ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

পাকিস্তানকে ভাগ করার মহাপরিকল্পনা!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশকে ভেঙে ১২টি প্রদেশে রূপান্তরের মহাপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, সুশাসন নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগের কথা ভাবছে দেশটির সরকার। তবে এ ধরনের পরিবর্তনের আগে জনমত যাচাইয়ে দেশব্যাপী গণভোট আয়োজনের বিষয়টিও বিবেচনা করছে প্রশাসন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই প্রশাসনিক সংস্কারের জন্য আগামী ২০২৭ সালের প্রথমার্ধে ২৮তম সংবিধান সংশোধনী সংসদে উত্থাপিত হতে পারে। এর আগে ওই বছরের প্রথম প্রান্তিক থেকেই প্রাথমিক প্রস্তুতি শুরু হতে পারে।

নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশটির সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবকে ভেঙে ৪টি, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানকে ৩টি করে এবং সিন্ধ প্রদেশকে ২টি প্রদেশে রূপান্তর করা হতে পারে।

তবে উদ্যোক্তারা জানিয়েছেন, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নতুন প্রদেশগুলোর নির্দিষ্ট সীমানা বা কাঠামো কেমন হবে, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো নির্দিষ্ট প্রদেশ বা রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। মূলত দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলানো, সব অঞ্চলে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য।

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের ইস্যুটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে দীর্ঘদিনের বিভেদ রয়েছে। রাজনৈতিক দরকষাকষি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে সরাসরি জনগণের রায় নিতেই তাই সংসদীয় আলোচনার আগে গণভোটের পথ বেছে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

অবশ্য গণভোটে জনসাধারণের সবুজ সংকেত মিললেও, নতুন প্রদেশগুলোর সীমানা নির্ধারণ, সম্পদ বণ্টন এবং প্রশাসনিক ক্ষমতা ভাগাভাগির মতো জটিল কাজগুলো সম্পন্ন করতে দেশের সব রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক সমঝোতা ও দীর্ঘ সংসদীয় আলোচনার প্রয়োজন হবে।

সূত্র: জিও নিউজ

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর একটি জাফরান।
কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিভিন্ন এলাকায় প্রতি কেজি গ্যাসের দাম বেড়ে ৭০০ রুপি পর্যন্ত উঠেছে।
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
টিকটক তারকার মেহেদি অনুষ্ঠানে উপচে পড়া ভীড়, পদদলিত হয়ে বহু হতাহত
ওই টিকটকারের নাম মুহাম্মদ আনসার জাট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মিস্টার পাতলো’ নামে পরিচিত।
টিকটক তারকার মেহেদি অনুষ্ঠানে উপচে পড়া ভীড়, পদদলিত হয়ে বহু হতাহত
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তার ছেলে সুলাইমান খান।
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
আরও পড়ুন
রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া
সৌদিতে ৭ বাংলাদেশির মৃত্যুর জন্য দায়ী এক পাকিস্তানি, গাড়ি চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান