ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মার্কিন ভিসাপ্রত্যাশী বিদেশি সাংবাদিকদের স্যোশাল মিডিয়ার প্রোফাইল যাচাই শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম
মার্কিন ভিসাপ্রত্যাশী বিদেশি সাংবাদিকদের স্যোশাল মিডিয়ার প্রোফাইল যাচাই শুরু। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে যেতে ভিসার আবেদন করা বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল যাচাই-বাছাই শুরুর সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে এটি কার্যকর হচ্ছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ১ অক্টোবর থেকে ‘আই’ ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে। পেশাগত দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্র যেতে আগ্রহী বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ‘আই’ ভিসা দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, এই যাচাইবাছাই প্রক্রিয়া সহজ করতে আই, টিডি ও টিএন নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীদের সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইলের প্রাইভেসি সেটিং ‘পাবলিক’ বা ‘ওপেন’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থাৎ, ভিসার আবেদন প্রক্রিয়া চলাকালে বাংলাদেশসহ অন্যান্য দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সামাজিকমাধ্যমের প্রোফাইল উন্মুক্ত বা দৃশ্যমান রাখতে হবে।

তবে আবেদনকারীদের কতদিন আগের অ্যাক্টিভিটি পর্যালোচনা করা হবে, কতদিন প্রোফাইল 'পাবলিক' রাখতে হবে কিংবা কোন ধরনের অনলাইন কনটেন্ট দেখা হবে—সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই অধিকাংশ ভিসাপ্রার্থীর কাছ থেকে সোশ্যাল মিডিয়া আইডির তথ্য নেওয়া বাধ্যতামূলক করে আসছে যুক্তরাষ্ট্র। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে আই, টিডি এবং টিএন নন-ইমিগ্রান্ট ভিসার আবেদনকারীদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা হলো।

টিএন ভিসা মূলত ‘ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা অ্যাগ্রিমেন্টের’ অধীনে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কানাডা ও মেক্সিকোর পেশাজীবীদের জন্য এবং টিডি ভিসা দেওয়া হয় তাদের স্ত্রী বা নির্ভরশীল সন্তানদের।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
মার্কিন সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পরও দীর্ঘদিন আত্মহত্যার ঝুঁকিতে থাকেন অনেক সাবেক সেনাসদস্য।
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
একসময় সমুদ্রের দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে। 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরের প্রবীণ সেনাদের হৃদরোগ চিকিৎসায় নতুন প্রযুক্তি চালু করেছে কেন্দ্রীয় ক্যালিফোর্নিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র।
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পারিবারিক সহিংসতার ঘটনায় ঘরের ভেতরে আটকে পড়া শিশুদের বুদ্ধিমত্তায় উদ্ধার করেছে পুলিশ।
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
আরও পড়ুন
মুন্সীগঞ্জে সাংবাদিকদের ২ ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেন ডিসি
শেখ হাসিনার পতন ও সাংবাদিক রাজুকে নিয়ে রাশেদ খাঁনের পোস্ট
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার
চবিতে ছাত্রদল নেতার অবৈধ দোকানের সংবাদে ছবি প্রকাশ নিয়ে সাংবাদিকের নামে জিডি