ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘অর্ণব’, আঘাত হানবে কখন?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ এএম
কাল্পনিক ছবি

মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গত ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার পর থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচোয়ানের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পলাশের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। দমকা হাওয়াসহ বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়টির চারপাশে প্রায় ২৮ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বায়ুচাপের সর্বনিম্ন মান রেকর্ড করা হয়েছে ৯৭২ মিলিবার।

ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

মোস্তফা কামাল পলাশ জানান, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জিপিএম এবং জাপানের হিমাওয়ারি-৯ উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে, মঙ্গলবার ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। এ সময় এটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮৫ থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৬টার পর থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় অর্ণব। উপকূলে আঘাত হানার সময় এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়টির গতিপথ, শক্তি ও সম্ভাব্য আঘাতের সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় কারাগারে যেতে হচ্ছে না গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনকে। 
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭
জর্ডানের একটি গির্জায় প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান।
গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭
আসামের হোটেলে বন্দুকধারীর হামলা, নিহত ৫
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির একটি হোটেলে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। 
আসামের হোটেলে বন্দুকধারীর হামলা, নিহত ৫
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? ইসরায়েলে ভোট আজ
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আজ (২৭ অক্টোবর) ভোট গ্রহণ হচ্ছে।
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? ইসরায়েলে ভোট আজ
নিউইয়র্কের বড়দিনের গাছ চূড়ান্ত, আলো জ্বলবে ২ ডিসেম্বর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের রকফেলার সেন্টারে ২০২৬ সালের বড়দিনের জন্য বেছে নেওয়া হয়েছে বিশেষ এক গাছ (ক্রিসমাস ট্রি)।
নিউইয়র্কের বড়দিনের গাছ চূড়ান্ত, আলো জ্বলবে ২ ডিসেম্বর
আরও পড়ুন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে কবে-কোথায়