ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

পোষ্য কুকুরছানার যত্নে আট সপ্তাহের ‘মাতৃত্বকালীন ছুটি’ চাইলেন নারীকর্মী, আইন কী আছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মাতৃত্বকালীন ছুটি বাবাদ সর্বোচ্চ ৬ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত ছুটি পেতে পারেন একজন নারীকর্মী, এটাই স্বাভাবিক নিয়ম। তবে সন্তানের বদলে ঘরে আনা নতুন কোন পোষ্যপ্রাণীর ছানার জন্য কী প্রতিষ্ঠান ‘মাতৃত্বকালীন ছুটি’ দিতে বাধ্য? সম্প্রতি এ প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মার্কিন এক নারী সন্তানের বদলে ঘরে আনা নতুন কুকুরছানার জন্য বেতনসহ আট সপ্তাহের ‘মাতৃত্বকালীন ছুটি’ চেয়ে আলোচনার জন্ম দিয়েছেন। ছুটি না দিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলবেন বলে হুমকিও দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় রেডিও শো ‘জোনসি অ্যান্ড আমান্ডা’–তে সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে সঞ্চালকেরা যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন নারী কর্মকর্তার একটি ভিডিও তুলে ধরেন। ওই কর্মকর্তা জানান, এক নারী কর্মীর ছুটির দাবিকে কেন্দ্র করে তাকে প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে বৈঠকে বসতে হচ্ছে। কারণ, ছুটি দিতে না চাওয়ায় ওই কর্মী উল্টো অভিযোগ করেছেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তা সন্তানধারণে অক্ষম নারীদের প্রতি সহানুভূতিশীল নন।

রেডিও অনুষ্ঠানে ওই নারী কর্মীর পাঠানো ই-মেইল পড়ে শোনানো হয়। সেখানে তিনি লিখেছেন, ‘সম্প্রতি আট সপ্তাহ বয়সী একটি গোল্ডেন রিট্রিভার কুকুরছানা ঘরে এনেছি। এখন আমি আরেকটি প্রাণের অভিভাবক। সে প্রতি দুই ঘণ্টা পরপর জেগে ওঠে। আমি একটুও ঘুমাতে পারছি না এবং একজন নতুন মা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, আমিও ঠিক তা-ই অনুভব করছি।’

তবে এইচআর বিভাগ থেকে ওই নারী কর্মীকে জানানো হয়েছিল, কেবল সন্তান জন্ম দেওয়া কর্মীদের জন্যই মাতৃত্বকালীন ছুটি প্রযোজ্য। এর জবাবে ওই কর্মী বলেন, সন্তান জন্ম দেওয়া বা না–দেওয়ার বিষয়টি এখানে কোনোভাবেই বিবেচ্য হতে পারে না।

কুকুরছানাটিকে নিজের ‘ছেলে’ উল্লেখ করে তার দেখভালের জন্য আট সপ্তাহের পূর্ণ সবেতন মাতৃত্বকালীন ছুটি দাবি করেন ওই কর্মী। ই-মেইলের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ছুটি না দিলে সন্তানহীন নারীদের প্রতি বৈষম্যের অভিযোগে তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক নালিশ করবেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া শ্রোতাদের প্রায় সবাই ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষে মত দেন। ক্ষোভ প্রকাশ করে একজন মা বলেন, ‘অস্ত্রোপচারের পর শরীর পুরোপুরি সেরে ওঠার আগেই সন্তানের দায়িত্ব নিয়ে আমাকে মাত্র ছয় সপ্তাহের ছুটিতে ফিরতে হয়েছিল। আর উনি একটি কুকুরের জন্য আট সপ্তাহের ছুটি চান!’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কুকুরছানা লালন-পালনের কষ্টকে বিবেচনায় নেওয়ার কথা বললেও অনেকে বলেছেন, এমন ছুটি কোনো প্রাতিষ্ঠানিক অধিকার হতে পারে না।

যুক্তরাষ্ট্রে পোষা প্রাণীর দেখভালের জন্য ছুটি দেওয়ার কোনো আইন বা বিধান নেই। তবে দেশটির কিছু বেসরকারি প্রতিষ্ঠান নতুন পোষা প্রাণী ঘরে আনার পর কর্মীদের নিজেদের নিয়মে কয়েক দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত ছুটি দিয়ে থাকে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু
যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি আবাসিক এলাকায় অন্ধ এক হরিণকে খাবার খুঁজে পেতে প্রতিদিন সাহায্য করত ১০ বছরের এক শিশু।
প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু
যুক্তরাষ্ট্রে ড্রাইভিং লাইসেন্স হারালে ৩০ মিনিটেই সমাধান, জানুন নিয়ম
যুক্তরাষ্ট্রে ড্রাইভার লাইসেন্স হারিয়ে গেলে বা চুরি হলে রিপ্লেসমেন্টের আবেদন করা যায়। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে যোগ্য আবেদনকারীদের জন্য অনলাইনেও এই সুবিধা রয়েছে।
যুক্তরাষ্ট্রে ড্রাইভিং লাইসেন্স হারালে ৩০ মিনিটেই সমাধান, জানুন নিয়ম
মানুষের মতো রোবট বানাচ্ছে টেসলা
মানুষের মতো দেখতে ও চলাফেরা করতে সক্ষম হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’-এর প্রাথমিক বাণিজ্যিক মানের উৎপাদন শুরু করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।
মানুষের মতো রোবট বানাচ্ছে টেসলা
নিউইয়র্কে বিনামূল্যে ইএমটি প্রশিক্ষণের বৃত্তি, আবেদন করতে পারবেন যারা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে জরুরি চিকিৎসাসেবা পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল।
নিউইয়র্কে বিনামূল্যে ইএমটি প্রশিক্ষণের বৃত্তি, আবেদন করতে পারবেন যারা
ম্যানহোলে নেমে গয়না খুঁজছিলেন পাঁচজন, অতঃপর...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের রহস্যজনকভাবে ম্যানহোলের নর্দমায় প্রবেশের করার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ম্যানহোলে নেমে গয়না খুঁজছিলেন পাঁচজন, অতঃপর...
আরও পড়ুন
প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু
যুক্তরাষ্ট্রে ড্রাইভিং লাইসেন্স হারালে ৩০ মিনিটেই সমাধান, জানুন নিয়ম
মানুষের মতো রোবট বানাচ্ছে টেসলা
নিউইয়র্কে বিনামূল্যে ইএমটি প্রশিক্ষণের বৃত্তি, আবেদন করতে পারবেন যারা