ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ১২:২৩ এএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম এই পরোয়ানা জারি করেছেন। খবর দ্য ডনের।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২০ আগস্ট ইসলামাবাদের এক জনসভায় অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে অবমাননামূলক মন্তব্য করায় তার বিরুদ্ধে দায়ের করা এক মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। দেওয়ানি আদালতের জ্যেষ্ঠ বিচারক রানা মুজাহিদ রহিম ৩০ সেপ্টেম্বর ইমরান খানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।

পরোয়ানার কপি হাতে পেয়ে, ইসলামাবাদ পুলিশ তাৎক্ষণিকভাবে আজ তাদের টুইটার পেজে এক বিবৃতিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণটি উল্লেখ করে বলেছে, এটি একটি আইনি প্রক্রিয়া।

পুলিশ জানিয়েছে, ইসলামাবাদ হাই কোর্ট ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার পাশাপাশি সন্ত্রাসবাদ আইনে আনীত অভিযোগটি বাতিল করায় মামলাটি স্বাভাবিকভাবেই সেখান থেকে দায়রা আদালতে স্থানান্তর হয়। কিন্তু ইমরান খান সেখান থেকে জামিন নেননি। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমাবেশে অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগে সন্ত্রাসবাদবিরোধী আইনে মামলা করা হয়। একই সঙ্গে আদালত অবমাননারও মামলা হয়। পরে ইসলামাবাদ হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগটি বাদ দিতে নির্দেশ দেয়।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে জিম্মিদের মুক্তি, ৩৩ জঙ্গি নিহত
পাকিস্তানে জঙ্গিদের হাতে জিম্মি হওয়া নিরাপত্তা বাহিনী একটি কার্যালয় পুনরুদ্ধার করা হয়েছে। এ সময় ৩৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।  রোববার (১৮ ডিসেম্বর) পাকিস্তানি তালেবান জঙ্গিরা প্রত্যন্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু জেলায় ওই কার্যালয়টি দখল করে নেয়। ওই সময় কার্যালয়ের ভিতরে ছিলেন নিরাপত্তা কর্মকর্তাসহ বেশ কয়েকজন। প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, সব জিম্মিকে মুক্ত করা হয়েছে। বিশেষ বাহিনীর দুই সদস্য নিহত এবং ১০ থেকে ১৫ জন সামরিক সদস্য আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বিবৃতি অনুযায়ী, এ হামলার পিছনে পাকিস্তানি তালেবান বা টিটিপি ছিল বলে নিশ্চিত করেছে।    গত মাসে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর হামলা জোরদার করেছে গোষ্ঠীটি। দুই পক্ষের মধ্যে কয়েক বছর ধরে সংঘর্ষ চলছে। ২০০৭ সালে আত্মপ্রকাশ করে তারা এবং ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে তাদের দমন করা হয়েছিল। এটি আফগান তালেবানদের থেকে আলাদা। যদিও আফগানরা ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছে এবং গত বছর দেশটির নিয়ন্ত্রণ নেয়।   জিম্মিদশার ঘটনাটি দুই দেশের সীমান্তের নিকটবর্তী একটি অঞ্চলে ঘটে। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী আসিফ সংসদকে বলেন, ৩৩ জন জঙ্গির বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পর্ক ছিল এবং তাদের ওই সন্ত্রাসবিরোধী কেন্দ্রে রাখা হয়েছিল। তিনি বলেন, এক জঙ্গি একজন নিরাপত্তারক্ষীর মাথায় ইট দিয়ে আঘাত করে এবং তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর জিম্মি সংকট তৈরি হয়। জঙ্গিরা জিম্মিদের মুক্তির বিনিময়ে নিরাপদ প্রস্থানের অনুরোধ জানিয়েছিল বলে জানা গেছে। আলোচনা প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় অচলাবস্থা দেখা দেয়। সেনা কমান্ডোরা স্থানীয় সময় সাড়ে ১২টায় পুলিশ স্টেশন ফিরিয়ে নেওয়ার জন্য অভিযান চালায়।    এ সময় বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  আসিফ সংসদে বলেন, সব সন্ত্রাসী নিহত হয়েছে এবং সব জিম্মি মুক্তি পেয়েছে। তিনি প্রাণঘাতী ঘটনার জন্য প্রাদেশিক খাইবার পাখতুনখোয়া সরকারকে দায়ী করেন। মঙ্গলবার আশপাশের স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাস্তা বন্ধ ছিল। সেখানে পুলিশ চেকপোস্ট রয়েছে। পাকিস্তানে মারাত্মক হামলার ঢেউয়ের মধ্যে এ ঘটনাটি ঘটল। এরমধ্যে অনেকগুলো হামলা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চলানো হয়। রোববার বান্নুর অন্যত্র পৃথক হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। সূত্র : বিবিসি
পাকিস্তানে জিম্মিদের মুক্তি, ৩৩ জঙ্গি নিহত
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, সেনাসহ নিহত ৩
পাকিস্তানের উত্তর অঞ্চলের মিরানশাহ জেলায় আত্মঘাতী বোমা হামলায় এক সেনা সদস্য ও দুজন বেসামরিক লোক নিহত হয়েছেন। খবর ডেইলি ডনের। সোমবার (১৯ ডিসেম্বর) ওয়াজিরিস্তান প্রদেশে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকটি ওই এলাকায় রাখা একটি মোটরসাইকেলে পাতা ছিল। হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাঁচ দিন আগে একই জেলায় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণে এক সেনা ও একজন বেসামরিক নিহত এবং আরও ৯ জন বেসামরিক আহত হয়েছিল।
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, সেনাসহ নিহত ৩
আফগান বাহিনীর গোলাবর্ষণে ৬ পাকিস্তানি নিহত
পাকিস্তানের বেলুচিস্তানের চামান জেলায় বেসামরিক মানুষের ওপর রোববার আফগান সীমান্তরক্ষী বাহিনী ‘বিনা উসকানি ও নির্বিচারে গোলাবর্ষণ করলে’ কমপক্ষে ছয়জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা এ তথ্য জানায়। ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, হামলায় কামান ও মর্টারসহ ভারী অস্ত্র ব্যবহার করেছে আফগান বাহিনী। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সৈন্যরা অনাকাঙ্ক্ষিত এ হামলার বিরুদ্ধে সমুচিত জবাব দিয়েছে। তবে ওই অঞ্চলের বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা হয়নি।  এতে আরও বলা হয়, পরিস্থিতির তীব্রতা তুলে ধরে কাবুলের সঙ্গে যোগাযোগ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।  চামান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আবদুল্লাহ আলী কাসি ডন ডটকমকে বলেন, পাকিস্তানি ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের পর গোলাগুলি শুরু হয়। তিনি বলেন, চারজন ছাড়া সব আহতকে চামান জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া যাদেরকে গুরুতর আহত বলে মনে হয়েছে এবং তাদেরকে কোয়েটায় স্থানান্তর করা হয়েছে। স্বাস্থ্য সচিব সালেহ মুহাম্মদ নাসিরের নির্দেশে কোয়েটা সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো। তিনি বলেন, আমি আশা করি কেন্দ্রীয় সরকার কূটনৈতিক পর্যায়ে এই সমস্যার অবিলম্বে এবং কার্যকর সমাধান নিশ্চিত করবে। চামানের জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশও দেন তিনি।  সূত্র : ডন
আফগান বাহিনীর গোলাবর্ষণে ৬ পাকিস্তানি নিহত
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৯
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার ওরাকজি জেলায় এ ঘটনা ঘটে।  খাইবার পাখতুনওয়া পুলিশের উপকমিশনার আদনান ফরিদ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। বাকি ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।  তিনি আরও বলেন, সরকারের খনি দপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেছেন, খনি থেকে জ্বালানি গ্যাসের নিঃস্বরণই এই বিস্ফোরণের জন্য দায়ী। পাকিস্তানে যে কয়েকটি কয়লাখনি রয়েছে, সবই খাইবার পাখতুনওয়ায়। কয়লার মজুতের জন্য খাইবার পাখতুনওয়া বেশ পরিচিত। আর এসব খনি এলাকায় দুর্ঘটনাও নিত্য-নৈমিত্তিক ব্যাপার।
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৯
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ নিহত ৩, আহত ২৩ 
পাকিস্তানে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তা এবং দুই বেসামরিক নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার বালেলি এলাকায় এ ঘটনা ঘটে।  কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজিপি) গোলাম আজফার মহেসারের ভাষ্যমতে, এ ঘটনায় ২০ জন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।  বিস্ফোরণস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি পুলিশ ভ্যানের কাছে ঘটেছে। বিস্ফোরণে গাড়িটি ভেঙে খাদে পড়ে যায়।  তিনি বলেন, বিস্ফোরণে মোট তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে— একটি পুলিশ ট্রাক, একটি সুজুকি মেহরান এবং একটি টয়োটা করোলা। এ হামলায় ২৫ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান মহেসার। ওই কর্মকর্তা পরে এএফপিকে বলেন, নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছে।   এদিকে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। জঙ্গিগোষ্ঠীটি সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাহার করে তাদের যোদ্ধাদের সারা দেশে হামলা চালানোর আহ্বান জানানোর একদিন পরে এ আত্মঘাতী বিস্ফোরণটি ঘটল। সূত্র : ডন
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ নিহত ৩, আহত ২৩ 
আরও পড়ুন
ইমরান-রমিজের কারণে রাতে ঘুমাতে পারেন না পিসিবি প্রধান
মরক্কোর জয়ে ইমরান খানের টুইট
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রিজভী ও ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা