
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে মাদক পাচারকারী ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিষয়ে তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মেক্সিকো।
শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এ তথ্য জানান।
শেইনবাউম বলেন, মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী হুয়ান রামোন দে লা ফুয়েন্তে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে অভিযোগ জানিয়েছেন। রাষ্ট্রদূত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়লেও মাদক পাচারকারী চক্রের সঙ্গে রাজনীতিবিদদের যোগসূত্র নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।
শেইনবাউম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক সহযোগিতার, অধীনতার নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের দেশে মাদক সেবন ও অপরাধী চক্র মোকাবিলায় মনোযোগ দেওয়া।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


