ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্ক পুলিশ বিভাগে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) পুলিশ অফিসার পদে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ফি দেওয়া ছাড়াই অনলাইন মাধ্যমে চাকরির পরীক্ষার আবেদন জমা দিতে পারবেন।

নিউইয়র্ক সিটি প্রশাসনের সিভিল সার্ভিস বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আবেদন গ্রহণ শেষে আগামী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে। উত্তর চয়নের (মাল্টিপল চয়েস) এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পরীক্ষার্থীকে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে।

আগ্রহীদের প্রথম পর্যায়ে নিউইয়র্ক সিটির অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে গিয়ে একটি ই-মেইল আইডির মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর সিভিল সার্ভিস পরীক্ষার তালিকা থেকে পুলিশ অফিসার নিয়োগের বিশেষ 'আবেদন নম্বর ৭৩১৩' নির্বাচন করে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যাদি পূরণ করতে হবে। আবেদন সাবমিট হওয়ার পর ই-মেইল ও নিজস্ব আইডিতে কনফার্মেশন পাবেন আবেদনকারীরা। অনলাইনে নিজ থেকে আবেদনের সুযোগ না থাকলে সিটির কম্পিউটারভিত্তিক পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়েও প্রার্থীরা ফরম জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, প্রার্থীর বয়স ১৭ বছর পূর্ণ হলেই তিনি প্রাথমিক পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে চূড়ান্ত নিয়োগের সময়ে প্রার্থীর বয়স অন্তত ২০ বছর ৬ মাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ৪ বছরের হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের সনদের পাশাপাশি অন্তত ২৪ সেমিস্টার কলেজ ক্রেডিট থাকতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে দুই বছরের সম্মানজনক পূর্ণকালীন অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও এই পদে আবেদনের যোগ্য হবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়ার ধাপে প্রার্থীকে আমেরিকার স্থায়ী নাগরিকত্ব, নিউইয়র্ক স্টেটের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নির্ধারিত অঞ্চলে বসবাসের শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা, স্বাস্থ্য ও মানসিক সক্ষমতা যাচাই এবং ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন পর্ব সফলভাবে অতিক্রম করতে হবে।

পুলিশ বিভাগের বিজ্ঞাপনে ৪২ বছর বয়স পর্যন্ত আবেদনের বিষয়টি উল্লেখ থাকলেও সিভিল সার্ভিসের অফিশিয়াল নির্দেশিকায় সাধারণ প্রার্থী ও সামরিক ছাড়প্রাপ্তদের জন্য আলাদা শর্তাবলি রয়েছে। তাই আবেদন চূড়ান্ত করার আগে মূল সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
নিউইয়র্কে কারা কর্মকর্তা পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ডলার
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
নিউইয়র্কে একাধিক পদে চাকরির সুযোগ
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী