানবন্দরটি অবস্থিত। তিনি দাবি করেন, বিমানবন্দরের ভেতরে মসজিদটি থাকায় দুটি রানওয়ের পূর্ণ ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।

তার দাবি, নামাজ পড়তে আসা লোকজনের বিমানবন্দরের পাস বা পরিচয় যাচাইয়ের প্রয়োজন হয় না। তিনি বলেন, ‘বিমানবন্দর একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকা। এখানে প্রবেশ করতে হলে ছবি-সংবলিত বায়োমেট্রিক পাস নিতে হয়। অথচ, মসজিদটি সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত ‘লেভেল-৩’ এলাকায় অবস্থিত।’

সৌরভ শিকদার আরও বলেন, প্রতি মাসে লাখো যাত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ ভিভিআইপিরাও এই বিমানবন্দর ব্যবহার করেন। তিনি জানান, নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে তার দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছে।

পশ্চিমবঙ্গের আরেক মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেন, ইচ্ছাকৃতভাবেই মসজিদটিকে রানওয়ের এলাকায় থাকতে দেওয়া হয়েছিল। মসজিদটি ওই স্থানে থাকার কোনও যৌক্তিকতা ছিল না। এখন সেখানে নামাজও বন্ধ হয়েছে। আমার বিশ্বাস, জায়গাটি খালি করে দেওয়া হবে, যাতে রানওয়ে সম্প্রসারণের কাজ নির্বিঘ্নে এগিয়ে নেওয়া যায়।

এদিকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের মন্ত্রিসভার সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী নামাজ বন্ধের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে তিনি বলেন, মসজিদটি ১৩৬ বছরেরও বেশি সময় ধরে সেখানে রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল। সেই আলোচনার মধ্যেই মসজিদটিতে মুসল্লিদের প্রবেশ বন্ধ করার প্রয়োজন ছিল না।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
ভারতের কেরালা রাজ্যের এরনাকুলাম জেলায় দ্রুতগতির মিনি কুপার গাড়ির ধাক্কায় স্কুটারে থাকা তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নেদুম্বাসেরিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ বছর বয়সী গাড়িচালক সুহাইল সাজিভকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয়দের প্রশ্নের জবাবে চালক ‘বাবা সামলে নেবে’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন কি না, তা নিশ্চিত হতে তার রক্তসহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিহত তিনজন হলেন দেবিকা, গোপিকা ও ইজাজ। তাদের মধ্যে দেবিকার বাড়ি কেরালার ওয়েনাড জেলায়, গোপিকা পালাক্কাডের বাসিন্দা এবং ইজাজের বাড়ি কর্ণাটকে। তিনজনই ত্রিক্কাকারায় কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে কাছের একটি দোকানে চা পান শেষে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন ওই তিন শিক্ষার্থী। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি মিনি কুপার গাড়ি তাদের স্কুটারে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সুহাইল দুর্ঘটনার আগে অ্যালকোহল পান করার কথা স্বীকার করেছেন। তবে তার ভাষ্য, তিনি শুধু বিয়ার পান করেছিলেন। দুর্ঘটনার সময় তার শরীরে অ্যালকোহল বা অন্য কোনো নেশাজাতীয় পদার্থের প্রভাব ছিল কি না, তা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এরনাকুলাম গ্রামীণ পুলিশের সুপারিনটেনডেন্ট কে এস সুদর্শন সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পেছনে চালকের ভূমিকা এবং গাড়ির ভেতরে কোনো নেশাজাতীয় পদার্থ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য গাড়িটির ফরেনসিক পরীক্ষাও চলছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত মিনি কুপার গাড়িটি সুহাইলের বাবার নামে নিবন্ধিত। তবে সুহাইলের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এদিকে দুর্ঘটনার পর চালকের ওপর হামলার অভিযোগও তদন্ত করছে পুলিশ। চিকিৎসা পরীক্ষার জন্য সুহাইলকে হাসপাতালে নেওয়ার পর নিহত শিক্ষার্থীদের কয়েকজন বন্ধু তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে তাকে বাইরে নিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে মাথায় আঘাত করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ এসেছে। পরে পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ, চালকের মাদক গ্রহণের বিষয়টি এবং তার ওপর হামলার ঘটনা—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসকে
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
মানব পাচার ও দেহব্যবসার অভিযোগে একটি হোটেলে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩৫ বছর বয়সী এক টেলিভিশন অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে।
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে