ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভারী বৃষ্টিতে ফ্লোরিডায় বন্যা, পানিতে ডুবল সড়ক-গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারী বৃষ্টিতে ডুবে যাওয়া সড়ক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অঙ্গরাজ্যটির পূর্ব-মধ্যাঞ্চলের ব্রেভার্ড কাউন্টির দক্ষিণ-পূর্ব অংশে ১৫ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এতে সড়ক ডুবে নদীর মতো হয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে বহু গাড়ি। বৃষ্টিপাতের পরিমাণ অঙ্গরাজ্যটির এক দিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় আরও ২ থেকে ৬ ইঞ্চি বৃষ্টি হতে পারে। ফ্লোরিডায় এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ২৩ দশমিক ২৮ ইঞ্চি। ১৯৮০ সালে কি ওয়েস্টে এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

বন্যার কারণে সোমবার (২ নভেম্বর) ব্রেভার্ড কাউন্টির সব সরকারি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে আবার খুলবে, তা জানানো হয়নি। ওয়েস্ট মেলবোর্ন, পাম বে ও গ্র্যান্ট-ভ্যালকারিয়া এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি রয়েছে। মধ্য ফ্লোরিডার বিভিন্ন এলাকায় ৮ থেকে ১০ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ও মধ্য ফ্লোরিডার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা কার্যকর রয়েছে। দক্ষিণ ফ্লোরিডাজুড়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্যার আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টির কারণে কয়েকটি এলাকায় মাঝারি মাত্রার অতিবৃষ্টির ঝুঁকি ঘোষণা করা হয়েছে।

ব্রেভার্ড কাউন্টির বাসিন্দাদের নিরাপদ উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতিকে জীবনহানির ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়েছে।

এদিকে সেন্ট লুসি ওয়েস্ট এলাকায় সড়কে পানি জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে পোর্ট সেন্ট লুসি পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া ওই এলাকায় না যেতে এবং পানিতে ডুবে থাকা সড়ক দিয়ে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ। পানিতে আটকে পড়া গাড়ি উদ্ধারে কাজ করছেন কর্মকর্তারা।


সূত্র: এবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসসহ নয়জন আরোহী।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
যুক্তরাষ্ট্রে অভিবাসনসেবা দেওয়ার নামে প্রতারণা, ভিসা জালিয়াতি ও অবৈধভাবে বিদেশিদের কাজে নিয়োগের অভিযোগে ব্রাজিল ও কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও
শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা অর্থ ব্যবহারে বাড়তি স্বাধীনতা পেয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য।
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বাড়ির কাছেই দৌড়াতে (জগিং) গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক তরুণী।
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
আরও পড়ুন
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ