ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উপকূলবর্তী দ্বীপ ন্যান্টাকেটের কাছে বিমানটির সন্ধান চালানো হচ্ছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয় আরোহী নিয়ে একটি চিকিৎসাবাহী বিমান নিখোঁজ হয়েছে। বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করা বিমানটির সঙ্গে মাঝ আকাশে হঠাৎ রেডিও ও রাডার—দুই ধরনের যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে বিমানটি দ্রুত নিচে নেমে আসে এবং পাইলট জরুরি পরিস্থিতির কথা জানান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) ভোরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আকাশ ও সমুদ্রপথে তল্লাশি শুরু করে মার্কিন কর্তৃপক্ষ। পরে নানটাকেট দ্বীপের উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। তবে ছয় আরোহীর সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গালফস্ট্রিম জি-১০০ বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় রাত ১টার পরপরই এর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।

মার্কিন কোস্টগার্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভাগ জানিয়েছে, ম্যাসাচুসেটসের নানটাকেট দ্বীপের উপকূলে আকাশ ও সমুদ্রপথে তল্লাশি চালানো হচ্ছে। অভিযানে বিমান, হেলিকপ্টার ও উদ্ধারকারী নৌযান ব্যবহার করা হয়েছে।

বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। রাত ১টা ৩০ মিনিটে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

কোস্টগার্ডের প্রকাশ করা বিমানের পরিচিতি অনুযায়ী, এটি কানাডাভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের বিমান। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশ থেকে রোগীদের চিকিৎসার পর নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চিকিৎসাবাহী বিমান পরিচালনা করে।

প্রতিষ্ঠানটির ফ্লাইট পরিচালনা বিভাগের পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ জানান, বিমানে ছিলেন দুই পাইলট ও দুইজন চিকিৎসাকর্মী। তারা সবাই কানাডার নাগরিক। এছাড়া একজন রোগী ও তার একজন স্বজন ছিলেন। ওই রোগী ও তার স্বজন কানাডার নাগরিক নন।

উড্ডয়নের পর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতায় বড় ধরনের পরিবর্তন দেখা যায়। প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে এটি প্রায় ১১ হাজার ফুটে নেমে আসে। এরপর কিছু সময় বিমানটি ওই উচ্চতায় অবস্থান করলেও পরে এর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

রেডিও যোগাযোগের তথ্য অনুযায়ী, বিমানটির পাইলট ও নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তার মধ্যে যোগাযোগে সমস্যা হচ্ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণকক্ষ থেকে পাইলটকে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন কি না জানতে চাওয়া হয়। পাইলটের জবাব স্পষ্টভাবে শোনা যায়নি।

পরে নিয়ন্ত্রণকক্ষ নিশ্চিত করে যে পাইলট জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিলেন। এরপর জরুরি উদ্ধারকারী দলকে বিমানটির জন্য প্রস্তুত থাকতে বলা হয়। তখন বিমানটিতে বৈদ্যুতিক সমস্যা দেখা দিয়েছে বলে জানানো হয়েছিল।

এর কিছুক্ষণ পর উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, বিমানটির রেডিও ও রাডার—দুটোরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু
যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি আবাসিক এলাকায় অন্ধ এক হরিণকে খাবার খুঁজে পেতে প্রতিদিন সাহায্য করত ১০ বছরের এক শিশু।
প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু
যুক্তরাষ্ট্রে ড্রাইভিং লাইসেন্স হারালে ৩০ মিনিটেই সমাধান, জানুন নিয়ম
যুক্তরাষ্ট্রে ড্রাইভার লাইসেন্স হারিয়ে গেলে বা চুরি হলে রিপ্লেসমেন্টের আবেদন করা যায়। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে যোগ্য আবেদনকারীদের জন্য অনলাইনেও এই সুবিধা রয়েছে।
যুক্তরাষ্ট্রে ড্রাইভিং লাইসেন্স হারালে ৩০ মিনিটেই সমাধান, জানুন নিয়ম
মানুষের মতো রোবট বানাচ্ছে টেসলা
মানুষের মতো দেখতে ও চলাফেরা করতে সক্ষম হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’-এর প্রাথমিক বাণিজ্যিক মানের উৎপাদন শুরু করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।
মানুষের মতো রোবট বানাচ্ছে টেসলা
নিউইয়র্কে বিনামূল্যে ইএমটি প্রশিক্ষণের বৃত্তি, আবেদন করতে পারবেন যারা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে জরুরি চিকিৎসাসেবা পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল।
নিউইয়র্কে বিনামূল্যে ইএমটি প্রশিক্ষণের বৃত্তি, আবেদন করতে পারবেন যারা
ম্যানহোলে নেমে গয়না খুঁজছিলেন পাঁচজন, অতঃপর...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের রহস্যজনকভাবে ম্যানহোলের নর্দমায় প্রবেশের করার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ম্যানহোলে নেমে গয়না খুঁজছিলেন পাঁচজন, অতঃপর...