ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মার্কিন হামলার মুখে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা, ইরানের তীব্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্থানীয় সময় শুক্রবার শেষ রাত থেকে বিমান দিয়ে সিরিজ বোমা হামলার খবর পাওয়া গেছে। ভয়াবহ হামলায় রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুনও ধরে গেছে।

এসব হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগীমাধ্যম সিবিএস নিউজের।

নিকোলাস মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

এছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনাসহ একাধিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারাও। বোগোতায় অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, তারা ভেনেজুয়েলার রাজধানী ও আশপাশের এলাকায় বিস্ফোরণ হওয়ার ব্যাপারে অবগত।

আরও পড়ুন

অপর এক নির্দেশনায় নিজ নাগকিদের দ্রুত সময়ের মধ্যে ভেনেজুয়েলা ছাড়া অথবা নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলেছে। সঙ্গে পরিবারের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ রাখার কথাও বলেছে তারা।

নির্দেশনায় আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার ২০১৯ সালে ভেনেজুয়েলা থেকে নিজেদের সব কূটনীতিককে প্রত্যাহার করেছে এবং দেশটিতে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি লুসিয়া নিউমান জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রধান সামরিক ঘাঁটি ফরচুনার ভেতরে ও আশপাশের এলাকায় গতকাল শেষ রাত এবং আজ ভোরবেলায় সিরিজ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ শুরুর পর থেকেই ফরচুনা ও আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার ভেনেজুয়েলায় স্থল অভিযানের ইচ্ছা বা পরিকল্পনার কথা বলেছেন। গত ২৯ ডিসেম্বর ট্রাম্প বলেছিলেন, তিন চান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যেন স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে চলে যান।

ওইদিনই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত একটি ডকিং এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে।

তবে, এটি সামরিক বাহিনী নাকি সিআইএ পরিচালিত অভিযান ছিল—সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প। হামলার সুনির্দিষ্ট স্থানও তিনি উল্লেখ করেননি; শুধু বলেছেন, এটি ছিল উপকূলীয় এলাকায়।

এবার ভেনেজুয়েলার ভূখণ্ডে সরাসরি হামলা করে বসল যুক্তরাষ্ট্র। এই হামলার খবরে এরই মধ্যে ভেনেজুয়েলার পাশাপাশি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে এটি দেশটির জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে এই আক্রমণকে জাতিসংঘ সনদের মৌলিক নীতি এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম, বিশেষ করে সনদের অনুচ্ছেদ ২, অনুচ্ছেদ ৪, যা বল প্রয়োগ নিষিদ্ধ করে, তার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পদক্ষেপকে আক্রমণাত্মক পদক্ষেপের একটি নিকৃষ্ট উদাহরণ বলে অভিহিত করেছে, যা জাতিসংঘ এবং আইনের শাসন, শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা সমুন্নত রাখার সাথে সম্পর্কিত সমস্ত রাষ্ট্র কর্তৃক অবিলম্বে এবং স্পষ্টভাবে নিন্দা করা উচিত।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে, জাতিসংঘের একটি স্বাধীন সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন এমন সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন। এই ধরনের পদক্ষেপ জাতিসংঘ সনদ-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলাকে আরও দুর্বল এবং ক্ষয়ক্ষতি করবে।

ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার অন্তর্নিহিত অধিকারের কথাও পুনর্ব্যক্ত করেছে ইরান।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
বালির ধূধু প্রান্তর, চারদিকে শুধু শুষ্কতা আর প্রাণহীনতা—এটাই চিলির আতাকামা মরুভূমির পরিচিত চিত্র।
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
চিলিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১৬ 
চিলির দক্ষিণাঞ্চলে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে (নার্সিং হোম) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বয়স্ক নাগরিক নিহত হয়েছেন।
চিলিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১৬ 
গুজব বিক্রি করে দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা, করছেন রমরমা ব্যবসা  
পাড়াপড়শীর হাঁড়ির খবর রাখা অনেকেরই স্বভাব! তবে গুজব ছড়িয়ে আয় করা যায় এমন কথা কারো ভাবনায় আসার কথা নয়।
গুজব বিক্রি করে দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা, করছেন রমরমা ব্যবসা  
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির লা পাজ বিভাগের ভিয়াচা শহরে অবস্থিত রেজিমিয়েন্তো ২ বলিভার সামরিক স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রিতা নেব্রাস্কা জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। বিস্ফোরণে অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলে পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য উভয়েই রয়েছেন। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জাস্তিনিয়ানো জানান, আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক এবং ছয়জন সামরিক সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে, সামরিক স্থাপনাটির এমন একটি এলাকায় বিস্ফোরণ ঘটে যেখানে আতশবাজি বা বিস্ফোরকজাতীয় সামগ্রী সংরক্ষণ করা হচ্ছিল। তবে ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ এবং সেখানে বিস্ফোরক সামগ্রী কীভাবে সংরক্ষণ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর এর প্রচণ্ড শব্দ ও কম্পনে সামরিক স্থাপনার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং স্থাপনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছান। প্রাথমিক স্থানীয় প্রতিবেদনে প্রথমে দুটি বিস্ফোরণের কথা বলা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, দ্বিতীয় বিস্ফোরণটি ছিল তুলনামূলকভাবে বেশি শক্তিশালী এবং এর ধাক্কায় সামরিক স্থাপনার আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থল নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়। ঘটনার পর সামরিক বাহিনী সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেয়। সম্ভাব্য আরও কোনো ঝুঁকি রয়েছে কি না, তা যাচাই করতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এদিকে বিস্ফোরণের সঠিক কারণ ও হতাহতের চূড়ান্ত সংখ্যা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া হিসাবে নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে। ফলে উদ্ধার ও যাচাই কার্যক্রম শেষ হওয়ার পর মৃতের সংখ্যা পরিবর্তিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিস্ফোরণের ঘটনা এমন সময়ে ঘটল, যখন বলিভিয়ার সামরিক স্থাপনায় অস্ত্র ও গোলাবারুদ ব্যবস্থাপনা নিয়েও আলাদা তদন্ত চলছে। চলতি সপ্তাহে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সান্তা ক্রুজ বিভাগের একটি সামরিক রেজিমেন্টের গুদাম থেকে ৩৩ হাজার ৬০৮টি ৫.৫৬×৪৫ মিমি গুলি নিখোঁজ হয়েছে। ওই ঘটনার তদন্তও চলছে। তবে ভিয়াচার বিস্ফোরণের সঙ্গে নিখোঁজ গোলাবারুদের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে-এমন কোনো তথ্য এখন পর্যন্ত কর্তৃপক্ষ দেয়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরটিভি/এসআর
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
আরও পড়ুন
দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত, আহত অন্তত ৩১
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা