ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মহাকাশেও প্রস্তুত যুদ্ধক্ষেত্র, অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
এআই দিয়ে বানানো ছবি।

পৃথিবীর সীমানা ছাড়িয়ে এবার মহাশূন্যের অসীম শূন্যতাও পরোক্ষভাবে রূপ নিতে যাচ্ছে আধুনিক যুদ্ধের ময়দানে। কেননা অসীম মহাশূন্যকে সামরিক সীমানার অন্তর্ভুক্ত করে মহাকাশে নিজেদের আক্রমণাত্মক অস্ত্র মোতায়েনের কথা ইতিহাসে প্রথমবারের মতো স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক জানান, পৃথিবীর কক্ষপথে মার্কিন সশস্ত্র বাহিনীর সুরক্ষায় বিশেষ ধরনের অস্ত্র মোতায়েন করে রাখা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত 'এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্স'-এ বক্তব্য দেওয়ার সময় ট্রয় মেইঙ্ক এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেন।

ট্রয় মেইঙ্ক জানান, মহাকাশে শত্রুভাবাপন্ন পক্ষের বৈরী পদক্ষেপ থেকে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখতে এবং বিশ্বজুড়ে ক্রমশ পরিবর্তনশীল সামরিক হুমকি মোকাবিলা করতেই এই গোপন অস্ত্র মোতায়েন আবশ্যক ছিল। তবে কৌশলগত নিরাপত্তাজনিত কারণে অস্ত্রটির সুনির্দিষ্ট কার্যক্ষমতা কিংবা এটি কবে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ওয়াশিংটনের এই নজিরবিহীন পদক্ষেপের পেছনে মূলত চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান মহাকাশভিত্তিক সামরিক তৎপরতাকে দায়ী করছে পেন্টাগন। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, ভবিষ্যতের কোনো যুদ্ধাবস্থায় যুক্তরাষ্ট্রের সামরিক যোগাযোগ, নজরদারি ও ন্যাভিগেশন স্যাটেলাইটে হামলা চালিয়ে কিংবা সংযোগ বিচ্ছিন্ন করে পঙ্গু করে দেওয়ার প্রযুক্তি তৈরি করছে ওই দুই পরাশক্তি। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের ঘোষিত 'গোল্ডেন ডোম' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মহাকাশভিত্তিক ইন্টারসেপ্টর ও আক্রমণাত্মক অস্ত্র স্থাপনকে প্রতিরক্ষার মূল স্তম্ভ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পৃথিবীর কক্ষপথে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র মোতায়েন নিষিদ্ধ হলেও প্রচলিত ক্ষমতার স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন প্রতিযোগিতা চালিয়ে আসছে। ২০১৯ সালে গঠিত মার্কিন সামরিক বাহিনীর সর্বকনিষ্ঠ শাখা 'ইউএস স্পেস ফোর্স' এক বিবৃতিতে জানায়, মহাকাশে শত্রুভাবাপন্ন রাষ্ট্রের শক্তি নিয়ন্ত্রণ ও প্রয়োজনবোধে তা ধ্বংস করতে তাদের জয়েন্ট কমান্ড এখন আক্রমণাত্মক ও রক্ষণাত্মক—উভয় ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন।
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
আরও পড়ুন
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী