ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের বিহারের রাজনীতিতে ৯টি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিধায়ক অনন্ত কুমার সিং।

প্রথমে তিনি দাবি করেন, সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সহায়তা করতে তিনি ৯টি হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছিলেন। তবে পরে বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, লালু প্রসাদ যাদবের শাসনামলে তার নয়জন সহযোগী নিহত হয়েছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে দৈনিক যুগান্তর।

প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বিহার বিধান পরিষদ নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নিরজ কুমারকে প্রার্থী করায় দলের ওপর ক্ষুব্ধ ছিলেন অনন্ত সিং। এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি নীতীশ কুমারের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গ তোলেন।

অনন্ত সিং বলেন, নীতীশ কুমারের রাজনৈতিক সংকটের সময়ে তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন। তাকে সহায়তা করতে নয়টি হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অনন্ত সিং অভিযোগ করেন, নিরজ কুমার অতীতে তার বিরোধিতা করেছিলেন। এমন একজনকে দল কেন প্রার্থী হিসেবে বেছে নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তার বক্তব্যের প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা শক্তি সিং যাদব দাবি করেন, অনন্ত সিংয়ের মন্তব্য কার্যত নয়টি হত্যাকাণ্ডের স্বীকারোক্তি। তিনি আরও অভিযোগ করেন, নীতীশ কুমারের রাজনৈতিক উত্থানের সঙ্গে বিহারের বিভিন্ন অপরাধী চক্রের সংশ্লিষ্টতা ছিল।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জেডিইউ। দলের জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, নীতীশ কুমারের ভাবমূর্তি স্বচ্ছ এবং অপরাধীদের সঙ্গে আঁতাত বা সহিংসতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অনন্ত সিংয়ের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।

পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অনন্ত সিং বলেন, লালু প্রসাদ যাদবের শাসনামলে তার নয়জন সহযোগী নিহত হয়েছিলেন এবং তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই লালু যাদব তাদের হত্যা করিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

বিহারে নির্বাচনী তৎপরতার মধ্যে এ বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিহার বিধান পরিষদের আটটি আসনে দ্বিবার্ষিক নির্বাচন ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা এবং ২৭ অক্টোবর ভোট গণনার তারিখ নির্ধারিত রয়েছে। সূত্র: এনডিটিভি

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ
ভারতের গ্রেটার নয়ডার একটি গ্রামের বাড়ি থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতরা হলেন—৩৭ বছর বয়সি মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সি ললিতা এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর। এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বলছে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।  স্থানীয় বাসিন্দা এবং মৃত দম্পতির মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। এরপর তারা ঘুমাতে যায়। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত অবস্থায় দেখতে পায়। গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিছানায় শুয়েছিলেন এবং ধারণা করা হচ্ছে তারা ঘুমিয়েই মারা গেছেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করেছেন এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস আরটিভি/এসআর
নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক আলোচনা সভায় বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত তার চেয়েও কঠোর জবাব দেবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
ভারতে গবেষণা ও পরীক্ষার সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় অনুমতি ছাড়াই প্রবেশের ঘটনা ঘটেছে।
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮
ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাঁচজন নারী অন্তত আটজন নিহত হয়েছেন। 
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮
সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়: প্রকাশ রাজ
ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের পতন চাইলেও তা বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতির মধ্য দিয়ে নয়, বরং নির্বাচন ও সাংবিধানিক উপায়ে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ।
সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়: প্রকাশ রাজ
আরও পড়ুন
নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ
সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে সবশেষ যা জানা গেল
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
ভারত থেকে প্রথম চালানে এলো ১৮ রেলকোচ