
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের আগেই একে ‘বড় জয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে তিন দেশের নেতাদের এ বৈঠক হওয়ার কথা। এর আগে ট্রাম্পকে বিমানবন্দরে জাঁকজমকপূর্ণ আয়োজনে স্বাগত জানান শি জিনপিং। দীর্ঘদিন পর কোনো বিদেশি নেতাকে স্বাগত জানাতে নিজে বিমানবন্দরে গেলেন তিনি।
ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের এমন অভ্যর্থনা এবং হাজারো মানুষের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বড় জয়। বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, বাণিজ্য ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ, ইরান ও চীনের সামরিক শক্তি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকায় বড় কোনো চুক্তির সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আরটিভি/জেএমএ


