ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘তেলাপোকাদের’ পানি ও খাবার দেওয়া ব্যক্তির বাড়িতে পুলিশের হানা 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
যন্তর মন্তরে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের মধ্যে খাবার ও পানি বিতরণ করে সহায়তা করেছেন অনেক মানুষ; তাদেরই একজন জুনায়েদ। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির আন্দোলন চলাকালে পানি ও খাবার বিতরণ করায় মোহাম্মদ জুনায়েদ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে পুলিশ। ওই ব্যক্তির বাবা ও ছোট শিশু ভাইকে ধরে নিয়ে গেছে তারা। শুধু তাই নয়; জুনায়েদের বোনের বাড়িতেও হানা দিয়ে তার শশুর বাড়ির লোকদের ধরে নিয়ে গেছে পুলিশ।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন তীব্র আন্দোলন হয়েছে। শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার আশ্বাসে শেষ হয়েছে এ আন্দোলন।

৩৬ দিন যন্তর মন্তরে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের মধ্যে খাবার ও পানি বিতরণ করে সহায়তা করেছেন অনেক মানুষ। তাদের একজন হলেন জুনায়েদ। আন্দোলনে তার পানি বিতরণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই পুলিশের নজরে পড়ে যান তিনি।

আরও পড়ুন

জুনায়েদ স্থানীয় সংবাদমাধ্যম দ্য লালানটপকে বলেছেন, উত্তর প্রদেশে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। ওই সময় তার বাবা ও ছোট ভাইকে তারা ধরে নিয়ে যায়। অপরদিকে মেরুতে অবস্থিত তার বোনের শশুরবাড়ি থেকে বোনের শশুর ও দেবরকেও আটক করে নিয়ে যায় পুলিশ।

জুনায়েদ প্রশ্ন রাখেন, ‘আমার অপরাধ কি? পানি ও খাবার দেওয়া কি অপরাধ?’

জুনায়েদের পরিবারকে হেনস্তা করার কথা জানার পর তার প্রতি সংহতি জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এক্সে এক পোস্টে সিজেপি বলেছে, অপরাধীদের ধরার বদলে উত্তরপ্রদেশের পুলিশ আমাদের স্বেচ্ছাসেবী মোহাম্মদ জুনায়েদের বাড়িতে গিয়ে তাদের সময় নষ্ট করছে। এখন পুলিশ তার পরিবারকে হেনস্তা করছে। তার সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং আমরা কখনো তাকে ও তার পরিবারকে ভিক্টিম হতে দেবোনা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তরুণদের সামাজিক-রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি।
আবারও আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি।
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও আটজন পুরুষ। আগুন থেকে বাঁচতে কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন।
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের একটি কাদাময় সড়কে হঠাৎ তৈরি হলো যানজট। অন্য কোনো যানবাহন বা দুর্ঘটনা নয়, বরং বনের রাজা বাঘ নিশ্চিন্তে দুপুরের ঘুম দেওয়ায় যানজট সৃষ্টি হয়। রাজস্থানের বিখ্যাত এ অভয়ারণ্যে সাফারিতে বেরিয়ে পর্যটকরা এমনই এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এলেনা নামে এক বিদেশি পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়।  ভিডিওটিতে দেখা যায়, ধুলোবালি ঘেরা সাফারির আঁকাবাঁকা রাস্তার ঠিক মাঝখানে আয়েশ করে ঘুমাচ্ছে একটি বিশালদেহী বাঘ। আর তাকে না জাগিয়ে বা বিরক্ত না করে পথের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ। বাঘটিকে একটু কাছ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে ফিসফিসানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে এক নীরব ব্যস্ততা তৈরি হয়। বেশ কিছু সময় ঘুমিয়ে নেওয়ার পর বাঘটি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, সাধারণ গৃহপালিত বিড়ালের মতো শরীর দোলা দিয়ে একটু আলসেমি ভাঙে, এবং উপস্থিত জিপের মানুষগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে বনের গহীনে মিলিয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজটের অভিজ্ঞতা যদি রাজকীয় হতে হয়, তবে তা এমনই হয়। তার এ পোস্টটিতে প্রায় ছয় লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে।  নেটিজেনরাও মন্তব্য বাক্সে মজার সব মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, বনের রাজা যে নিজের ইচ্ছামতোই চলবেন; তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। কেউ বা কমেন্ট করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে জঙ্গলটি আসলে কার শাসনে চলে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বার্তা দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
আরও পড়ুন
চুরি ঠেকাতে সড়কে ১২ বাঁশকল, পরিদর্শনে পুলিশ সুপার
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে