ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অবসরের পর কম খরচে শান্তিতে থাকতে যুক্তরাষ্ট্রের সেরা ১০ অঙ্গরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম
অবসরের পর কম খরচে জীবন কাটাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য তুলনামূলক সাশ্রয়ী বলে উঠে এসেছে গবেষণায়। ছবি: সংগৃহীত

অবসরের পর সঞ্চয়ের অর্থ দীর্ঘদিন ধরে রাখতে চান অনেকেই। তাই কম আবাসন খরচ, তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় এবং করের সুবিধা রয়েছে—এমন অঙ্গরাজ্যে বসবাসের সিদ্ধান্ত নিতে পারেন অবসরপ্রাপ্তরা। নতুন এক গবেষণায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য বিশ্লেষণ করে অবসরপ্রাপ্তদের জন্য সবচেয়ে সাশ্রয়ী ১০টি অঙ্গরাজ্যের তালিকা প্রকাশ করা হয়েছে।

অবসরজীবন নিয়ে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান রিটায়ারমেন্ট লিভিং আবাসন খরচ, জীবনযাত্রার ব্যয় এবং করের সুবিধা—এই তিনটি বিষয় বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করেছে। মূলত অবসরের পর কোথায় সঞ্চয়ের অর্থ তুলনামূলক বেশি কাজে লাগবে, সেটিই ছিল গবেষণার অন্যতম লক্ষ্য।

তালিকায় অবসরপ্রাপ্তদের জন্য সবচেয়ে সাশ্রয়ী অঙ্গরাজ্য হিসেবে প্রথমে রয়েছে ওয়েস্ট ভার্জিনিয়া। আগের বছরের তুলনায় ১৭ ধাপ এগিয়ে এবার শীর্ষে উঠেছে রাজ্যটি।

আবাসন খরচ ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয়—দুই ক্ষেত্রেই এগিয়ে রয়েছে ওয়েস্ট ভার্জিনিয়া। সেখানে এক শয়নকক্ষের একটি বাসার মাসিক ভাড়া গড়ে ৬৪৩ ডলার। একজনের মাসিক মুদিখানা খরচ প্রায় ২০৫ ডলার, যা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে কম।

দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসিসিপি। টানা দ্বিতীয় বছর এই অবস্থান ধরে রেখেছে রাজ্যটি। ২০২৬ সালের মার্চে সেখানে বাড়ি বিক্রির মধ্যম মূল্য ছিল ২ লাখ ৬০ হাজার ৪৩০ ডলার, যা যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় সর্বনিম্ন। সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের দিক থেকেও মিসিসিপি চতুর্থ সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে আলাবামা। তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয়ের কারণে অবসরপ্রাপ্তদের জন্য সাশ্রয়ী রাজ্যের তালিকায় ওপরের দিকে রয়েছে এটি।

সাশ্রয়ী ১০ অঙ্গরাজ্যের তালিকায় এরপর রয়েছে ওকলাহোমা, আরকানসাস, কেনটাকি, মিসৌরি, লুইজিয়ানা, ইন্ডিয়ানা ও কানসাস।

কম খরচের অঙ্গরাজ্যে চলে যাওয়ার প্রবণতা নিয়েও কথা বলেছেন আর্থিক পরিকল্পনাবিদ জোডি ডি’আগোস্তিনি। নিউ জার্সির বাসিন্দা এই আর্থিক পরিকল্পনাবিদের মতে, অবসরের পর অনেকেই নিউ জার্সির মতো রাজ্য থেকে তুলনামূলক করবান্ধব অঙ্গরাজ্যে যাওয়ার কথা ভাবছেন। এতে অবসরকালীন আয় আরও কার্যকরভাবে ব্যবহার করা এবং করের চাপ কমানো সম্ভব হতে পারে।

তবে অবসরজীবনের খরচ সব অঙ্গরাজ্যে এক নয়। তালিকার বিপরীত প্রান্তে রয়েছে ক্যালিফোর্নিয়া, হাওয়াই ও ওয়াশিংটন। গবেষণায় এই তিন অঙ্গরাজ্যকে অবসরপ্রাপ্তদের জন্য সবচেয়ে ব্যয়বহুল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় জীবনযাত্রার উচ্চ ব্যয় অবসরপ্রাপ্তদের জন্য বড় বিষয় হয়ে উঠেছে। সান দিয়েগোর আবাসন ব্যবসার প্রতিনিধি ক্রিস্টিনা কুয়েসাদা জানান, সেখানে অবসরপ্রাপ্তরা নিজেদের প্রয়োজন অনুযায়ী আবাসন ও জীবনযাত্রার খরচ নতুন করে বিবেচনা করছেন।

তার মতে, কেউ কেউ পুরোপুরি কম খরচের এলাকায় চলে যাওয়ার কথা ভাবছেন। আবার যারা বর্তমান এলাকাতেই থাকতে চান, তাদের অনেকে ছোট বাসায় উঠছেন, একই অঞ্চলের তুলনামূলক সাশ্রয়ী এলাকায় যাচ্ছেন অথবা দীর্ঘদিনের বাড়ির মালিকানা থেকে পাওয়া সম্পদের মূল্য কাজে লাগিয়ে খরচ সামলানোর চেষ্টা করছেন।

গবেষণাটি বলছে, অবসরের আগে শুধু বাড়ির দাম বা ভাড়ার বিষয়টি বিবেচনা করলেই হবে না। দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়, করব্যবস্থা ও আবাসন খরচ—সবকিছু মিলিয়েই অবসরজীবনের সামগ্রিক আর্থিক চাপ নির্ধারিত হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয় আরোহী নিয়ে একটি চিকিৎসাবাহী বিমান নিখোঁজ হয়েছে।
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম
নিউইয়র্ক পুলিশ বিভাগে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ এস ইসলাম।
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম
নতুন উদ্যোগ: ট্রাকে আসবে ঘর, ভেতরেই বিছানা-বাথরুম-রান্নাঘর
প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারানো মানুষের জন্য দ্রুত থাকার ব্যবস্থা করতে যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ট্রাকে বহনযোগ্য ছোট ঘর।
নতুন উদ্যোগ: ট্রাকে আসবে ঘর, ভেতরেই বিছানা-বাথরুম-রান্নাঘর
অসুস্থ হয়েও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের হান্টসভিল হাসপাতালে অসুস্থতার মধ্যেও বিয়ের স্বপ্ন পূরণ করেছেন ৭৯ বছর বয়সী এক যুগল।
অসুস্থ হয়েও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
২ কোটির বেশি প্রবীণকে ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২ কোটির বেশি প্রবীণকে ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প
আরও পড়ুন
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
নতুন উদ্যোগ: ট্রাকে আসবে ঘর, ভেতরেই বিছানা-বাথরুম-রান্নাঘর
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
ওহাইওতে ৩৪ বছর পর ধর্ষক শনাক্ত, তবু মামলা করা গেল না