ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এবার ইউরোপের এক দেশ দখলের ইচ্ছা জানালেন ‘বেপরোয়া’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ভেনেজুয়েলায় ঢুকে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকেই ভয়ংকর বেপরোয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে লাতিন আমেরিকার তিন দেশ— মেক্সিকো, কলম্বিয়া ও কিউবার সরকারকে ফেলে দেওয়ার হুমকি শোনা গেছে তার কণ্ঠে। শুধু তাই নয়; মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও চলমান বিক্ষোভে প্রকাশ্য সমর্থন জানানোর পাশাপাশি দেশটিতে ভয়ংকর হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আর এবার প্রকাশ্যে ইউরোপের দেশ ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করলেন ট্রাম্প। প্রাকৃতিক সম্পদে ভরপুর এ ভূখণ্ডের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও ডেনমার্ককে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আগ্রাসী ইচ্ছার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন… এটি এখন খুবই গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের সব জায়গায় চীনা আর রুশ জাহাজ দ্বারা পরিবেষ্টিত। জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। আর ডেনমার্ক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে আমাদের কাছে গ্রিনল্যান্ডকে দিতে হবে এবং তারা এটি জানে।’

আরও পড়ুন

গ্রিনল্যান্ড কোনো স্বাধীন দেশ নয়। এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড। কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। ফলে, গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ করে না। কিন্তু, তাদের নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো ডেনমার্কই দেখে।

ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে আরও বলেছেন, ‘আমাদের ডেনমার্ক অবশ্যই প্রয়োজন। আমাদের প্রতিরক্ষার জন্য এটি প্রয়োজন।’

এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন ট্রাম্পের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে আমার সরাসরি বলতে হবে— তারা গ্রিনল্যান্ড অধিগ্রহণ করবে এ নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। ডেনমার্কের তিনটি অঞ্চলের কোনোটিই অধিগ্রহণ করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই’।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে নজিরবিহীন আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে ১৪ বছর বয়সী এক কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক উবারচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
গাজায় কথিত শান্তি প্রতিষ্ঠার দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন ও নতুন ই-পাসপোর্টের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড
মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ