ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্বামীকে শেষ করে দিতে প্রেমিকের সঙ্গে মিলে স্ত্রীর ভয়ংকর ছক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)

দুপুরের খাবার খেতে বাড়িতে ফিরেছিলেন স্বামী। কিন্তু, ঘরের দরজা খুলতেই পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হয় তার। পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন তিনি। আর এর ফলে যা ঘটতে থাকে তার সঙ্গে, তা যেন থ্রিলার সিনেমাকেও হার মানায়!

স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে প্রেমিকের সঙ্গে মিলে ভয়ংকর এক ছক কষেন স্ত্রী। আর সেই ভয়ংকর পরিকল্পনা থেকে বাঁচতে এখনও লড়াই করে যেতে হচ্ছে তাকে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ভারতের তেলেঙ্গানার। রাজ্যের মহাবুবাবাদ জেলার চিলকোডু গ্রামের বাসিন্দা গাড়ে রাজেশ্বর রাও। খাম্মামের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন তিনি। ২০১৬ সালে তার বিয়ে হয় ভবানীর সঙ্গে। সংসারে দুটি সন্তানও রয়েছে তাদের।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে রাজেশ্বর জানান, গত ২৭ জুলাই দুপুরে হঠাৎ বাড়ি ফেরেন তিনি। ঘরে দরজা খুলে ঢুকতেই স্ত্রী ভবানীকে অন্য এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। ওই যুবকের নাম সাইদুল, পেশায় একজন কুরিয়ার ডেলিভারি এক্সিকিউটিভ।

আরও পড়ুন

পরদিন বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বিদের নিয়ে একটি গ্রাম্য সালিশি সভা বসেছিল। সালিশি সভার পরদিন থেকেই পরিস্থিতি হয়ে ওঠে ভয়ংকর। দুর্ঘটনার নাটক সাজিয়ে স্বামী রাজেশ্বরকে হত্যার ছক কষেন ভবানী।

রাজেশ্বর যখন অন্য একটি গ্রামে তার বড় ভাইকে আনতে যাচ্ছিলেন, তখন তার পিছু নেয় ভবানীর পরকীয়া প্রেমিক সাইদুল। কোনোমতে সেদিন প্রাণে বেঁচে যান রাজেশ্বর।

পরে স্ত্রীর মোবাইল ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম চ্যাট পরীক্ষা করেন তিনি। আর সেখানেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। চ্যাট রেকর্ডে দেখা যায়, প্রেমিক সাইদুলকে ভবানী স্পষ্ট ভাষায় বলছেন, ‘আমার স্বামীকে সড়ক দুর্ঘটনায় হত্যা করো, নাহলে আমি আত্মহত্যা করব।’

ঘরের বাইরে নিয়ে গিয়ে রাজেশ্বরকে খুন করে ঘটনাটিকে সাধারণ দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন ভবানী।

স্ত্রীর এই ভয়ংকর পরিকল্পনা জেনে ফেলার পর দ্রুত পুরো চ্যাট বক্সের স্ক্রিনশট সংগ্রহ করেন রাজেশ্বর। এরপর গত ১ আগস্ট ডোরনাকাল থানায় গিয়ে নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশ অভিযোগটি গ্রহণ করে জিরো এফআইআর হিসেবে নথিভুক্ত করে এবং পরবর্তীতে তা খাম্মাম গ্রামীণ থানায় স্থানান্তরিত করে। তবে, তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় পরবর্তীতে রাজেশ্বর খাম্মাম গ্রামীণ থানায় আবারও যোগাযোগ করেন এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

বর্তমানে পুলিশ ভবানীর হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ওই চ্যাট রেকর্ডগুলো নিবিড়ভাবে খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণের কাজ চলছে। প্রাথমিক তদন্ত শেষ হলেই এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
ভারতের কেরালা রাজ্যের এরনাকুলাম জেলায় দ্রুতগতির মিনি কুপার গাড়ির ধাক্কায় স্কুটারে থাকা তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নেদুম্বাসেরিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ বছর বয়সী গাড়িচালক সুহাইল সাজিভকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয়দের প্রশ্নের জবাবে চালক ‘বাবা সামলে নেবে’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন কি না, তা নিশ্চিত হতে তার রক্তসহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিহত তিনজন হলেন দেবিকা, গোপিকা ও ইজাজ। তাদের মধ্যে দেবিকার বাড়ি কেরালার ওয়েনাড জেলায়, গোপিকা পালাক্কাডের বাসিন্দা এবং ইজাজের বাড়ি কর্ণাটকে। তিনজনই ত্রিক্কাকারায় কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে কাছের একটি দোকানে চা পান শেষে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন ওই তিন শিক্ষার্থী। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি মিনি কুপার গাড়ি তাদের স্কুটারে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সুহাইল দুর্ঘটনার আগে অ্যালকোহল পান করার কথা স্বীকার করেছেন। তবে তার ভাষ্য, তিনি শুধু বিয়ার পান করেছিলেন। দুর্ঘটনার সময় তার শরীরে অ্যালকোহল বা অন্য কোনো নেশাজাতীয় পদার্থের প্রভাব ছিল কি না, তা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এরনাকুলাম গ্রামীণ পুলিশের সুপারিনটেনডেন্ট কে এস সুদর্শন সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পেছনে চালকের ভূমিকা এবং গাড়ির ভেতরে কোনো নেশাজাতীয় পদার্থ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য গাড়িটির ফরেনসিক পরীক্ষাও চলছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত মিনি কুপার গাড়িটি সুহাইলের বাবার নামে নিবন্ধিত। তবে সুহাইলের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এদিকে দুর্ঘটনার পর চালকের ওপর হামলার অভিযোগও তদন্ত করছে পুলিশ। চিকিৎসা পরীক্ষার জন্য সুহাইলকে হাসপাতালে নেওয়ার পর নিহত শিক্ষার্থীদের কয়েকজন বন্ধু তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে তাকে বাইরে নিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে মাথায় আঘাত করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ এসেছে। পরে পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ, চালকের মাদক গ্রহণের বিষয়টি এবং তার ওপর হামলার ঘটনা—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসকে
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
মানব পাচার ও দেহব্যবসার অভিযোগে একটি হোটেলে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩৫ বছর বয়সী এক টেলিভিশন অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে।
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
আরও পড়ুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?
স্ত্রী হত্যায় সাবেক ‘আমেরিকান আইডল’ প্রতিযোগীর যাবজ্জীবন