ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু বেড়ে ৩৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ১০:০৫ এএম

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক এই বিপর্যয়ে ইতোমধ্যেই ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যু‍ৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় ১৫ লাখ পরিবার। খবর বিবিসির।

বড়দিনের আমেজে প্রচুর পর্যটক ভিড় জমিয়েছিলেন আমেরিকায়। এই তুষারঝড়ের কারণে আপাতত সেখানেই আটকে পড়েছেন তারা। ইতোমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নিচে চলে গিয়েছে। প্রবল শীতের কারণে নিমেষেই বরফে পরিণত হচ্ছে ফুটন্ত পানি।

ঝড়ের পরিধি কানাডার গ্রেট লেক থেকে শুরু করে মেক্সিকো সীমান্তে রিও গ্রান্ডে পর্যন্ত বিস্তৃত। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ শীতকালীন আবহাওয়ার বিষয়ে সতর্কতার পরামর্শ পেয়েছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, রকি পর্বতমালার পূর্ব থেকে আপালেশিয়ানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দ্রুত অনেক নিচে নেমে যায়।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, একটি সাইক্লোন- শক্তিশালী ঝড়ে বায়ুমণ্ডলীয় চাপ খুব দ্রুত হ্রাস পেয়ে গ্রেট লেকের কাছে ভারী বাতাস এবং তুষারসহ ঝড়ের পরিস্থিতি সৃষ্টি করে। ঝড়টি তার সর্বশক্তি নিয়ে বাফেলোতে আঘাত হানে। হারিকেনের তীব্র বাতাস এবং তুষারপাতের কারণে হোয়াইট আউট অবস্থার সৃষ্টি হয়। এতে জরুরি সাহায্য প্রচেষ্টাও ব্যাহত হয়ে পড়ে।

এদিকে তুষার ঝড়ে বিপর্যস্ত কানাডার ওন্টারিও ও কুইবেক। সেখানে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় দেড় লাখ গ্রাহক। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় তুষারে পিচ্ছিল রাস্তায় বাস দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও ৫০ জনের মতো আহত হয়।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত বেড়ে ৫০
যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তুষারঝড়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে নাগরিকরা ঘর থেকে বের হতে পারছেন না। বড়দিন উদযাপনে প্রচুর পর্যটক যুক্তরাষ্ট্রে ভিড় জমিয়েছিলেন। তুষারঝড়ের কারণে তারা সেখানেই আটকে পড়েছেন তারা। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নিচে চলে গিয়েছে। প্রবল শীতের কারণে নিমেষেই বরফে পরিণত হচ্ছে ফুটন্ত পানি। ইতোমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেন, নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে ঝড়ের আঘাত বেশি অনুভূত হচ্ছে। এই সুযোগে বেশ কিছু এলাকায় লুটপাটের খবরও পাওয়া গেছে। জরুরি যানবাহন দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে। বাফেলো শহরের পুলিশ জানিয়েছে, শহরটিতে যে দশজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে গাড়ির ভেতর ও তুষারাবৃত রাস্তা থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাফেলো ছাড়াও ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতে ঝড়- ঠান্ডায় অনেকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্য মন্টানাতে। সেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেছে। এদিকে তুষার ঝড়ে বিপর্যস্ত কানাডার কিউবেক ও ওন্টারিও। সেখানে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় দেড় লাখ গ্রাহক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য লাগোয়া কানাডার বিভিন্ন অংশেও হয়েছে ভারি তুষারপাত। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় তুষারে পিচ্ছিল রাস্তায় বাস দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও ৫০ জনের মতো আহত হয়েছেন। সূত্র: এনবিসি নিউজ
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত বেড়ে ৫০
যুক্তরাষ্ট্রজুড়ে আরও ২৭০০ ফ্লাইট বাতিল
শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের আরও প্রায় ২ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে দেশটিতে আকাশপথে চলাচল ব্যাহত হওয়ায় বড়দিন ও ছুটির মৌসুমে ভ্রমণপিপাসু মানুষ বেশ হতাশ হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে ফ্লাইট বিলম্ব হয়েছে প্রায় ৬ হাজার ২০০টি। একইসময়ের মধ্যে প্রায় ২ হাজার ৭০০টি মার্কিন ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য প্রকাশ করেছ। ইউএস গ্লোবাল চেঞ্জ রিসার্চ প্রোগ্রাম অনুসারে, গত ৭০ বছরে যুক্তরাষ্ট্রে ঝড়ের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনকে এর জন্য দায়ী বলে জানায় এনভাইরনমেন্টাল ডিফেন্স ফান্ড। কয়েকজন যাত্রী জানায়, বিমানবন্দরে আসার আগে তাদের ফ্লাইট বাতিলের বিষয়ে জানানো হয়নি। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।
যুক্তরাষ্ট্রজুড়ে আরও ২৭০০ ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কবলে ২০ কোটি মানুষ, মৃত্যু ১২
যুক্তরাষ্ট্রের বিশাল এলাকাজুড়ে বয়ে যাওয়া তুষারঝড়ে দেশটির প্রায় ২০ কোটি মানুষের জীবন বিপর্যয়ের মুখে পড়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবারের এই তুষার ঝড়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির। শীতকালীন এই তুষার ঝড়ে ১০ লাখের বেশি মানুষ  বিদ্যুৎ ও পানির সরবরাহ সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এসময়  হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।  শুক্রবার (২৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে,  তুষারঝড়টির তার ব্যাপ্তি ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাস থেকে সর্বউত্তরাঞ্চলীয় রাজ্য মাইন পর্যন্ত, অর্থাৎ ৩ হাজার ২০০ কিলোমিটারেরও বেশি।  এ ঝড়কে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ প্রাকৃতিক দুর্যোগ’ বলে  এক বিবৃতিতে উল্লেখ করেছে এনডব্লিউএস। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ের তেজ খানিকটা কমে এলেও এখনও দেশটির বেশিরভাগ অঙ্গরাজ্যে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হয়নি। ব্রিটিশ কলাম্বিয়া থেকে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত দেশের বেশিরভাগ অংশেই এখনও চরম ঠাণ্ডা এবং শীতকালীন ঝড়ের সতর্কতার অধীনে রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কিছু অংশে চলতি সপ্তাহের শেষ নাগাদ মাইনাস ৪৫ থেকে মাইনাস ৭০ ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে কয়েক রাজ্যে।
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কবলে ২০ কোটি মানুষ, মৃত্যু ১২
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৪৪০০ ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে দুইদিনের মধ্যে ৪ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  দেশটিতে বড়দিন উপলক্ষে ছুটির মৌসুম শুরুর সময় ফ্লাইট বাতিলের এ ঘটনা ঘটল। প্রতি বছর এ সময় আকাশপথে যাতায়াত বেড়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যায়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২ হাজার ৩৫০টিরও বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং শুক্রবার ২ হাজার ১২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রেলপথে যাত্রীসেবা দেওয়া সংস্থা অ্যামট্র্যাক ক্রিসমাসের মধ্যে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে। এতে হাজার হাজার মানুষের ছুটির ভ্রমণ ব্যাহত হয়েছে।   বৃহস্পতিবার আরও ৮ হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এরমধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি ফ্লাইট আমেরিকান এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস এবং সাউথওয়েস্ট এয়ারলাইনসের।  বৃহস্পতিবার সাউথওয়েস্ট ৮৬৫টি ফ্লাইট বাতিল করেছে, যা এটির নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-পঞ্চমাংশ। এ ছাড়া ইতোমধ্যে শুক্রবারের আরও ৫৫০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।  বৃহস্পতিবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, শীতের ঝড়টি মধ্য-পশ্চিমাঞ্চলে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করছে। এতে শিকাগো, ডেট্রয়েট ও মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণ ব্যাপকভাবে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।   ফ্লাইটঅ্যায়ারের তথ্য অনুযায়ী, ৪ হাজার ৪০০টি ফ্লাইটের মধ্যে বৃহস্পতিবার ১৪০টি বাতিল করেছে ডেল্টা এয়ারলাইনস এবং শুক্রবার ৯০টি বাতিল করেছে তারা।  সংস্থাটি সতর্ক করে জানায়, শুক্রবার আরও ফ্লাইট বাতিল করার প্রয়োজন হবে। কারণ ঝড়টি ডেট্রয়েট ও উত্তর-পূর্বাঞ্চলে তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।  অ্যামট্র্যাক জানায়, আবহাওয়ার কারণে তারা ক্রিসমাসের মৌসুমে মধ্যপশ্চিমাঞ্চলে নির্ধারিত কয়েক ডজন ট্রেন যাত্রা বাতিল করছে। এরমধ্যে রয়েছে মিশিগান, ইলিনয় ও মিসৌরির ট্রেন এবং নিউ ইয়র্ক ও শিকাগোর মধ্যে চলা ট্রেন। উল্লেখ্য, গত বছরের ছুটির এই সময়টিতে কর্মীদের মধ্যে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে এয়ারলাইনগুলো হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল। সূত্র : রয়টার্স, মিন্ট
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৪৪০০ ফ্লাইট বাতিল
ইউক্রেন একা নয়, সঙ্গে আমরা আছি : বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা একা নয়। তাদের সঙ্গে আমরা সবসময়ই আছি।  স্থানীয় সময় বুধবার (২১ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে গেলেএক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর এএফপির। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে বুধবার যুক্তরাষ্ট্র পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরের শুরুতেই তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন এবং পরে তার এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, আপনি কখনোই একা হবেন না। আমেরিকান জনগণ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছে এবং আমরা আপনার সাথে থাকব, যতদিন লাগবে। তিনি বলেন, ইউক্রেনীয় জনগণ বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। শুধু আমাদের অনুপ্রাণিত করছে না, যেভাবে তাদের সাহস এবং কীভাবে তারা তাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে এবং ভবিষ্যতের জন্য সংকল্প বেছে নিয়েছে, তা পুরো বিশ্বকেই অনুপ্রাণিত করবে।  
ইউক্রেন একা নয়, সঙ্গে আমরা আছি : বাইডেন
আরও পড়ুন
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আর নেই
পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
পেলের মৃত্যুর খবর জানেন না তার শতবর্ষী মা
গাড়ির ধাক্কায় বৃদ্ধের ঢামেকে মৃত্যু, ৫০ দিনেও মেলেনি পরিচয়