ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সম্পত্তির জন্য মৃত বাবার আঙুলের ছাপ নিলেন ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০১:৫৭ এএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে সম্পত্তি লিখে নিতে মৃত বাবার (৭৩) আঙুলের ছাপ নেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের লখনউয়ের খাদায়ুনহা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সম্পত্তি-সংক্রান্ত কারণেই ওই তরুণ এমন কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছাই রঙের চাদরে ঢাকা অবস্থায় শুয়ে আছেন বৃদ্ধ। তাকে ঘিরে রয়েছেন স্বজনরা। এর মধ্যেই চাদরের নিচ থেকে তার হাত বের করে আনেন এক তরুণ। পরে অন্য একজনের সহযোগিতায় মৃতের বৃদ্ধাঙ্গুলি কালিতে ছোঁয়ানো হয়। এরপর একটি কাগজে সেই আঙুলের ছাপ নেওয়া হয়।

আরও পড়ুন

ভিডিওতে আরও দেখা যায়, পাশে থাকা একজন ওই তরুণকে আঙুলের ছাপ নেওয়ার পদ্ধতি বলে দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ীই কাগজে ছাপ নেওয়া হয়। পুরো ঘটনাটি পরিবারের সদস্যদের সামনেই ঘটে।

‘ছোটুকিংঅফলি১’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট) থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। বাবার মৃত্যুর পরও সম্পত্তির জন্য এভাবে আঙুলের ছাপ নেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন অনেকে।

তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত করছে পুলিশ। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬
গত কয়েক বছর তীব্র বজ্রঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়া পরিস্থিতি বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে ভারতের আবহাওয়া অফিস। পরিবেশ বিশেষজ্ঞরা একে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন।
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
ভারতে ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটার হিসেবে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বার্ষিক হালনাগাদ প্রক্রিয়া থমকে আছে।
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
ভারতের পশ্চিম মেদিনীপুরের শালবনিতে উদ্ধার হলো মা হাতি ও তার দুই শাবকের নিথর দেহ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকা থেকে তিনটি হাতির দেহ উদ্ধার করা হয়।
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
ইউটিউবে সোনা ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর
ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় এক চুরির ঘটনা ঘটেছে। ইউটিউবে সোনা ও টাকার ভিডিও প্রচারের পর রাতে চুরির ঘটনা ঘটেছে।
ইউটিউবে সোনা ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর
মদের দোকানে ঢুকে ছিপি খুলে মদ্যপান করল বানর, অতঃপর...
ভারতের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
মদের দোকানে ঢুকে ছিপি খুলে মদ্যপান করল বানর, অতঃপর...
আরও পড়ুন
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
এক ম্যাচেই ৪ বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে