ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য কোটি টাকার শিক্ষা সহায়তা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় রাজ্য সরকারের বিপুল পরিমাণ আর্থিক সহায়তা প্রদানকে কেন্দ্র করে বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। যেখানে স্থানীয় মার্কিন নাগরিকেরা নিজেদের পড়াশোনার চড়া খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন এবং ঋণে জর্জরিত হচ্ছেন, সেখানে নথিপত্রবিহীন শিক্ষার্থীদের পেছনে কোটি কোটি ডলার ব্যয় করাকে চরম বৈষম্য বলে মনে করছেন স্থানীয় শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

ক্যালিফোর্নিয়া প্রশাসন অবৈধ বা নথিপত্রবিহীন শিক্ষার্থীদের রাজ্য তহবিলের অনুদানসহ নানা আর্থিক সুবিধা দিচ্ছে। তারা ‘ইন-স্টেট টিউশন রেট’ বা স্থানীয়দের সমান ফি দেওয়া, কমিউনিটি কলেজের ফি মওকুফ এবং ভর্তুকিযুক্ত ঋণের সুযোগ পাচ্ছে। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২ হাজার নথিপত্রবিহীন শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা যুক্তরাষ্ট্রের যেকোনো রাজ্যের তুলনায় সর্বোচ্চ।

এদিকে মধ্যবিত্ত মার্কিন পরিবারগুলোর বার্ষিক টিউশন ফি যেখানে ৪৫ হাজার থেকে ৭৫ হাজার ডলার পর্যন্ত দাঁড়ায়, সেখানে তাদের অধিকাংশ শিক্ষার্থীই উল্লেখযোগ্য রাজ্য সহায়তা পান না। ইউনিভার্সিট অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থী আভা শ্মিট জানান, বিপুল বার্ষিক খরচের বিপরীতে তিনি পেয়েছিলেন সামান্য অর্থ সাহায্য। ফলে তার বাবাকে অবসরের জমানো তহবিল ভেঙে এবং ব্যাংক ঋণ নিয়ে পড়ালেখার খরচ জোগাতে হচ্ছে। অন্যায্য এই ব্যবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

একই অভিজ্ঞতা অরেঞ্জ কাউন্টির চ্যাপম্যান ইউনিভার্সিটির শিক্ষার্থী কুপার ভিনসিকের। স্নাতক শেষ করার আগেই হাজার হাজার ডলারের ঋণের বোঝা মাথায় চাপছে জানিয়ে তিনি বলেন, জনগণের করের টাকায় চলা প্রতিষ্ঠানগুলোতে স্থানীয়দের বঞ্চিত করে অভিবাসীদের বেশি সুবিধা দেওয়া অনুচিত।

পরিস্থিতি সামাল দিতে ক্যালিফোর্নিয়া ড্রিম অ্যাক্ট এবং ড্রিম লোনের মতো কর্মসূচির মাধ্যমে বিপুল বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ক্যালিফোর্নিয়ার রাজনীতিতে চরম উত্তাপ সৃষ্টি হয়েছে। রিপাবলিকান গভর্নর পদপ্রার্থী স্টিভ হিলটন এই নীতির তীব্র সমালোচনা করে বলেন, করদাতাদের অর্থে পরিচালিত এমন ব্যয় সমর্থনযোগ্য নয়। তিনি জয়ী হলে এই সহায়তা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে গভর্নর গ্যাভিন নিউসমের দপ্তর থেকে এসব অভিযোগ খণ্ডন করে বলা হয়েছে, কেবল অভিবাসন মর্যাদার কারণে কেউ অতিরিক্ত সহায়তা পায় না। মূলত আয় ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীরা এ সুবিধা পেয়ে থাকে এবং এর ফলে সামগ্রিকভাবে রাজ্যে ছাত্র ঋণের হার জাতীয় হারের চেয়ে অনেক কম রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক থেকে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের অন্য স্টেটে যাওয়ার টিকিট খুঁজতে শুধু একটি বিমানবন্দর ও নির্দিষ্ট তারিখে আটকে থাকলে কম দামের ফ্লাইট চোখ এড়িয়ে যেতে পারে।
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূতদের অভাবনীয় উত্থান ঘটেছে।
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
নিউইয়র্কে তীব্র গরম মোকাবিলায় রোপণ করা হলো ১৮ হাজার গাছ
নিউইয়র্কে প্রচণ্ড গরম কেবল অস্বস্তির বিষয় নয়, জনস্বাস্থ্যের ঝুঁকিও। সিটির স্বাস্থ্য বিভাগের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, গরমের কারণে বা গরমে বিদ্যমান অসুস্থতা বেড়ে গিয়ে বছরে আনুমানিক ৫০০ নিউইয়র্কবাসীর মৃত্যু হয়।
নিউইয়র্কে তীব্র গরম মোকাবিলায় রোপণ করা হলো ১৮ হাজার গাছ
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু
যুক্তরাষ্ট্রের কানেটিকাটের চার বছর বয়সী শিশু এলেনা। সাধারণ শিশুর মতোই খেলাধুলা আর পরিবারের সঙ্গে পাহাড়ের ট্রেইলে হেঁটে আনন্দময় শৈশব কাটছিল তার। কিন্তু হঠাৎই নিচের মাড়ির বাঁ পাশে দাঁতব্যথা ও ফোলাভাব দেখা দিলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। মা সারাহ লাপোস্তাতো শুরুতে ভেবেছিলেন হয়তো নতুন দাঁত উঠছে কিংবা খাবারের কণা আটকে সাধারণ সংক্রমণ হয়েছে। তাৎক্ষণিক দন্তচিকিৎসক ও ওরাল সার্জনের শরণাপন্ন হলে এক্স-রে রিপোর্টেও তেমন আশঙ্কাজনক কিছু মেলেনি; মাড়িতে খাবারের টুকরো আটকে থাকা বা সাধারণ সিস্ট ধারণা করে ছয় সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ব্যথা কমার বদলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। ফুটবল খেলে বেড়ানো দুরন্ত শিশুটি একপর্যায়ে তীব্র ক্লান্তিতে বিছানা থেকেই উঠতে পারছিল না। এর মধ্যে চোখের চারপাশে অচেনা কালশিটে দাগ দেখা দিলে মা সারাহ দেরি না করে এলেনাকে জরুরি ভিত্তিতে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। রক্ত পরীক্ষায় অস্বাভাবিকতার লক্ষণ ধরা পড়ার পর দ্রুত পাঠানো হয় হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে নিবিড় পরীক্ষার পর চিকিৎসকদের দেওয়া তথ্য স্তব্ধ করে দেয় বাবা-মাকে—এলেনার পেটে সফটবলের সমান আকারের একটি টিউমার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, সে নিউরোব্লাস্টোমা নামের একটি বিরল ও মারাত্মক ক্যানসারে আক্রান্ত। রোগ শনাক্তের সময় এলেনার শরীরে ক্যানসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। চিকিৎসা পরিভাষায় যার তীব্রতা মাপার 'কুরি স্কোর' ছিল ৩০-এর মধ্যে ২৫। পরবর্তী এক বছর এই ছোট্ট শিশুর ওপর দিয়ে চলে চিকিৎসার এক কঠিন ঝড়। একাধিক জটিল অস্ত্রোপচার, পাঁচ দফা কেমোথেরাপি, ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় চার দফা ইমিউনোথেরাপি, পেট থেকে টিউমার অপসারণ, দুটি স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট এবং ১২ দিনের রেডিয়েশন থেরাপি সহ্য করতে হয় তাকে। চিকিৎসার চরম সংকটময় সময়ে দুই দফা নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) লড়তে হয়েছে তাকে। চিকিৎসার ব্যয়ভার ও স্বাস্থ্যবীমা সচল রাখতে মা-বাবা উভয়েই পুরো সময় চাকরি ধরে রাখেন। হাসপাতালের লম্বা সময় আর ঘরের বড় মেয়ের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়ে এক নতুন বাস্তবতার সঙ্গে লড়াই চালিয়ে যান তারা। দীর্ঘ ও অবিরাম চিকিৎসার সুফল মিলতে শুরু করেছে এলেনার শরীরে; রেডিয়েশন শেষ হওয়ার পর তার কুরি স্কোর ২৫ থেকে নাটকীয়ভাবে নেমে এসেছে মাত্র ১-এ। বর্তমানে সে চিকিৎসার তৃতীয় ধাপে ইমিউনোথেরাপি নিচ্ছে এবং সামনের এমআইবিজি স্ক্যানে এই স্কোর শূন্যে নেমে আসবে—এমন আশাতেই বুক বাঁধছেন চিকিৎসকরা। আরটিভি/ এসকেডি
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু