ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রতারকের ২৬তম শ্বশুর এই বিজেপি বিধায়ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০২:১১ এএম
বিজেপির বিধায়ক জ্ঞান তিওয়ারি ও তার মেয়ে প্রজ্ঞা। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে এক যুবকের বিরুদ্ধে ভুয়া পরিচয়ে একাধিক নারীকে বিয়ে ও প্রতারণার অভিযোগ উঠেছে। ওই যুবক প্রায় ২৫টি বিয়ের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তার শ্বশুর ও বিজেপির বিধায়ক জ্ঞান তিওয়ারি। অভিযোগের তালিকায় নিজের মেয়ের নামও রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত যুবকের নাম প্রকাশ ত্রিবেদী। তিনি উত্তরপ্রদেশের সেওতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারির জামাই।

বিধায়কের অভিযোগ, একটি বড় প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন রাজ্যের নারীদের সঙ্গে ভুয়া পরিচয়ে সম্পর্ক তৈরি করতেন প্রকাশ। পরে তাদের বিয়ে করে অর্থ হাতিয়ে নিতেন। মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যে তার এমন কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন জ্ঞান তিওয়ারি।

জ্ঞান তিওয়ারির মেয়ে প্রজ্ঞার সঙ্গে প্রকাশের বিয়ে হয় ২০২৪ সালে। বিয়ের সময় প্রকাশের বাবা অনুজ ত্রিবেদী নিজেকে মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ বিধায়কের।

তার দাবি, বিয়ের আগে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হয়েছিল। এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকেও ইতিবাচক তথ্য পাওয়ার পর মেয়ের সঙ্গে প্রকাশের বিয়ে দেওয়া হয়।

তবে বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে প্রকাশের কথিত কর্মকাণ্ড সম্পর্কে নানা তথ্য পরিবারের কাছে আসতে শুরু করে। এরপরই বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে পরিবার।

বিধায়কের অভিযোগ, প্রকাশ বিভিন্ন নারীর সঙ্গে ভিন্ন ভিন্ন পরিচয়ে সম্পর্ক তৈরি করতেন। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হতো। তার প্রায় ২৫টি বিয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছেন জ্ঞান তিওয়ারি।

জামাইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ জানার পর তার পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন বলে জানিয়েছেন জ্ঞান তিওয়ারি। একই সঙ্গে মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে আনেন তিনি।

এ ঘটনায় তার মেয়ে প্রজ্ঞা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে দাবি করেছেন বিধায়ক। পাশাপাশি এ ঘটনায় তার নিজের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে প্রতারণার অভিযোগে প্রকাশ ত্রিবেদী ও তার বাবা অনুজ ত্রিবেদীকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অনুজের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন

গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি সামনে আনেন জ্ঞান তিওয়ারি। ভিডিওতে তার সঙ্গে মেয়ে প্রজ্ঞাকেও দেখা যায়।

ওই ভিডিও বার্তায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিধায়ক। অনুজ ত্রিবেদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং প্রকাশ দোষী প্রমাণিত হলে তার ক্ষেত্রেও আইনের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।

তবে এখন পর্যন্ত প্রকাশের সঙ্গে ঠিক কতজন নারী প্রতারিত হয়েছেন কিংবা প্রায় ২৫টি বিয়ের অভিযোগের সত্যতা কতটা— তা নিশ্চিত করেনি পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
ভারতের কেরালা রাজ্যের এরনাকুলাম জেলায় দ্রুতগতির মিনি কুপার গাড়ির ধাক্কায় স্কুটারে থাকা তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নেদুম্বাসেরিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ বছর বয়সী গাড়িচালক সুহাইল সাজিভকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয়দের প্রশ্নের জবাবে চালক ‘বাবা সামলে নেবে’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন কি না, তা নিশ্চিত হতে তার রক্তসহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিহত তিনজন হলেন দেবিকা, গোপিকা ও ইজাজ। তাদের মধ্যে দেবিকার বাড়ি কেরালার ওয়েনাড জেলায়, গোপিকা পালাক্কাডের বাসিন্দা এবং ইজাজের বাড়ি কর্ণাটকে। তিনজনই ত্রিক্কাকারায় কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে কাছের একটি দোকানে চা পান শেষে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন ওই তিন শিক্ষার্থী। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি মিনি কুপার গাড়ি তাদের স্কুটারে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সুহাইল দুর্ঘটনার আগে অ্যালকোহল পান করার কথা স্বীকার করেছেন। তবে তার ভাষ্য, তিনি শুধু বিয়ার পান করেছিলেন। দুর্ঘটনার সময় তার শরীরে অ্যালকোহল বা অন্য কোনো নেশাজাতীয় পদার্থের প্রভাব ছিল কি না, তা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এরনাকুলাম গ্রামীণ পুলিশের সুপারিনটেনডেন্ট কে এস সুদর্শন সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পেছনে চালকের ভূমিকা এবং গাড়ির ভেতরে কোনো নেশাজাতীয় পদার্থ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য গাড়িটির ফরেনসিক পরীক্ষাও চলছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত মিনি কুপার গাড়িটি সুহাইলের বাবার নামে নিবন্ধিত। তবে সুহাইলের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এদিকে দুর্ঘটনার পর চালকের ওপর হামলার অভিযোগও তদন্ত করছে পুলিশ। চিকিৎসা পরীক্ষার জন্য সুহাইলকে হাসপাতালে নেওয়ার পর নিহত শিক্ষার্থীদের কয়েকজন বন্ধু তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে তাকে বাইরে নিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে মাথায় আঘাত করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ এসেছে। পরে পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ, চালকের মাদক গ্রহণের বিষয়টি এবং তার ওপর হামলার ঘটনা—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসকে
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
আরও পড়ুন
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
কলকাতায় মুসলিমদের পানি না দেওয়ার অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ
কংগ্রেস বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে ভারতে: বিজেপি
ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য