ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে মাত্র ১০ সেকেন্ডে ১০ লাখ ডলারের ব্যাগ-গয়না খোয়ালেন আমিরাতি নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নিজ বাড়ির সামনে মাত্র ১০ সেকেন্ডের ব্যবধানে প্রায় ১০ লাখ ডলার মূল্যের বিলাসবহুল ব্যাগ, গয়না ও ঘড়ি চুরির শিকার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রসাধন বিশেষজ্ঞ ও ব্যবসায়ী ড. সুয়াদ লুতফি।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বাড়ি থেকে বের হওয়ার সময় দুই দুর্বৃত্ত কৌশলে তার গাড়ি থেকে মূল্যবান জিনিসপত্রভর্তি একটি ব্যাগ চুরি করে পালিয়ে যায়।

ঘটনার সময় এক ব্যক্তি ছবি তোলার কথা বলে নিজেকে সুয়াদের ভক্ত পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করেন। এভাবে তাকে ব্যস্ত রাখার সুযোগে অপর ব্যক্তি গাড়ির দরজা খুলে ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যান। পুরো ঘটনাটি ঘটে মাত্র ১০ সেকেন্ডে।

বাড়ির নিরাপত্তা ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়েছে। আকস্মিক এ ঘটনায় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান সুয়াদ।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে হার্মিসের একাধিক বিলাসবহুল ব্যাগ, কার্টিয়ে এবং ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের গয়না। এ ছাড়া কার্টিয়ের প্যান্থের আজুরে মডেলের একটি ঘড়িও খোয়া গেছে। সব মিলিয়ে চুরি হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ডলার, যা ৩৬ লাখ ৭০ হাজার দিরহামের সমপরিমাণ।

চুরির কৌশল দেখে ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। একজনের কথাবার্তায় ব্যস্ত রাখার সময় অন্যজনের গাড়ি থেকে মূল্যবান সামগ্রী সরিয়ে নেওয়া থেকে দুর্বৃত্তদের মধ্যে পূর্বপরিকল্পনা থাকার বিষয়টি সামনে এসেছে।

তবে সুয়াদকে আগে থেকেই অনুসরণ করা হয়েছিল, নাকি ঘটনাস্থলে সুযোগ বুঝে চুরির পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ও বিলাসবহুল জীবনযাপনের ছবি প্রকাশের নিরাপত্তাঝুঁকিও নতুন করে সামনে এনেছে।

বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের পরিকল্পনা, বাসার অবস্থান, দৈনন্দিন চলাফেরা কিংবা দামি ব্যাগ, গয়না ও ঘড়ির ছবি প্রকাশের মাধ্যমে অপরাধীরা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে।

ছবির সঙ্গে যুক্ত লোকেশন, ভ্রমণের আপডেট এবং নিয়মিত পোস্ট বিশ্লেষণ করে একজন ব্যক্তির অবস্থান, চলাফেরা ও দৈনন্দিন সময়সূচি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এমনকি কখন বাড়ি ফাঁকা থাকে, সে তথ্যও অপরাধীদের কাজে লাগতে পারে।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অবস্থান, ভ্রমণের তথ্য ও মূল্যবান সম্পদের বিবরণ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেভাবে ৭০ ব্রিটিশ কিশোরীকে ‘ফাঁদে’ ফেলেন এই ভারতীয় যুবক
অনলাইনে কিশোর পরিচয়ে অন্তত ৭০ কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে যৌন ছবি ও ভিডিও সংগ্রহ এবং ব্ল্যাকমেইলের দায়ে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজিকে (২৭) ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। এ ঘটনায় আরও শতাধিক ভুক্তভোগী থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।
যেভাবে ৭০ ব্রিটিশ কিশোরীকে ‘ফাঁদে’ ফেলেন এই ভারতীয় যুবক
কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই এই পুলিশের নেশা
যুক্তরাজ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর দায়ে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ম্যাথিউ হান্টের (২৭) বিরুদ্ধে যৌন যোগাযোগ ও সরকারি দায়িত্বের অপব্যবহারের অভিযোগ ছিল।
কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই এই পুলিশের নেশা
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আসছে নতুন আইন!
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বর্তমানে পার্লামেন্টে আলোচনাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে এই ব্যবস্থায় পরিবর্তন আনবেন।
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আসছে নতুন আইন!
যুক্তরাজ্য / যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন এই বাসচালক
যাত্রী পরিবহনের সুযোগে কিশোরীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যের গার্নসিতে এক সাবেক বাসচালককে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন এই বাসচালক
কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন নির্যাতন ও কিশোরীদের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরির অভিযোগে তদন্ত শুরু করেছে লন্ডনের পুলিশ।
কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস
আরও পড়ুন
লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা, জড়িতদেরকে বের করে দেওয়ার দাবি
যে কারণে বিয়ারের স্রোতে ভেসে গিয়েছিল লন্ডনের রাস্তা, প্রাণ হারান ৮ জন
জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন