ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে লাখো মানুষ আন্দোলনে নেমেছে। সরকারের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ায় খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই আন্দোললনের ডাক দেওয়া হয়।

এছাড়াও দেশে আইনের শাসন ও সংবিধানের সুপ্রীমেন্সি প্রতিষ্ঠার দাবিতে বড় ধরনের লংমার্চ শুরু করেছে দলটি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সরাসরি এই লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর যখন মিছিলটি খায়রাবাদে পৌঁছাবে, তখন পরবর্তী আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

এর আগে পিটিআই এবং সরকারের মধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হলেও রোববার (৪ অক্টোবর) সকালে তা পুরোপুরি ভেঙে যায়। সরকারের পক্ষ থেকে এই আলোচনার ব্যর্থতার জন্য খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে দায়ী করা হয়েছে। অন্যদিকে পিটিআই দাবি করেছে, সরকারের একতরফা কিছু শর্ত ও অযৌক্তিক দাবির কারণেই এই আলোচনা সফল হয়নি।

লংমার্চ উপলক্ষে বান্নু, লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খানসহ বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ কর্মী লাক্কি মারওয়াতে জড়ো হন। নিরাপত্তার জন্য সেখানেও ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই লংমার্চটি কারাক, কোহাত, পেশোয়ার ও চারসাদ্দা অতিক্রম করে সামনে এগিয়ে যাবে।

এদিকে সরকার সাফ জানিয়ে দিয়েছে যে, রাজধানীতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইন অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ছয়টির বেশি দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।  
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
মহাকাশ কর্মসূচিতে আরও এক ধাপ এগোচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নিজস্ব চন্দ্রযান রোভার ‘জিন্নাহ-১’ তৈরির কাজ শুরু হয়েছে। চীনের চাং’ই-৮ চন্দ্র অভিযানের অংশ হিসেবে রোভারটি চাঁদের পৃষ্ঠে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল।
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি
আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান।
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ব্যবসার কাজে আসা আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
আরও পড়ুন
বাংলাদেশের ওষুধ ও সুতা কেনার আশ্বাস দিল পাকিস্তান
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’