ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভাসানী ফাউন্ডেশন ইউএসএর নতুন কমিটি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম সভাপতি ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সৌজন্য ছবি

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম সভাপতি ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে ৬ষ্ঠ মাওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। প্রসঙ্গত, আলী ইমাম দ্বিতীয়বারের মতো সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

২৫ সদস্যের কমিটিতে রয়েছেন সহসভাপতি মোস্তফা করিম ফরিদ, সহসভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, যুগ্ম সম্পাদক নাজমুল আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস, কোষাধ্যক্ষ নূর আমিন, ওভারসিজ সম্পাদক আতাউর রহমান আতা, প্রচার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানভির করিম, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস রহমান, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন শিপন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌমিত্র দস্তিদার। কার্যকরী সদস্যরা হলেন এম এ সাদেক, শাহ আলম দুলাল, খন্দকার ফরহাদ, মাহমুদ খান তাসের, কিউ জামান, আবদু রহিম হাওলাদার, এবিএম সালাহউদ্দিন, ফারুক হোসেন মজুমদার, বাসেত রহমান, বিল্লাল চৌধুরী ও মইন উদ্দিন নাসের (পদাধিকারবলে সম্মানিত সদস্য)।

এ কমিটি ঘোষণা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মইন উদ্দিন নাসের। কমিটি ঘোষণার সময় জানানো হয়, সম্মেলনোত্তর কার্যকরী কমিটির বৈঠকে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হবে। এ কমিটি ২০২৭-২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ ইনক আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চিন্তক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রফেসর সলিমুল্লাহ খান। গেস্ট অব অনার ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সাথী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন সভাপতি আলী ইমাম। সঞ্চালনা করেন নতুন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মোস্তফা করিম ফরিদ, ৬ষ্ঠ মাওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ উদযাপন কমিটির কনভেনর গিয়াস আহমেদ, রাজনীতিবিদ নাহিদুল খান, ভাসানী ফাউন্ডেশনের সাবেক সভাপতি সৈয়দ টিপু সুলতান, লেখক, গবেষক, নির্মাতা ও ভাসানী চর্চা কেন্দ্র-কলকাতার প্রতিষ্ঠাতা সৌমিত্র দস্তিদার এবং ভাসানী গবেষক জুনাইদ এহসান।

মাওলানা ভাসানী সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। কবিতা আবৃত্তি করেন এম এ সাদেক ও হারুন উজ জামান ভূঁইয়া। সংগীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া, শেখ নীলিমা শশী ও করিম হাওলাদার। সম্মেলনে ১০ দফা রেজ্যুলেশন গৃহীত হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ১৪ বছর বয়সে স্যাট পরীক্ষায় শতভাগ নম্বর পেল জর্জিয়ার শিক্ষার্থী
আমেরিকার কলেজ ভর্তির অন্যতম প্রধান প্রবেশদ্বার স্যাট (SAT) পরীক্ষায় ১৬০০ এ ১৬০০ বা নিখুঁত স্কোর অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে ১৪ বছর বয়সী এক কিশোর। জর্জিয়ার ফুলটন কাউন্টির মিডল স্কুলের ছাত্র আশ্রিত তাল্লুরি এই অসাধারণ একাডেমিক মাইলফলক অর্জন করেছে।
মাত্র ১৪ বছর বয়সে স্যাট পরীক্ষায় শতভাগ নম্বর পেল জর্জিয়ার শিক্ষার্থী
গ্রিন কার্ড নিয়ে বড় সুখবর
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে।
গ্রিন কার্ড নিয়ে বড় সুখবর
‘আমি ঈশ্বর’ দাবি করা ব্যক্তির ছুরিকাঘাতে চিকিৎসকের প্রাণহানি
যুক্তরাষ্ট্রের পিটসবার্গে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন শিশু চিকিৎসক ডা. ইদ্রিস ইভান্স। ভোররাতে হঠাৎ এক ব্যক্তি বাড়িতে ঢুকে রান্নাঘরের ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত হয়ে পরে ৪৬ বছর বয়সী এই চিকিৎসকের মৃত্যু হয়। হামলায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।
‘আমি ঈশ্বর’ দাবি করা ব্যক্তির ছুরিকাঘাতে চিকিৎসকের প্রাণহানি
এবার ডিজেল রপ্তানি বন্ধে যে সিদ্ধান্ত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পর জ্বালানি রপ্তানি সীমিত করার আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রপ্তানি সীমিত করার পক্ষে অবস্থান নিয়েছেন।
এবার ডিজেল রপ্তানি বন্ধে যে সিদ্ধান্ত জানালেন ট্রাম্প
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে ওঠার পরপরই বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যৌথভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করে।
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের
আরও পড়ুন
মাত্র ১৪ বছর বয়সে স্যাট পরীক্ষায় শতভাগ নম্বর পেল জর্জিয়ার শিক্ষার্থী
গ্রিন কার্ড নিয়ে বড় সুখবর
‘আমি ঈশ্বর’ দাবি করা ব্যক্তির ছুরিকাঘাতে চিকিৎসকের প্রাণহানি
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া