ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটি হলো আলবার্টার সেনাঘাঁটি। যেখানে আগুনে লেগে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাতে (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, বিকাল ৪টার দিকে ঘাঁটি থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়।

আগুন লাগলেও ওই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এলাকাটি এড়িয়ে চলা, সড়ক খোলা রাখা এবং ওয়াইনরাইটের স্বাস্থ্যকেন্দ্র খুব বেশি প্রয়োজন না হলে না যাওয়ার অনুরোধ করেছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং কতজন আহত ও নিহত হয়েছেন সেটি স্পষ্ট করেননি ডেভিড ম্যাকগুইন্টি।

তিনি শুধু বলেছেন, আগুনটি সক্রিয় এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। উচ্চ বাতাসের কারণে আগুনটি দ্রুত ছড়াচ্ছে।

আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত ওয়াইনরাইট শহর। সেখানকার সেনাঘাঁটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার এবং থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার অবস্থিত। এছাড়া এডমন্ডের আর্মি ফিল্ড ফোর্স ইউনিটের ট্রেনিং গ্রাউন্ড হিসেবেও ব্যবহৃত হয় এ ঘাঁটি।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, গুরুতর ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর মতো তিনিও জানাননি কীভাবে আগুন লেগেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর আট দিনে ৭৪৬টি আফটারশক
পানামায় গত সপ্তাহে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক রেকর্ড করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভূমিকম্পের কারণে পরিবর্তন ঘটেছে কি না, তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। 
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর আট দিনে ৭৪৬টি আফটারশক
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
কানাডায় স্কুলে হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া একটি চিকিৎসা পরিবহন বিমানের সন্ধানে দুই দিন অভিযান চালানোর পর তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
মাত্র ১৬ বছর বয়সেই পানিদূষণ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে রোবট কচ্ছপ তৈরি করেছে কানাডার অন্টারিওর এক কিশোর।
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন।
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ
বাংলাদেশে আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী রণদীপ সারাই
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন