ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের জয় ৯৫ শতাংশ নিশ্চিত, বলছে নিউইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম
ফাইল ছবি

নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। ইতিহাস গড়ার অপেক্ষায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলাও। আরেকটি প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এগিয়ে চলছে ভোটের কার্যক্রম। এরই মধ্যে ৫০টি অঙ্গরাজ্যের বেশির ভাগ রাজ্যে ভোটগ্রহণ শেষে শুরু হয়ে গেছে গণনা। কয়েকটি রাজ্যে বুথ বন্ধ হয়ে যাবে আর কয়েক ঘণ্টা বাদেই।

এখন পর্যন্ত প্রাপ্ত বুথফেরত জরিপ থেকে দেখা যাচ্ছে, ট্রাম্পকে ভালোই টক্কর দিচ্ছেন কমলা। বড় স্টেটগুলোতে জিতে হোয়াইট হাউস পুনরুদ্ধারের দৌঁড়ে থাকা সাবেক প্রেসিডেন্টের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ডেমোক্র্যাটদের নারী কাণ্ডারি। তবে জরিপ বলছে, শেষ পর্যন্ত হতাশই হতে হবে তাকে। যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তো বলছে, ৯৫ শতাংশ নিশ্চিত ট্রাম্পের জয়।

যাই হোক, এখন পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, হোয়াইট হাউসে প্রবেশের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের বিপরীতে এখন পর্যন্ত ২৪৭ ভোট পেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এখন পেয়েছেন ২১৪টি ভোট।

পরিসংখ্যান বলছে, বেশির ভাগ অঙ্গরাজ্যেই ট্রাম্পের জয়-জয়কার। তবে, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের মতো বড় কয়েকটি রাজ্যে জিতে ইলেকটোরাল ভোটের ব্যবধান বেশ কমিয়ে এনেছেন কমলা।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫১৪টি ইলেকটোরাল ভোট আছে, যেখানে এখনও ৫৩টি ভোটের হিসাব বাকি। আপাতদৃষ্টিতে দুই প্রতিদ্বন্দ্বীর জন্যই হোয়াইট হাউজের দুয়ার এখনও খোলা মনে হলেও বাস্তবে এবার ব্যবধান গড়ে দিতে যাচ্ছে সাত সুইং স্টেটের ৯৩টি ইলেকটোরাল ভোট, যেখানে এরই মধ্যে নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার ৩২টি ভোট দখলে নিয়ে নিয়েছেন ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমসের আপডেট দেখাচ্ছে, সুইং স্টেট খ্যাত পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে ভালোভাবেই এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট। স্টেটগুলোর সবশেষ বুথফেরত জরিপ তার জয়ের আভাসই দিচ্ছে। মোট ৩৪টি ইলেকটোরাল ভোট স্টেট তিনটিতে। এর মধ্যে পেনসিলভানিয়াতে ১৯টি, মিশিগানে ১৫ এবং উইসকনসিনে ১০টি ইলেকটোরাল ভোট আছে। এ ছাড়া জর্জিয়াতেও জয়ের সুবাস পাচ্ছেন ট্রাম্প। ১৬টি ইলেকটোরাল ভোট আছে এ স্টেটটিতে। অন্য দুই সুইং স্টেট অ্যারিজোনা ও নেভাদায় ভোটগ্রহণ শেষ হতে এখনও অনেকখানি সময় বাকি। যথাক্রমে ১১টি ও ৬টি ইলেকটোরাল ভোট আছে স্টেট দুটিতে।

এনবিসির জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন। যেখানে কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ ভোটার। একই জরিপ অনুযায়ী আবার ৭২ শতাংশ ভোটার দেশের অবস্থা নিয়ে ‘অসন্তুষ্ট’।

মূলত, বাইডেনের চার বছরের শাসনামলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। কর্মসংস্থানের সংকট সৃষ্টির পাশাপাশি অব্যাহত মূল্যস্ফীতির কারণে পড়ে গেছে জীবনযাত্রার মান। অন্যদিকে, বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি ও অভ্যন্তরীণ কিছু নীতির কারণেও সেখানকার মুসলমান নাগরিকরা আস্থা হারিয়ে ফেলেছেন ডেমোক্র্যাটদের প্রতি। বাইডেন প্রশাসনের বিগত দিনের ভুলগুলোর খেসারতই কমলাকে দিতে হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) জিমি কার্টার সেন্টার এক বিবৃতি এই তথ্য জানিয়েছে। খবর এনবিসি নিউজের। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। কার্টার এক মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। তিনি গত বছরের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ায় নিজ শহর প্লেইনসে জীবনের শেষ সময়ের সেবাযত্নে ছিলেন। এনবিসি নিউজের তথ্যমতে, জিমি কার্টারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার ১০০তম জন্মদিনে পৌঁছেছিলেন।  যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশিদিন বাঁচা প্রেসিডেন্ট কার্টার। ২০০২ সালে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। কার্টারের যাত্রা শুরু হয়েছিল জর্জিয়ার প্লেইন্সের ছোট্ট শহরে। তিনি সেখানে ১ অক্টোবর, ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে একজন অফিসার হিসেবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পারমাণবিক সাবমেরিন বহরের উন্নয়নে সহায়তা করেছিলেন। নৌবাহিনীতে একজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করার পরকার্টার পারিবারিক চিনাবাদাম চাষের ব্যবসা চালানোর জন্য ১৯৫৩ সালে তার নিজ শহরে ফিরে আসেন। তিনি ১৯৬০-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাজ্যের ৭৬তম গভর্নর হওয়ার আগে জর্জিয়ার বিধায়ক হিসাবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে কার্টার, একজন ডেমোক্র্যাট, রিপাবলিকান ক্ষমতাসীন জেরাল্ড ফোর্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যিনি ওয়াটারগেট কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে রিচার্ড নিক্সন পদত্যাগ করার পরে রাষ্ট্রপতির পদে অভিষিক্ত হন। কার্টার ফোর্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট হন। আরটিভি/একে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
হঠাৎ আমেরিকান এয়ারলাইনসের পরিষেবা বন্ধ 
প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বের বৃহত্তম এয়ারলাইনস অপারেটর আমেরিকান এয়ারলাইনসের পরিষেবা হঠাৎ করেই বন্ধ রাখা হয়েছে। ক্রিসমাসের প্রাক্কালে অজ্ঞাত যান্ত্রিক ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, আমাদের টিম যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার জন্য কাজ করছে। গ্রাহকদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাত্রীরা যখন ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন বিমানবন্দরে এ ঘোষণা দেওয়া হয়। এতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।  মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের একটি ভিডিওতে দেখা গেছে, এয়ারলাইন যাত্রীদের জানাচ্ছে, তারা প্রতি ১৫ মিনিটে একটি আপডেট দেবে এবং তাদের জানাবে কী ঘটছে...আমাদের সিস্টেমটি ডাউন হয়েছে যার ফলে আমরা কোনো ক্রু বা যাত্রীকে এতে রাখতে পারি না। আমরা এটা নিয়ে কাজ করছি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর একটি নোটে বলা হয়েছে, সংস্থাটি সমস্ত ফ্লাইট গ্রাউন্ডিংয়ের (নামানোর) জন্য অনুরোধ করেছে। আরটিভি/একে/এস
হঠাৎ আমেরিকান এয়ারলাইনসের পরিষেবা বন্ধ 
হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন 
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।  সিএনএনকে বিল ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার বিকালে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তার শারিরীক অবস্থার বিষয়ে ইউরেনা জানিয়েছেন, তিনি ভালো আছেন। তাকে অন্তত একরাত হাসপাতালে থাকতে হবে। তবে আশাবাদী বড়দিনের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন। কারণ- এখানে (হাসপাতালে) তিনি ভালোই আছেন এবং খুবই চমৎকার সেবা পাচ্ছেন। এ জন্যও সেবাদাতাদের প্রতি তিনি কৃতজ্ঞতাও জানান। ৭৮ বছর বয়সী ক্লিনটনকে চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। এর আগে, ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন এই মার্কিন সাবেক প্রেসিডেন্ট। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন। সূত্র: সিএনএন ও বিবিসি
হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন 
ফিরে দেখা ২০২৪ / ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের
৩৬৫ পাতার একটা বই, নাম ২০২৪। পড়তে পড়তে আমরা সবাই প্রায় এর শেষের দিকে। আর মাত্র কয়েকটি পৃষ্ঠা ওল্টালেই নতুন বই ২০২৫-এর প্রকাশনা উৎসব। সেই নতুন বইয়ের মনপাগল করা ঘ্রাণ নেওয়ার আগে ২০২৪ নামক বইয়ে কী কী ছিল, তা হয়তো অনেকেই ভুলতে বসেছেন। বছর সায়াহ্নে এসে স্মৃতির ঝাঁপি খুললে কেমন হয়? ২০২৪ সালে বিশ্বজুড়ে ইতিবাচক ও নেতিবাচক নানা ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। পুরো বিশ্বের চোখ ছিল দেশটির দিকে। সবার মুখেই ছিল এক প্রশ্ন, কে বসতে যাচ্ছে ক্ষমতার মসনদে? ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস? নাকি রিপাবলিক নেতা ডোনাল্ড ট্রাম্প? কমলার কথা এজন্যই আলোচনায় ছিল যে, তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে ট্রাম্পকে ভালোই টক্কর দিচ্ছিলেন। অনেকটা বলতে গেলে ঘাড়ে নিশ্বাস ফেলার মতো।  এর পেছনে থাকা অনেকগুলো কারণের মধ্যে নারী প্রার্থিতা অন্যতম। কারণ, ১৭৭৬ থেকে ২০২৪। দেখতে দেখতে প্রায় ২৫০ বছর পার হলেও এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো নারী প্রেসিডেন্ট পায়নি। তাই দেশের একটা অংশের সমর্থন ছিল এই ডেমোক্রেট প্রার্থীর প্রতি। তবে গত ৫ নভেম্বরের নির্বাচনে প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হয়ে কমলা জয়ের হাসি হাসতে পারেননি, গড়তে পারেননি কোনো অনন্য রেকর্ডও। ১৩২ বছরের রেকর্ড ভেঙে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন পরবর্তী প্রেসিডেন্ট। এ যেন এক রাজকীয় প্রত্যাবর্তন। আর এ প্রত্যাবর্তনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অধিকাংশ দেশের নেতারা দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে শুভেচ্ছা বার্তায় সিক্ত করেন। রিপাবলিক প্রার্থীর এমন ঐতিহাসিক জয় যুক্তরাষ্ট্রের রাজনীতি তো বটেই, বৈশ্বিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়া একটি উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস দেয়। বিশেষ করে অর্থনীতি ও অভিবাসন নিয়ে উদ্বিগ্ন ভোটারদের মধ্যে তার শক্তিশালী আবেদন লক্ষ্য করা গেছে এবার।   অপরদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক নিবন্ধে বলা হয়, নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের বক্তৃতা ছিল উসকানিমূলক ও প্রতিশোধপরায়ণ। তবে, অর্থনৈতিক বিষয়গুলোতে তার মনোযোগ বহু ভোটারকেই অনুপ্রাণিত করেছিল। এখন দেখার বিষয় কেমন হয় যুক্তরাষ্ট্রের আগামীর পথচলা। ডোনাল্ড ট্রাম্প কী কমলার ওপর বিশ্বাস হারানো জনগণের মনের আশা পূরণ করতে পারবেন, নাকি ব্যর্থ হবেন? তবে বিশ্লেষকদের ধারণা, দমে যাওয়ার পাত্র নন ট্রাম্প। যেভাবেই হোক নিজের লক্ষ্যে পৌঁছাবেনই তিনি।
ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের
ভুলে নিজেদের যুদ্ধবিমানই ভূপাতিত করল মার্কিন বাহিনী
লোহিত সাগরে রণতরী থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভুলক্রমে নিজেদের যুদ্ধবিমানই ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। বিমানটি বিধ্বস্ত হলেও এর দুই পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।  বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগরের আকাশে দৃশ্যত ‘ফ্রেন্ডলি ফায়ারে’ আমেরিকান একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান এফ/এ-১৮ হর্নেটের উভয় পাইলটই নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। একইদিন ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পরপরই লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেলো। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, লোহিত সাগরের আকাশে হুথিদের একাধিক ড্রোন ও জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।  বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি এফ/এ-১৮ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। ভূপাতিত যুদ্ধবিমানটি আরেক রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের ক্রুরা পরিচালনা করছিলেন। ভূপাতিত যুদ্ধবিমানটি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের অংশ নিয়েছিল কি না, তা পরিষ্কার নয়। এর আগে, সেন্ট্রাল কমান্ড বলেছিল, হুথিদের কর্মকাণ্ডকে ব্যাহত এবং হামলার সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে শনিবার ভোরের দিকে সানায় হামলা করা হয়েছে। দক্ষিণ লোহিত সাগর, বাব আল-মান্দেব এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের বিরুদ্ধে হুথিদের হামলার সক্ষমতা হ্রাস করাই ছিল এই হামলার লক্ষ্য। গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। প্রথম দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালালেও বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজেও হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। হুথিদের একের পর এক জাহাজে হামলার জবাবে মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীও প্রায়ই হুথিদের অবস্থানে হামলা চালাচ্ছে।  আরটিভি/এসএইচএম/এআর  
ভুলে নিজেদের যুদ্ধবিমানই ভূপাতিত করল মার্কিন বাহিনী
আরও পড়ুন
বিপিএলের প্রথম দিনের র‍্যাফেল ড্র বিজয়ী হৃদয়
বরিশালের কাছে হেরে যে আক্ষেপে পুড়ছেন বিজয়
আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া
‘মুজিব কোটে’ আগুন দিয়ে দল ছাড়লেন আ.লীগ নেতা