ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিমানে বিশৃঙ্খলা ও গালিগালাজ, যাত্রীকে টেপ দিয়ে বেঁধে রাখলেন সহযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে সহযাত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও বিমানবালাকে বর্ণবাদী গালিগালাজের অভিযোগে ৬৭ বছর বয়সী এক যাত্রীকে সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানটি জরুরি অবতরণ করে মেরিল্যান্ডের বাল্টিমোরে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬১৮ ডালাস-ফোর্ট ওর্থ থেকে নিউ জার্সির নিউয়ার্কের উদ্দেশে যাত্রার সময় এ ঘটনা ঘটে।

এ সময় মাঝপথে প্রথম শ্রেণির অংশে এক যাত্রী হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে এক সহযাত্রীকে মারধর করেন এবং পরিস্থিতি থামাতে এগিয়ে আসা এক নারী যাত্রীকেও আঘাত করেন ও অশালীন ভাষা, বর্ণবাদী এবং সমকামীবিদ্বেষী গালিগালাজ করেন বলেও অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন যাত্রী এগিয়ে আসেন। তাদের মধ্যে নিউ জার্সির অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুয়ান মেহিয়া ছিলেন। বিমানকর্মীর দেওয়া জিপ-টাই দিয়ে ওই ব্যক্তির হাত বেঁধে ফেলা হলেও তিনি প্রতিরোধ চালিয়ে যান। একপর্যায়ে তিনি মেহিয়াকে কামড়ে দেন এবং আরেক যাত্রীকে কামড়ানোর চেষ্টা করেন। পরে বিমানকর্মীর দেওয়া ডাক্ট টেপ ব্যবহার করে তাকে আসনের সঙ্গে বেঁধে রাখা হয়।

প্রায় ১৫ মিনিট ওই যাত্রীর ওপর নজর রাখেন সহযাত্রীরা। পরে বিমানটি নিরাপদে বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি পুলিশের সদস্যরা তাকে আটক করেন। এ ঘটনায় একজনকে অঙ্গরাজ্যের আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এফবিআই।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত এক হাজার ১৬০টির বেশি উচ্ছৃঙ্খল যাত্রীর ঘটনা রিপোর্ট হয়েছে। বিমানকর্মীদের ওপর হামলা, হুমকি বা কাজে বাধা দেওয়ার ঘটনায় সর্বোচ্চ ৪৩ হাজার ডলারের বেশি জরিমানার বিধান রয়েছে।

সূত্র: সিএনএন

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটিগুলো থেকে স্থায়ীভাবে সরে যাচ্ছে মার্কিন বাহিনী।
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সরকারি কর্মসূচি, খাদ্য সহায়তা কর্মসূচি SNAP এবং স্বাস্থ্যসেবা কর্মসূচি Medicaid-এর নিয়মে বড় পরিবর্তন আসছে।
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যুক্তরাষ্ট্রের যুত্কত সিটিতে বসবাসরত যোগ্য বাংলাদেশি পরিবারগুলো শিশুদের খাবার, নির্দিষ্ট ধরনের ইনফ্যান্ট ফর্মুলা ও অন্যান্য পুষ্টিকর খাবার কিনতে উইক কর্মসূচির সহায়তা পেতে পারে।
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি স্টুডেন্ট ভিসার জন্যও ধাপে ধাপে প্রস্তুতি নিতে হয়।
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
আরও পড়ুন
কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা
টিউশনির টাকা চাওয়ায় স্কুলশিক্ষিকার মাথায় ১০ কোপ