ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

৩ লাখ কর্মী নিয়োগ দেবে অ্যামাজন, ঘণ্টায় বেতন কত ডলার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম
ছুটির মৌসুমে বাড়তি কাজ সামলাতে যুক্তরাষ্ট্রে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে অ্যামাজন।  ছবি: সংগৃহীত

ছুটির মৌসুমের বাড়তি কাজ সামলাতে যুক্তরাষ্ট্রে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান অ্যামাজন। মৌসুমি, খণ্ডকালীন ও পূর্ণকালীন পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। গত বছরের একই সময়ের তুলনায় এবার কর্মী নিয়োগ ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) অ্যামাজন এ নিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছে। বড়দিনসহ বছরের শেষ দিকে ছুটির মৌসুমে পণ্য কেনাকাটা বাড়ায় এ সময় প্রতিষ্ঠানটি অতিরিক্ত কর্মী নিয়োগ করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় খুচরা বিক্রেতা ফেডারেশনের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটিতে ছুটির মৌসুমে খুচরা পণ্য বিক্রির পরিমাণ প্রথমবারের মতো ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। বাড়তি বিক্রির প্রত্যাশা থেকেই প্রতিষ্ঠানগুলোতে কর্মীর চাহিদা বাড়ছে।

গত সেপ্টেম্বরে অ্যামাজন জানিয়েছিল, পূর্ণকালীন কর্মীদের প্রারম্ভিক ন্যূনতম ঘণ্টাপ্রতি মজুরি বাড়িয়ে ২০ ডলার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পূর্ণকালীন কর্মীরা গড়ে ঘণ্টায় প্রায় ২৪ ডলার বেতন পান। অন্যদিকে, মৌসুমি কর্মীদের গড় ঘণ্টাপ্রতি বেতন ২০ ডলার।

অ্যামাজন আরও জানিয়েছে, ২০২৭ সাল থেকে যেসব মৌসুমি কর্মী সপ্তাহে অন্তত ৩০ ঘণ্টা কাজ করবেন, তারাও পূর্ণকালীন কর্মীদের মতো একই ধরনের স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গুদাম, পণ্য সরবরাহকেন্দ্র, খুচরা বিক্রয়কেন্দ্র এবং স্বয়ংক্রিয় যন্ত্র পরিচালনাসহ বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে।

যেসব পদে নিয়োগ দেবে অ্যামাজন

অ্যামাজনের প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় কয়েকটি পদে নিয়োগের জন্য ঘণ্টাপ্রতি বেতন নির্ধারণ করা হয়েছে—

খুচরা বিক্রয়কেন্দ্রের কর্মী: জ্যাকসন, ওয়াইওমিং। ঘণ্টাপ্রতি বেতন ২১.৫০ থেকে ২২ ডলার। এর সঙ্গে সর্বোচ্চ ৩ হাজার ডলার যোগদানকালীন বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

পণ্য সরবরাহকেন্দ্রের গুদামকর্মী: ড্যানবুরি, কানেকটিকাট। ঘণ্টাপ্রতি বেতন ২১ থেকে ২৩.৫০ ডলার।

গুদামের যন্ত্র পরিচালনাকারী: ইস্টন, পেনসিলভানিয়া। ঘণ্টাপ্রতি বেতন ২১.২৫ থেকে ২৩.৭৫ ডলার।

বড় আকারের পণ্য ব্যবস্থাপনাকারী গুদামকর্মী: হান্টলি, ইলিনয়। ঘণ্টাপ্রতি বেতন ২২ থেকে ২৪.৫০ ডলার।

রোবট পরিচালনাবিষয়ক গুদামকর্মী: ওমাহা, নেব্রাস্কা। ঘণ্টাপ্রতি বেতন ২০.২৫ থেকে ২২.৭৫ ডলার।

প্রতিষ্ঠানটির নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রতি সপ্তাহে প্রকাশ করা হবে। আগ্রহীরা অ্যামাজনের নিয়োগবিষয়ক ওয়েবসাইটে গিয়ে চাকরির সুযোগ ও আবেদনের বিস্তারিত তথ্য জানতে পারবেন।


সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে যে ই-মেইল পাঠানো হয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস।
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে পরপর দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় দুজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া ও অর্থসংকটের কারণে যুক্তরাষ্ট্রে এক বছরে ১ হাজার ১৫৬টি স্কুল বন্ধ হয়ে গেছে।
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে (ক্রুজ শিপ) নারী হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
আরও পড়ুন
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত
মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫
লিভারপুলের মালিকানায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা