ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আরব আমিরাতের রাজবধূ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে কোকেন সেবনের পর শিশুকে অরক্ষিত অবস্থায় রেখে রাস্তায় অচেতন হয়ে পড়ার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরা আল নাহিয়ানকে সাজা দিয়েছেন আদালত। ৩২ বছর বয়সী মাহরা শিশুর প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি রাস্তায় মাহরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। তার কাছেই আরও এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় জুতা ছাড়া একটি ছোট শিশুকে স্কুটার নিয়ে ব্যস্ত সড়কের কাছে ঘোরাফেরা করতে দেখা যায়।

চলন্ত যানবাহনের কাছাকাছি শিশুটিকে ঘোরাফেরা করতে দেখে দুর্ঘটনার আশঙ্কায় এগিয়ে আসেন পথচারীরা। তারা দ্রুত শিশুটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

আদালতে জানানো হয়, ঘটনার কয়েক দিন আগে কোকেন সেবন করেছিলেন মাহরা। তবে ঘটনার দিন তিনি মাদক গ্রহণ করেননি বলে দাবি করেন তার আইনজীবী। তল্লাশির সময় তার কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক উদ্ধার করা হয়নি।

বিয়ের সূত্রে আবুধাবির রাজপরিবারের সদস্য হওয়া মাহরা প্রতি মাসে আট হাজার পাউন্ড ভাতা পান। বর্তমানে তিনি ইংল্যান্ডের সারের ওকিংয়ে অবস্থিত প্রাইরি ক্লিনিকে মাদকাসক্তির চিকিৎসা নিচ্ছেন।

আদালতে মাহরার আইনজীবী জানান, নিজের ভুলের জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। একই সঙ্গে মাদকাসক্তি থেকে মুক্ত হতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, পথচারীরা এগিয়ে না এলে শিশুটি গুরুতর দুর্ঘটনা কিংবা অন্য কোনো বিপদের মুখে পড়তে পারত। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে মাহরা গুরুতর ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

সব দিক বিবেচনায় আদালত মাহরাকে দুই বছরের কমিউনিটি অর্ডার দিয়েছেন। পাশাপাশি তাকে পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মোট ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।


সূত্র: দ্য টেলিগ্রাফ


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি জানিয়েছেন, মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিন মানসিক কষ্টের মধ্যে ছিলেন তিনি।
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
মূলত, বাংলাদেশে ফিরে গেলে জীবননাশের ঝুঁকি রয়েছে— এমন মিথ্যা দাবি তুলে বেশ কয়েকজন বাংলাদেশি পুরুষের ভুয়া অ্যাসাইলাম আবেদন তৈরিতে সরাসরি সহায়তা করেছে এক প্রতারক চক্র।
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য