ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

টরন্টোতে শেষ হলো ৪০তম ফোবানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
ফোবানা সম্মেলনে অতিথিরা। ছবি: সংগৃহীত

কানাডার হাজারো প্রবাসী বাংলাদেশির ভালোবাসা ও অংশগ্রহণে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো টরন্টোস্থ ৪০তম ফোবানা সম্মেলন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডন ভ্যালি হোটেলে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এবারের ফোবানা। প্রথম দিনেই বাংলাদেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের দেয়া হয় আজীবন সম্মাননা। তাদের মধ্যে ছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা, জাদুসম্রাট জুয়েল আইচ, প্রাক্তন ফুটবলার এনায়েতুর রহমান, অভিনেত্রী শান্তা ইসলামসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম চৌধুরী, আঁখি আলমগীরসহ বাংলাদেশ ও টরন্টোর স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। গান, নৃত্য, তারকা শিল্পীদের পরিবেশনা, গুণীজনের সম্মাননা আর দেশীয় খাবার-পণ্যের পসরা- সব মিলিয়ে ডন ভ‍্যালী হোটেলে হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।

ফোবানা এবং টেস্ট অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে দ্বিতীয় ও তৃতীয় দিন অনুষ্ঠিত হয় বড় পরিসরের প্রাণবন্ত বাংলাদেশি মেলা। টরন্টোর বার্চমাউন্ট রোড ও ড্যানফোর্থ রোডের সংযোগস্থলে আয়োজিত মেলায় নামে মানুষের ঢল। দেশীয় পোশাক, গয়না, নানা পণ্য ও খাবারের দোকানের পাশাপাশি ছিল গান-নৃত্যের আয়োজন। প্রবাসের মাটিতে এই মেলা হয়ে ওঠে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রাণবন্ত মিলনমেলা।

শেষ দিনে সংগীত পরিবেশন করেন ডলি সায়ন্তী, ফকির সাহাবুদ্দিন ও শাহনাজ বেলীসহ জনপ্রিয় শিল্পীরা। তাদের পরিবেশনায় উৎসবের শেষ দিনটিও হয়ে ওঠে আনন্দমুখর।

এদিন টরন্টোর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্ট ইয়র্কের সদ্য নির্বাচিত এমপি তানভীর শাহানাজ, স্কার্বোর সাম্প্রতিক উপ নির্বাচনে অংশ নেয়া কনজারভেটিভ পার্টির প্রার্থী ডা. তরুণ, টরন্টো মেয়র নির্বাচনের প্রার্থী ব্র্যাড ।

স্থানীয় সিটি কাউন্সিলর পারথি কান্দাভেলসহ স্থানীয় রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। মেলার দ্বিতীয় দিন এসেছিলেন টরেন্টো সিটি মেয়র টরন্টোর মেয়র অলিভিয়া চাও। এই অনুষ্ঠানে আমেরিকা থেকেও অনেকেই অংশ নেন।

দেশীয় সংস্কৃতির আবহে তিন দিনের আয়োজন শেষ হলেও ফোবানার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা যেন আবারও ফিরে পেলেন নিজেদের শেকড়ের স্পর্শ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
মাত্র ১৬ বছর বয়সেই পানিদূষণ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে রোবট কচ্ছপ তৈরি করেছে কানাডার অন্টারিওর এক কিশোর।
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন।
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
চার মাসের ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করলেন নারী পুলিশ
হারিকেন ওটিসের তাণ্ডবে বিধ্বস্ত মেক্সিকোর আকাপুলকোতে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে গিয়ে চার মাস বয়সী এক ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করেছিলেন এক নারী পুলিশ কর্মকর্তা। তার সেই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে এবার পদোন্নতি পেয়েছেন তিনি।
চার মাসের ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করলেন নারী পুলিশ
বদলে গেল বিশ্বের মানচিত্র, ছোট-বড় হলো কয়েকটি মহাদেশ
বিশ্বের প্রচলিত মানচিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন একটি মানচিত্রে বিশ্বের দেশ ও মহাদেশগুলোর আকার তুলনামূলকভাবে বাস্তবতার কাছাকাছি তুলে ধরা হয়েছে। এতে আগের মানচিত্রের তুলনায় আফ্রিকা মহাদেশকে বড় এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে কিছুটা ছোট দেখানো হয়েছে।
বদলে গেল বিশ্বের মানচিত্র, ছোট-বড় হলো কয়েকটি মহাদেশ
কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, আর্ট শিক্ষক ফারুক গ্রেপ্তার
অন্টারিওর পিকারিংয়ে দুই কন্যাশিশুকে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগে ৬৩ বছর বয়সী ফারুক দেওয়ানকে গ্রেপ্তার করেছে ডারহাম রিজিওনাল পুলিশ। তার বিরুদ্ধে মোট ২২টি অভিযোগ আনা হয়েছে।
কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, আর্ট শিক্ষক ফারুক গ্রেপ্তার