ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কাছে ভারতের ‘হাঁড়ির খবর’ ফাঁস, ধরা আরও এক সেনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম
প্রতীকী ছবি

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে ধরা পড়েছেন ভারতের আরও এক সেনা। ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য সামরিক বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে ফাঁস করে দিয়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে রাজবীর সিং নামে ওই সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। খবর ডেকান ক্রনিকলের

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর অনেক গোপন এবং অন্যান্য সামরিক স্পর্শকাতার তথ্য পাকিস্তানের আইএসআইয়ের কাছে পাচার করে দিয়েছেন রাজবীর সিং।

গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে পাঞ্জাবের ফাজিলকা থানায় মামলা হয়। এরপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। তবে বেশিদিন গা-ঢাকা দিয়ে থাকতে পারেননি; পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারায় ভুটান সীমান্তের কাছে তাকে ধরে ফেলে পুলিশ।

গ্রেপ্তারের পর শুক্রবার (৩০ অক্টোবর) তাকে শিলিগুড়ির একটি আদালতে তোলা হয় এবং ট্রানজিট রিমান্ড চাওয়া হয়। সরকারি কাউন্সেল সৌমিত্রা সিং সরকার বলেছেন, অভিযুক্ত এ সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরুর পর থেকেই তিনি পালিয়ে ছিলেন।

শিলিগুঁড়ির আদালত তার দুদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময়ের মধ্যে তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হবে।

আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ১ নভেম্বরের মধ্যে অভিযুক্তকে ফাজিলকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে।

এদিকে পাকিস্তানের এই গুপ্তচরকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটি ভারত ও ভূটানের সীমান্তের কাছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে, তিনি ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কি না, সেটি নিশ্চিত নয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম এখন নিম্নমুখী।
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
ভারতে চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বড় দরপতনের মুখে পড়েছে সোনা ও রুপা।
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে হামলা চালিয়েছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা।
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
সোনার দাম ওঠা-নামার পেছনে মূলত ডলারের শক্তি হ্রাস-বৃদ্ধি, জ্বালানি তেলের দাম ওঠানামা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির বিভিন্ন ফ্যাক্টর জড়িত থাকে। তবে এবার সোনার দাম যে অভাবনীয়ভাবে কমেছে, তার পেছনে ‘অবদান’ নিজের বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
কানাডার সারে শহরে একটি ওয়ালমার্ট দোকানের সামনে গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহত হয়েছেন।
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
আরও পড়ুন
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!