ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বাইডেনের ছেলের ল্যাপটপ তদন্তে মিথ্যা বলার অভিযোগে সাবেক দুই এফবিআই কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম
অভিযুক্ত সাবেক এফবিআই কর্মকর্তা ব্র্যাডলি বেনাভিদেস ও নিকি ফ্লোরিস।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ওয়াশিংটনের আদালতে তাদের হাজির করা হয়। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় ছেলে হান্টার বাইডেনের ল্যাপটপ নিয়ে তদন্তে তাদের ভূমিকা ঘিরে এ অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন নিকি ফ্লোরিস ও ব্র্যাডলি বেনাভিদেস। তারা বিদেশি হস্তক্ষেপ মোকাবিলায় গঠিত একটি বিশেষ দলের নেতৃত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে কংগ্রেসের সদস্যদের কাছে সাক্ষ্য দেওয়ার সময় তারা হান্টার বাইডেনের তদন্তে নিজেদের সম্পৃক্ততা ও ল্যাপটপ সম্পর্কে জানা তথ্যের বিষয়টি অস্বীকার বা কম গুরুত্ব দিয়ে তুলে ধরেন।

তবে দুই কর্মকর্তার আইনজীবীরা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। এদিকে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, কংগ্রেসে মিথ্যা বলা গুরুতর অপরাধ এবং কেউই আইনের ঊর্ধ্বে নন।

২০২০ সালের নির্বাচনের আগে হান্টার বাইডেনের ল্যাপটপের তথ্য প্রকাশকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছিল। ল্যাপটপে তার বিদেশি ব্যবসায়িক কর্মকাণ্ডসংক্রান্ত ইমেইল থাকার কথা জানানো হয়। তবে ওই তথ্য বিদেশি অপপ্রচারের অংশ কি না, তা নিয়েও সে সময় প্রশ্ন ওঠে।

এ মামলায় এখনও অভিযোগপত্র দাখিলের জন্য বিচারকদের নিয়ে গঠিত গ্র্যান্ড জুরির কাছে অভিযোগ উপস্থাপন করা হয়নি। আদালত আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রাথমিক শুনানির দিন ধার্য করেছেন।

সূত্র: এপি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র।
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মামলা হয়েছে।
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিয়ম ভাঙার দায়ে নিজের সফরসঙ্গীদের ধমক দেওয়া ও শান্ত থাকতে বলা প্রহরারত সেনাসদস্যকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা প্রকাশ বাধ্যতামূলক করার আইন ঠেকাতে নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করেছে ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
আরও পড়ুন
অটোরিকশাচালক জাহিদ হত্যার পুনঃতদন্তের দাবি
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
স্ত্রীর জ্যাকেটপ্রেম থেকে চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তে এনভিডিয়া প্রধান
‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে’