ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, সন্তানদের সামনেই স্ত্রীকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম
ছবি: সংগৃহীত

বাড়িতে ফিরেই দুই সন্তান ও নিজের জন্য খাবার তৈরি করতে বলেছিলেন স্বামী। কিন্তু স্ত্রী তখন নাচের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্না করতে অস্বীকৃতি জানানোয় দুই সন্তানের সামনেই স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। খবর এনডিটিভির।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪১ বছর বয়সী অভিযুক্ত কৃষ্ণ লাল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর নাম যামিনী কৃষ্ণ লাল যাদব (৩৮)।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। খাবার বানানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে সন্তানদের চোখের সামনেই স্ত্রীর ঘাড় ও পেটে প্রচণ্ড আঘাত করেন। হামলায় গুরুতর আহত যামিনী মারাত্মক যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঘটনার প্রাথমিক পর্যায়ে এটিকে স্বাভাবিক দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর সত্য বেরিয়ে আসে। প্রতিবেদনে নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন, হাড় ভাঙা ও শ্বাসরোধের আলামত উদ্ধার করেন চিকিৎসকেরা।

ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই কৃষ্ণ লালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নাগপুর পুলিশ। পরে হত্যা মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মর্মান্তিক এই ঘটনার বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভুয়া আদালতের আদেশে ১২৯ ওয়েবসাইট বন্ধ করল ভারত!
ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ভারতে ১২৯টি জুয়ার ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
ভুয়া আদালতের আদেশে ১২৯ ওয়েবসাইট বন্ধ করল ভারত!
উড়ার আগে বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক
ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের আগে ছিনতাইয়ের হুমকি পাওয়ায় মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান সরিয়ে নেওয়া হয়েছে।
উড়ার আগে বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক
শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাজার ছাড়ছেন ভারতীয় পোশাক রপ্তানিকারকরা
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের ধাক্কায় দেশটির বাজারের ওপর নির্ভরতা কমাচ্ছেন ভারতের পোশাক রপ্তানিকারকরা।
শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাজার ছাড়ছেন ভারতীয় পোশাক রপ্তানিকারকরা
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি প্রসঙ্গে যা বলছে ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন আইনি ও বিচার বিভাগীয় বিষয়, সে অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে জানিয়েছে ভারত।
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি প্রসঙ্গে যা বলছে ভারত
ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির টাটা ইলেকট্রনিকস কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
আরও পড়ুন
ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, ভয়ে নতুন সিদ্ধান্ত হাসপাতালগুলোর
ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা
ভারতে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিলো প্রশাসন