ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকান গেমসে ফুটবলের সোনা জয়ের স্বপ্ন পূরণ হলো না আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের। ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো প্লাসেন্তের দলকে।

রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে প্যারাগুয়েও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন থাকে ০-০।

শিরোপা নির্ধারণে এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ভাগ্য ফেরে প্যারাগুয়ের। পাঁচটি শটের সবকটিই জালে পাঠিয়ে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। আর্জেন্টিনার একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ট্রফি হাতছাড়া হয় তাদের।

এই আসরে প্যারাগুয়ের কাছে এটি আর্জেন্টিনার দ্বিতীয় হার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। এরপর উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালের টিকিট কাটে তারা। শেষ চারে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনার সর্বশেষ সোনা এসেছিল ১৯৮৬ সালে। ঘরের মাঠে এবার সেই ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশায় রুপা নিয়েই আসর শেষ করতে হলো আর্জেন্টিনাকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের