ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

বারবার লিখিত ও মৌখিক অভিযোগ সত্ত্বেও কোনো প্রতিকার মেলেনি। অবশেষে পথকুকুরের উৎপাত সামলাতে দীর্ঘ ছয় মাস অবহেলার চরম জবাব দিতে অভিনব প্রতিবাদ বেছে নিয়েছেন ভারতের শিবসেনার (ইউবিটি) যুব শাখার কর্মীরা। ক্ষুব্ধ কর্মীরা নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তার অফিসে ঢুকে সোজা তার কাজের টেবিলে বস্তাবন্দী চারটি পথকুকুর ছেড়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির মহারাষ্ট্রের নাসিক জেলার নিফাদ নগর পঞ্চায়েত দপ্তরে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ঘটনার একটি ভিডিওচিত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিবসেনার যুব শাখার জেলা প্রধান বিক্রম রনধাভে একটি বস্তার মুখ খুলে সোজা কর্মকর্তা ধীরজ ভামরের টেবিলের ওপর একটি কুকুর ছেড়ে দিচ্ছেন। হঠাৎ এমন ঘটনায় আতঙ্কিত হয়ে আসন ছেড়ে উঠে যান ওই কর্মকর্তা। এরপর একে একে আরও তিনটি পথকুকুর কক্ষের ভেতর ছেড়ে দেওয়া হয়।

কুকুর ছেড়ে দেওয়ার পর দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিক্রম রনধাভে অভিযোগ করেন, গত ছয় মাস ধরে ছবি ও সুনির্দিষ্ট তথ্যসহ অভিযোগ দিলেও প্রধান কর্মকর্তা কোনো তোয়াক্কা করেননি। এলাকায় গণেশ উৎসব চলাকালে পথকুকুরের তাড়া ও কামড়ে ছোট শিশুসহ সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। কিন্তু কর্মকর্তা জনসেবার বদলে টেন্ডারের কাজে ব্যস্ত থাকায় এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান প্রতিবাদকারীরা।

প্রতিবাদকারী যুব নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী আট দিনের মধ্যে নিফাদ এলাকায় পথকুকুর নিয়ন্ত্রণে স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে পঞ্চায়েত দপ্তরে আরও বিপুল সংখ্যক কুকুর ছেড়ে দেওয়া হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা
গায়ে শাড়ি, পায়ে কোনো জুতা নেই। তবু থামেননি ২৭ বছর বয়সী কবিতা কুমারী। মেঠোপথ পেরিয়ে খালি পায়ে মাত্র ছয় মিনিটে ১ হাজার ৬০০ মিটার দৌড় শেষ করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই লড়াকু মা।
শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত, অল্পের জন্য রক্ষা যাত্রীবাহী বিমান
১৭ হাজার ফুট উঁচুতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বজ্রপাত ও শিলাবৃষ্টির কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ইনডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান।
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত, অল্পের জন্য রক্ষা যাত্রীবাহী বিমান
দিল্লিতে বহুতলা ভবন ধস, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্ব অঞ্চলের সীমাপুরি এলাকায় একটি বহুতলা ভবন ধসে এক অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করেছে দিল্লি ফায়ার সার্ভিস।
দিল্লিতে বহুতলা ভবন ধস, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩
ঘেউ ঘেউ করে পিছু নেওয়া কুকুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা, ভিডিও ভাইরাল
ভারতের উত্তর প্রদেশের লখনৌতে মোটরসাইকেলের পেছনে ঘেউ ঘেউ করায় একটি পথকুকুরকে প্রকাশ্যে রাইফেল দিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। 
ঘেউ ঘেউ করে পিছু নেওয়া কুকুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা, ভিডিও ভাইরাল
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত
বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত