ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম
লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি ভবনের মাঝখানে বিধ্বস্ত হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে দুটি ভবনের মাঝখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে চ্যাটসওয়ার্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লুরলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলের ভিডিওতে দুটি মালবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

হেলিকপ্টারটি কে পরিচালনা করছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার হতে পারে। দুর্ঘটনার সময় কাছাকাছি এলাকায় ঘটে যাওয়া একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে হেলিকপ্টারটি সেখানে ছিল বলে ধারণা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় একজন ব্যক্তি সেটির বাইরে ছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, হেলিকপ্টারের ভেতরে কতজন ছিলেন এবং দুর্ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের কোনো হেলিকপ্টার নয়।

দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র