ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিক্রি বাড়াতে ২০২৭ সালে কম দামে খাবার আনছে ম্যাকডোনাল্ডস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
ক্রেতাদের আকৃষ্ট করতে ২০২৭ সালে যুক্তরাষ্ট্রজুড়ে কম দামে নতুন খাবার চালুর পরিকল্পনা করছে ম্যাকডোনাল্ডস। ছবি: সংগৃহীত

জীবনযাত্রার বাড়তি ব্যয়ে চাপে থাকা ক্রেতাদের আকৃষ্ট করতে কম দামে নতুন খাবার আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খাবার বিক্রির প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস। বিক্রি বাড়াতে ২০২৭ সালে দেশজুড়ে এসব খাবার চালুর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৪ নভেম্বর) বিনিয়োগকারীদের সঙ্গে এক আলোচনায় ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার কেম্পচিনস্কি এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ১ হাজার ৯০০টি বিক্রয়কেন্দ্রে ইতিমধ্যে আট সপ্তাহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এতে কম দামের নতুন খাবার এবং পছন্দমতো খাবারের কয়েকটি পদ একসঙ্গে কেনার বিশেষ ছাড়ের ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে।

কোন ধরনের খাবার ও ছাড়ের ব্যবস্থা ক্রেতাদের বেশি আকৃষ্ট করে, তা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল বিবেচনা করে ২০২৭ সালে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন খাবার ও মূল্যছাড়ের ব্যবস্থা চালু করতে চায় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রকাশিত ম্যাকডোনাল্ডসের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির একই বিক্রয়কেন্দ্রের বিক্রি বেড়েছে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। গত বছরের একই সময়ে এই প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া আগের বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির বিক্রয়কেন্দ্রগুলোতে ক্রেতাদের আনাগোনা কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।

ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী স্বীকার করেন, স্বল্প আয়ের ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী সাশ্রয়ী দামে খাবার দিতে প্রতিষ্ঠানটি এখনো যথেষ্ট সফল হয়নি। তাই কম দামে মানসম্মত খাবার দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। বিশেষ করে জ্বালানি ও খাদ্যপণ্যের বাড়তি দামে স্বল্প আয়ের মানুষ বেশি চাপে রয়েছেন। অক্সফোর্ড ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ রায়ান সুইট বুধবার এক অনুষ্ঠানে বলেন, খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব স্বল্প আয়ের মানুষের ওপর তুলনামূলক বেশি পড়ছে।

এমন পরিস্থিতিতে ক্রেতাদের ফিরিয়ে আনতে এবং বিক্রি বাড়াতে কম দামের খাবারের দিকে ঝুঁকছে ম্যাকডোনাল্ডস।

সূত্র: সিবিএস নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্রে করোনাকালীন সরকারি আর্থিক সহায়তার ১ কোটি ৮০ লাখ ডলার (১৮ মিলিয়ন ডলার) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে।
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
ট্রাম্প বলেন, ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ আমার ওপর তিক্ত হয়ে গেলে আমি ইসরায়েলে চলে যাবেন এবং দেশটির প্রধানমন্ত্রী হবো।
মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই শিশুকে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার।
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
আরও পড়ুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের