ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে দুর্ঘটনায় বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব পেরুর দুর্গম এলাকায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলিকপ্টারের চালক।

শনিবার (২৮ নভেম্বর) এএফপি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

হেলিকপ্টারটি সেনাসদস্যদের একটি দলকে উদ্ধারের অভিযানে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকসহ মোট নয়জন সামরিক সদস্য ছিলেন। উদ্ধারকারী দল ধ্বংসপ্রাপ্ত হেলিকপ্টার ও আরোহীদের সন্ধান পায়। একমাত্র জীবিত ব্যক্তি চালক এনজো এসপিনোজা রোকেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলটি দেশটির আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকা এলাকায়। অঞ্চলটি কোকা চাষ ও মাদক পাচারের জন্য পরিচিত। সেখানে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা থাকায় সামরিক উপস্থিতিও রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে এটি দুর্গম সানাবাম্বা এলাকা থেকে তিন সেনাসদস্যকে উদ্ধারে গিয়েছিল। তবে কী কারণে তাদের উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারের খরচ মেটাতে টাকা ছাপানো বন্ধ করল আর্জেন্টিনা
সরকারের খরচ মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের টাকা ছাপানো নিষিদ্ধ করেছে আর্জেন্টিনা।
সরকারের খরচ মেটাতে টাকা ছাপানো বন্ধ করল আর্জেন্টিনা
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
মশা নিধন কিংবা মশার কামড় থেকে বাঁচার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে নতুন এক কৌশলে আশাব্যঞ্জক সাফল্য পেয়েছেন ব্রাজিলের গবেষকেরা।
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
বিশ্বের প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি। হুলহীন মৌমাছির কথা অনেকের অজানা থাকলেও পৃথিবীতে এদের ৬০০টিরও বেশি প্রজাতি রয়েছে।
বিশ্বের প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে ৬৯ শতাংশ: গবেষণা
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ ঠেকাতে বিশেষভাবে তৈরি মশা (কৃত্রিম মশা) ব্যবহারে মিলেছে বড় সাফল্য।
বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে ৬৯ শতাংশ: গবেষণা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
লাতিন আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে দেশটির মধ্যাঞ্চল কেঁপে ওঠে।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
আরও পড়ুন
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
বিশ্বের প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
রঙিন টিকটিকির নতুন প্রজাতি আবিষ্কার