ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে এবার বরফ সরানোর কাজে দ্বিগুণ আয়ের সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটিতে শীত মৌসুমে জরুরি তুষার অপসারণ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের পারিশ্রমিক বাড়িয়ে ঘণ্টায় ৩০ ডলার নির্ধারণ করেছে নগর কর্তৃপক্ষ। নতুন কাঠামো অনুযায়ী, সপ্তাহে প্রথম ৪০ ঘণ্টা কাজের পর প্রতি ঘণ্টার পারিশ্রমিক বেড়ে দাঁড়াবে ৪৫ ডলারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নতুন এই পারিশ্রমিক কাঠামো ও সহজীকরণ প্রক্রিয়ার ঘোষণা দেন। গত শীত মৌসুমের তুলনায় এই বৃদ্ধি বেশ চোখে পড়ার মতো; যেখানে পূর্বে প্রতি ঘণ্টার মজুরি ছিল ১৯ দশমিক ১৪ ডলার এবং অতিরিক্ত সময়ের জন্য দেওয়া হতো ২৮ দশমিক ৭১ ডলার।

গত শীত মৌসুমে অস্বাভাবিক তুষারপাত, তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে শহরের জরুরি তুষার অপসারণ কর্মসূচিতে প্রায় ৭ হাজার ৮০০ জন কর্মী নিবন্ধন করেছিলেন। নিউইয়র্ক সিটির স্যানিটেশন বিভাগের কর্মী এবং এই অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীরা যৌথভাবে নগরীর প্রায় ১ লাখ ৩৫ হাজার পথচারী পারাপার পারাপারের স্থান, ৩৪ হাজার বাসস্টপ এবং ২৯ হাজার অগ্নিনির্বাপক হাইড্র্যান্ট সচল ও বরফমুক্ত রাখতে ভূমিকা রাখেন।

এ বছর কর্মসংস্থানের সুযোগ ও নিবন্ধন প্রক্রিয়া অনেক আগেই চালু করা হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে যেসব আবেদনকারী স্যানিটেশন বিভাগের কর্মসূচিতে নিবন্ধিত হবেন, তারা ডিসেম্বরে চার ঘণ্টার একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নেবেন এবং তার জন্যও নির্ধারিত পারিশ্রমিক দেওয়া হবে। এ ছাড়া শ্রমিকের মজুরি দ্রুত পরিশোধ নিশ্চিতে কাজ শেষ করার দুই সপ্তাহের মধ্যে অর্থ হাতে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রথম নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রঙ্কসের টাফট হাইস্কুলে। পরবর্তীতে শহরের বাকি পাঁচ বরোর (বিভাগ) জন্য সময়সূচি সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবে স্যানিটেশন বিভাগ।

মেয়র মামদানি বলেন, গত তীব্র শীতে শত শত নাগরিক চরম প্রতিকূলতার মধ্যে প্রতিবেশীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এগিয়ে এসেছিলেন। তাদের শ্রমের সঠিক মূল্যায়নের পাশাপাশি শহরকে যেন তুষারপাতের শুরুতেই দ্রুত প্রস্তুত করা যায়, সেজন্য এবার পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর, যুক্তরাষ্ট্রে কাজের আইনি অনুমতি এবং কঠিন আবহাওয়া পরিস্থিতিতে শারীরিক পরিশ্রম করার সক্ষমতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, সোশ্যাল সিকিউরিটি কার্ড, প্রয়োজনীয় ই-মেইল ঠিকানা ও নির্ধারিত আই-৯ ফরম পূরণ করতে হবে। এবার নিবন্ধনের সুবিধার জন্য ছবি সঙ্গে আনার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি, স্যানিটেশন বিভাগের কর্মীরাই সরাসরি ছবি তুলে দেবেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার
নিউইয়র্কে প্রায় ২ হাজার শিশু পাচ্ছে বিনামূল্যে সেবা ও প্রাথমিক শিক্ষা
নিউইয়র্কের স্কুলে এক বছর এআই নিষিদ্ধ, প্রভাবিত ৬ লাখ শিক্ষার্থী
কোরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়লেন মামদানি