ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

তরুণীর তৈরি ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত

বিয়ের জন্য পাত্র খুঁজতে এবার অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক তরুণী। পরিবার, আত্মীয়স্বজন কিংবা ডেটিং অ্যাপের বদলে সম্ভাব্য জীবনসঙ্গীর সন্ধানে তিনি তৈরি করেছেন তিন পাতার একটি গুগল ফর্ম। নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’। আর সেই ফর্মে এরই মধ্যে জমা পড়েছে ২৪১টি আবেদন!

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটের বাসিন্দা ৩৬ বছর বয়সী এরিন প্যাটারসন বেশ কিছুদিন ধরেই জীবনসঙ্গীর সন্ধান করছিলেন। বিভিন্ন উপায়ে চেষ্টা করেও মনের মতো কাউকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে এই উদ্যোগ নেন তিনি।

এরিনের তৈরি গুগল ফর্মে সম্ভাব্য পাত্রদের কাছে জানতে চাওয়া হয়েছে নাম, বয়স, ফোন নম্বর ও পেশার মতো সাধারণ তথ্য। পাশাপাশি জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে, পরিবার ও সন্তান নেওয়ার বিষয়ে তাদের ভাবনাও জানতে চাওয়া হয়েছে। এমনকি কোনো একটি বিষয় নিয়ে টানা কয়েক ঘণ্টা কথা বলার সুযোগ পেলে তারা কী নিয়ে আলোচনা করতে চাইবেন, সেই প্রশ্নও রাখা হয়েছে ফর্মে।

সম্ভাব্য জীবনসঙ্গী নির্বাচনে নিজের পছন্দের বিষয়গুলোও স্পষ্ট করেছেন এরিন। তার শর্ত অনুযায়ী, পাত্রকে অবিবাহিত হতে হবে, বয়স হতে হবে ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে এবং হতে হবে খ্রিস্টান। বিয়ের পর সংসার করার পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছাও থাকতে হবে তার।

এরিন এমন একজন জীবনসঙ্গী চান, যিনি সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার। পছন্দের মানুষের সঙ্গে কফি কিংবা ডিনারে সময় কাটানো এবং দীর্ঘ কথোপকথনে আগ্রহী কাউকেই খুঁজছেন তিনি। অর্থাৎ, নিছক ডেটিং নয়, তার মূল লক্ষ্য বিয়ে করে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া।

এই অভিনব উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা গেছে, গুগল ফর্মে এখন পর্যন্ত ২৪১টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া উদ্যোগটি ঘিরে এরিনের কাছে সরাসরি প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০টি বার্তাও এসেছে।

কেউ তার উদ্যোগকে সাহসী ও বাস্তবসম্মত বলে প্রশংসা করছেন। আবার কেউ বিষয়টিকে দেখছেন মজার ছলে। কেউ কেউ নিজেরাও জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে এমন পদ্ধতি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছেন।

প্রচলিত বিয়ের বায়োডাটার বদলে গুগল ফর্মে আবেদন নেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগে তাই এখন আলোচনায় এরিন প্যাটারসন। জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে প্রযুক্তির এমন ব্যবহার শেষ পর্যন্ত তাকে মনের মতো মানুষ খুঁজে পেতে কতটা সাহায্য করে, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভেঙে পড়ল ৫৫০ বছরের পুরোনো ‘হোলে সি আর্চ’
প্রশান্ত মহাসাগরের তীরে প্রায় ৫৫০ বছর ধরে দাঁড়িয়ে থাকা হাওয়াইয়ের বিখ্যাত প্রাকৃতিক খিলান ‘হোলে সি আর্চ’ অবশেষে ধসে পড়েছে। আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি প্রায় ৯০ ফুট উঁচু এই প্রাকৃতিক স্থাপনা সমুদ্রের ঢেউ ও দীর্ঘদিনের ক্ষয়ের কারণে ভেঙে সাগরে বিলীন হয়েছে।
ভেঙে পড়ল ৫৫০ বছরের পুরোনো ‘হোলে সি আর্চ’
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলাম।
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি।
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
নিউইয়র্কে তৈরি হচ্ছে ২৫ হাজার আসনের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক সকার স্টেডিয়াম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্সে তৈরি হতে যাচ্ছে শহরটির প্রথম নিজস্ব পেশাদার সকার স্টেডিয়াম।
নিউইয়র্কে তৈরি হচ্ছে ২৫ হাজার আসনের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক সকার স্টেডিয়াম
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয় আরোহী নিয়ে একটি চিকিৎসাবাহী বিমান নিখোঁজ হয়েছে।
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
আরও পড়ুন
লিংকডইন কী ডেটিং অ্যাপে পরিণত হচ্ছে
‘পাফার-ফিশিং’-এ মজেছে জেন-জি, কী আছে এই ট্রেন্ডিংয়ে
পেট-ফিশিং কী, তরুণদের মধ্যে কেন বাড়ছে এই প্রবণতা?