ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম
জাফরান ফুল ও এর মূল্যবান লাল গর্ভদণ্ড। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর একটি জাফরান। গাঢ় লাল রঙ ও বিশেষ সুগন্ধের জন্য পরিচিত এই মসলা কাশ্মীরে ‘লাল সোনা’ নামে পরিচিত। তবে জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, আবাসন নির্মাণ ও ভেজাল জাফরানের দাপটে ঐতিহ্যবাহী এই চাষ এখন বড় সংকটে।

শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের কাশ্মীরের পাম্পোর অঞ্চল বহু শতাব্দী ধরে জাফরান চাষের জন্য বিখ্যাত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে কাশ্মীর ও জম্মুতে জাফরান উৎপাদন ছিল ৮ টন। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২ দশমিক ৬ টনে।

ভারতের কাশ্মীরের পাম্পোরে জাফরান ফুল থেকে হাতে সংগ্রহ করা হচ্ছে মূল্যবান লাল গর্ভদণ্ড। ছবি: সংগৃহীত

চাষিদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত ও তুষারপাতের ধরন বদলে গেছে। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরে পর্যাপ্ত বৃষ্টি না হলে জাফরানের ফলন মারাত্মকভাবে কমে যায়। পাশাপাশি সড়ক নির্মাণ, আবাসন ও বাণিজ্যিক স্থাপনা তৈরির কারণে কমছে চাষের জমি। ইঁদুর ও সজারুর আক্রমণেও নষ্ট হচ্ছে জাফরানের মাটির নিচের কন্দ।

এর সঙ্গে যুক্ত হয়েছে ভেজাল জাফরানের সমস্যা। ইরান থেকে আমদানি করা জাফরান অনেক সময় কাশ্মীরি পরিচয়ে বাজারে বিক্রি হচ্ছে। এমনকি জাফরানের সঙ্গে অন্য মসলা ও ক্ষতিকর রং মেশানোর অভিযোগও রয়েছে। এতে প্রকৃত চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

এক কেজি জাফরান উৎপাদনে হাজার হাজার ফুলের প্রয়োজন হয়। প্রতিটি ফুল থেকে মাত্র তিনটি লাল গর্ভদণ্ড সংগ্রহ করা হয়, যা হাতে তুলে শুকাতে হয়। এ কারণেই জাফরান বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর একটি।

বিশেষজ্ঞরা বলছেন, উন্নত সেচব্যবস্থা, চাষের জমি সংরক্ষণ, উন্নত জাতের কন্দ এবং নিয়ন্ত্রিত পরিবেশে চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। তবে কাশ্মীরের চাষিদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে শুধু একটি মূল্যবান মসলা নয়, কয়েক শতাব্দীর ঐতিহ্যও হারিয়ে যেতে পারে।

সূত্র: বিবিসি

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে আন্তর্জাতিক জলসীমা থেকে একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাজ্য।
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
ধারের টাকা পরিশোধের জন্য গোয়ালের গরু বিক্রি করতে চেয়েছিলেন ট্রাকচালক চুন্নিলাল কুমাওয়াত (৫৬)। তবে এতে তার স্ত্রী চুঙ্কি দেবী (৫২) আপত্তি জানান।
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারের জাহাজকে ছাড় দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
‘ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলিমের জায়গা কোথায়?’
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে প্রায় ২০ কোটি মুসলিমের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত?
‘ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলিমের জায়গা কোথায়?’
ইউটিউব দেখে ‘লালে লাল’ হওয়ার স্বপ্ন পূরণ হলো না সাতজনের
ইউটিউবে ভিডিও দেখে জাল নোট তৈরির কৌশল শিখেছিলেন এক ব্যক্তি। এরপর দলবল নিয়ে ভাড়া বাড়িতে গড়ে তোলেন জাল নোট ছাপানোর কারখানা।
ইউটিউব দেখে ‘লালে লাল’ হওয়ার স্বপ্ন পূরণ হলো না সাতজনের
আরও পড়ুন
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান শাসিত কাশ্মীরে কী ঘটছে?
এবার কাশ্মীর দখল করে নিতে চান শুভেন্দু
বিশেষ মর্যাদা বাতিল না হলে পুরো কাশ্মীর ভারতের হতো: মুখ্যমন্ত্রী আবদুল্লাহ