ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
হত্যার শিকার দুই স্ত্রী রাধিকা কুমারী (২০) ও মিনি প্রিয়া (২৮); জঙ্গলে পুঁতে রাখা তাদের মরদেহ উদ্ধার করছেন পুলিশ।   ছবি: সংগৃহীত

দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া ও বিরোধে ক্ষুব্ধ হয়ে তাদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় এ ঘটনায় দুই ভাই ও তাদের মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত দুই ভাই শিবশঙ্কর সাহু ও নবীন সাহু। তাদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। সোমবার (২৩ নভেম্বর) তাদের হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ পাশের সিমডেগা জেলার একটি বনে নিয়ে পুঁতে রাখেন দুই ভাই।

দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই ভাই ক্ষুব্ধ ছিলেন। তবে হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে তাদের স্ত্রীরা নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই ভাই প্রথমে পুলিশকে বলেন, তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত কুঠার ও মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে নিহতদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলেছিলেন। তখন সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।



আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাকির নায়েকের সংগঠন নিয়ে এবার নতুন সিদ্ধান্ত ভারতের  
শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
জাকির নায়েকের সংগঠন নিয়ে এবার নতুন সিদ্ধান্ত ভারতের  
প্লেটের বদলে পানির গ্লাস ও কার্টনে খাবার নিলেন অতিথিরা, বিয়েতে ১০ লাখ মানুষের ঢল!
ভারতের বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। বিয়ের ভোজে অতিথিদের অনেকেই প্লেট না পেয়ে পানির গ্লাসে খাবার নিয়েছেন।
প্লেটের বদলে পানির গ্লাস ও কার্টনে খাবার নিলেন অতিথিরা, বিয়েতে ১০ লাখ মানুষের ঢল!
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান করলেন এক দম্পতি
ভক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ভারতের তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি। দান করা এই স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২০৬ কোটি রুপি।
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান করলেন এক দম্পতি
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে  
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্ত।
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়
সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো এ সুবিধা চালু করছে তামিলনাড়ু রাজ্য সরকার।
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়
আরও পড়ুন
মেক্সিকোয় দুই ভাইসহ ৩ পর্যটক হত্যায় দোষী ৩ জন
পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু
একই দিনে পানিতে ডুবে মারা গেল দুই ভাই