ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

পাকিস্তান ও চীনকে মোকাবিলায় ভয়ংকর ৬ সাবমেরিন কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম
পাকিস্তান ও চীনকে মোকাবিলা করতে জার্মানির কাছ থেকে ভয়ংকর ৬টি সাবমেরিন কিনতে যাচ্ছে ভারত। প্রতীকী ছবি

বঙ্গোপসাগর এবং আরব সাগরে পাকিস্তান ও চীনকে মোকাবিলা করতে জার্মানির কাছ থেকে ভয়ংকর ৬টি সাবমেরিন কিনতে যাচ্ছে ভারত। অ্যাডভান্সড কনভেনশনাল ক্যাটাগরির এই সাবমেরিনগুলো কেনার জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৭০ হাজার কোটি রুপি।

রোববার (১৬ আগস্ট) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সাবমেরিন ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এই কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেই পাস হওয়ার কথা আছে ‘প্রোজেক্ট ৭৫ ইন্ডিয়া’ বা ‘পি ৭৫ ইন্ডিয়া’ নামের এই প্রস্তাবনাটি।

যদি ‘পি ৭৫ ইন্ডিয়া’ প্রস্তাবনাটি পাস হয়, তাহলে জার্মানির শীর্ষ সামুদ্রিক নিরাপত্তা প্রযুক্তি প্রস্তুতকারী সংস্থা থাইসেনক্রুপ মেরিন সিস্টেমের (টিকেএমএস) সঙ্গে যৌথভাবে এসব সাবমেরিন নির্মাণ করবে মুম্বাইভিত্তিক জাহাজ নির্মাণকারী সংস্থা মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে অত্যাধুনিক সাবমেরিনগুলো নির্মাণ করা হবে।

বিশ্বে দুই ধরনের সামরিক সাবমেরিন রয়েছে— পারমাণবিক সাবমেরিন এবং কনভেনশনাল বা প্রচলিত সাবমেরিন। পারমাণবিক সাবমেরিন হলো পরমাণু চুল্লি থেকে প্রাপ্ত শক্তি দিয়ে চলে। এসব সাবমেরিনের আকার বেশ বড় হয় এবং বারবার পানির ওপরে আসার প্রয়োজন হয় না। পারমাণবিক সাবমেরিন মাসের পর মাস পানির নিচে থাকতে পারে।

আরও পড়ুন

অন্যদিকে কনভেনশনাল বা প্রচলিত সাবমেরিন পানির নিচে চলার জন্য ব্যাটারি চালিত বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি চার্জ করার জন্য ডিজেল ইঞ্জিন ব্যবহার করে। পারমাণবিক সাবমেরিনের তুলনায় এসব সাবমেরিন আকারে ছোট ও কম শব্দযুক্ত হয়। তবে, এগুলোর পানির নিচে থাকার সময় সীমিত।

তবে, নতুন যে ৬টি সাবমেরিনের জন্য ভারত জার্মানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, সেগুলো মূলত টাইপ-২১৪ শ্রেণির সাবমেরিন। ‘এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম’ বা এআইপিএস প্রযুক্তির উপস্থিতি থাকায় এ ধরনের সাবমেরিনগুলো অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন নামে পরিচিত। টাইপ-২০৪ ধরনের এসব সাবমেরিন প্রচলিত সাধারণ সাবমেরিনগুলোর তুলনায় বেশি সময় সাগরের তলায় থাকতে পারে।

টিকেএমএস এবং মাজাগাঁও ডক বিল্ডার্স লিমিটেডের যৌথ অংশীদারিত্বে যে অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিনগুলো তৈরি হবে, সেগুলোর দৈর্ঘ্য হবে ২১৯ দশমিক ০৫ ফুট (৬৫ মিটার) প্রস্থ হবে ২১ দশমিক ২৩ ফুট এবং উচ্চতা হবে ২০ দশমিক ২২ ফুট।

সাবমেরিনগুলো তৈরি করা হবে এইচওয়াই-১০০ ফেরোম্যাগনেটিক ইস্পাত দিয়ে। এতে এগুলোর ‘চৌম্বকীয় স্বাক্ষর’ খুব সীমিত থাকবে। ফলে, শত্রু নৌবাহিনীর নজরদারি অনেকাংশে এড়াতে সক্ষম হবে এসব সাবমেরিন।

এগুলোর অস্ত্রসজ্জার মধ্যে থাকবে ছয়টি ৫৩৩ এমএম টর্পেডো টিউব (হেভিওয়েট ব্ল্যাক শার্ক টর্পেডোযুক্ত) এসএম-২৯ এক্সোসেট জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সাবমেরিনে ব্যবহারের উপযোগী সংস্করণ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের বাস্তবায়ন ঘটলে একইসঙ্গে বঙ্গোপসাগর এবং আরব সাগরে সমান্তরালভাবে পাকিস্তান ও চীনের মোকাবিলা করতে সক্ষম হবে ভারতের নৌবাহিনী।

উল্লেখ্য, ২০১৮ সালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অ্যাডভান্সড প্রযুক্তির সাবমেরিনের আবেদন জানায় ভারতের নৌবাহিনী। আবেদনে সাড়া দিয়ে ৬টি সাবমেরিন নির্মাণের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় এবং বিষয়টি ‘অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত করে। সে সময় এ প্রকল্পের প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ৪৩ হাজার কোটি রুপি।

এর আগে, আশির দশকের শুরুতে জার্মানির সংস্থা হাউন্ডসওয়ার্ক-ডয়শে ওয়েরফ্ট-এর কাছ থেকে ৪টি সাবমেরিন কিনেছিল ভারতীয় নৌবাহিনী। প্রায় দেড় দশক আগে ফরাসি কোম্পানি ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে ছয়টি কলভরি সিরিজের স্করপেন ডুবোজাহাজ বানানো শুরু করেছিল ভারত। সেই প্রকল্পের নাম ছিল ‘প্রজেক্ট ৭৫’। ওই সিরিজের প্রথম স্টেলথ সাবমেরিন আইএনএস কলভরিকে ২০১৫ সালের অক্টোবরে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। ২০২০ সালের নভেম্বরে এ সিরিজের শেষ সাবমেরিন ‘কমিশন’ পেয়েছিল। তারপর গত পাঁচ বছরে নতুন কোনও সাবমেরিন ভারতীয় নৌসেনার হাতে আসেনি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ
ভারতের গ্রেটার নয়ডার একটি গ্রামের বাড়ি থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতরা হলেন—৩৭ বছর বয়সি মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সি ললিতা এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর। এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বলছে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।  স্থানীয় বাসিন্দা এবং মৃত দম্পতির মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। এরপর তারা ঘুমাতে যায়। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত অবস্থায় দেখতে পায়। গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিছানায় শুয়েছিলেন এবং ধারণা করা হচ্ছে তারা ঘুমিয়েই মারা গেছেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করেছেন এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস আরটিভি/এসআর
নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ
‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’
ভারতের বিহারের রাজনীতিতে ৯টি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিধায়ক অনন্ত কুমার সিং।  প্রথমে তিনি দাবি করেন, সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সহায়তা করতে তিনি ৯টি হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছিলেন। তবে পরে বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, লালু প্রসাদ যাদবের শাসনামলে তার নয়জন সহযোগী নিহত হয়েছিলেন। শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে দৈনিক যুগান্তর। প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বিহার বিধান পরিষদ নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নিরজ কুমারকে প্রার্থী করায় দলের ওপর ক্ষুব্ধ ছিলেন অনন্ত সিং। এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি নীতীশ কুমারের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গ তোলেন। অনন্ত সিং বলেন, নীতীশ কুমারের রাজনৈতিক সংকটের সময়ে তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন। তাকে সহায়তা করতে নয়টি হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় অনন্ত সিং অভিযোগ করেন, নিরজ কুমার অতীতে তার বিরোধিতা করেছিলেন। এমন একজনকে দল কেন প্রার্থী হিসেবে বেছে নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা শক্তি সিং যাদব দাবি করেন, অনন্ত সিংয়ের মন্তব্য কার্যত নয়টি হত্যাকাণ্ডের স্বীকারোক্তি। তিনি আরও অভিযোগ করেন, নীতীশ কুমারের রাজনৈতিক উত্থানের সঙ্গে বিহারের বিভিন্ন অপরাধী চক্রের সংশ্লিষ্টতা ছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জেডিইউ। দলের জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, নীতীশ কুমারের ভাবমূর্তি স্বচ্ছ এবং অপরাধীদের সঙ্গে আঁতাত বা সহিংসতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অনন্ত সিংয়ের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি। পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অনন্ত সিং বলেন, লালু প্রসাদ যাদবের শাসনামলে তার নয়জন সহযোগী নিহত হয়েছিলেন এবং তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই লালু যাদব তাদের হত্যা করিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। বিহারে নির্বাচনী তৎপরতার মধ্যে এ বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিহার বিধান পরিষদের আটটি আসনে দ্বিবার্ষিক নির্বাচন ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা এবং ২৭ অক্টোবর ভোট গণনার তারিখ নির্ধারিত রয়েছে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর
‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক আলোচনা সভায় বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত তার চেয়েও কঠোর জবাব দেবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
ভারতে গবেষণা ও পরীক্ষার সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় অনুমতি ছাড়াই প্রবেশের ঘটনা ঘটেছে।
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮
ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাঁচজন নারী অন্তত আটজন নিহত হয়েছেন। 
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮
আরও পড়ুন
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
ক্ষুধা-দারিদ্র্যে বিপর্যস্ত পাকিস্তান, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ স্কোর