ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
ইসরায়েলের জন্য প্রস্তাবিত অস্ত্র প্যাকেজে থাকছে প্রায় ৪০ হাজার বোমা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের জন্য ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এই প্যাকেজের আওতায় ইসরায়েলকে প্রায় ৪০ হাজার বোমা দেওয়া হবে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রতিবেদন অনুযায়ী, অস্ত্র প্যাকেজটি এখনো চূড়ান্ত হয়নি। এতে ২০ হাজার উচ্চক্ষমতাসম্পন্ন ২ হাজার পাউন্ড ওজনের এমকে-৮৪ বোমা এবং মার্কিন নৌবাহিনী ব্যবহৃত উচ্চক্ষমতাসম্পন্ন সাধারণ উদ্দেশ্যের বিএলইউ-১১৭ বোমা রয়েছে।

এসব বোমার বিভিন্ন ধরনের সংস্করণ রয়েছে। কিছু বোমা মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। আবার কিছু বোমা মাটির ওপরে বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চুক্তির বেশিরভাগ অর্থ বিদেশি সামরিক সহায়তার মাধ্যমে পরিশোধ করা হবে।

এই ব্যবস্থায় মার্কিন করদাতাদের অর্থ ইসরায়েলকে দেওয়া হয়। পরে ইসরায়েল সেই অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র কিনে থাকে।

এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিদেশে অস্ত্র বিক্রির সব প্রক্রিয়াই যথাযথ নিয়ম মেনে এগিয়ে নেওয়া হচ্ছে। তবে চলমান নির্দিষ্ট অস্ত্র লেনদেন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র